নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার শব্দগুলোর উপর আমার পূর্ণ আত্মবিশ্বাস

আমি সানজিদা , আলোতে আমার অস্তিত্ব

আলোর পরী

লিখে যেতে চাই আত্মতৃপ্তির জন্য এক সাহসি কলম হাতে

আলোর পরী › বিস্তারিত পোস্টঃ

নতুন ব্লগার হিসেবে আমার কিছু কথা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

আজ মাহমুদা সোনিয়া নামে একজন ব্লগার একটি চমৎকার ব্লগ লিখেছেন । সেই লেখার সুত্র ধরে একজন নতুন ব্লগার হিসেবে আমিও কিছু বিষয় বলতে চাই ,

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিছুদিনের মধেই সামু ব্লগের সাথে পরিচিত হই । বেশ কিছুদিন অতিথি হিসেবেই ছিলাম। পরে মনে হল নিজের সপ্ন , চিন্তা মুক্তমত প্রকাশের জন্য ব্লগের মত চমৎকার মাধ্যম আর নেই । আর সপ্ন বা চিন্তাকে শৃঙ্খলিত করা কঠিন । তার পরও কিছু বিষয় আমাদের সবার একটু মনে রাখা উচিত । যেমনঃ





১) ভাষার ব্যবহারঃ

কিছু ব্লগার অত্যন্ত নিকৃষ্ট ভাষা ব্যবহার করেন । এই ধরনের ভাষা ব্যবহারকারী ব্যক্তিকেই ছোট করে ।প্রথমে ব্লগে এসে আমি খুব আহত হয়েছিলাম এ ধরণের ভাষা দেখে । বিতর্ক করার জন্য পোশাখহীন নির্লজ্জ ভাষা নয় বরং মার্জিত তীক্ষ্ণ যুক্তিই যথেষ্ট ।



২) অমুক ব্যান, তমুক ব্যানঃ

খুব যুক্তি সঙ্গত কারনেই আমরা বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মতাদর্শে বিশ্বাসী। আর এজন্যই বিতর্ক তৈরি হয় । আর বিতর্ক হয় বলেই কিন্তু সৃজনশীলতার বহিঃ প্রকাশ ঘটে । সুতরাং কেউ একজন অন্য মতালম্বি হতেই পারে । যতক্ষণ পর্যন্ত সে যুক্তিতে কথা বলছে ততক্ষণ পর্যন্ত বিতর্ক চলতেই পারে।



৩) ধর্মঃ

আমরা ছোট বেলা থেকেই যে বিশ্বাস ধারণ করি, বা যে আচার অনুষ্ঠান পালন করি স্বভাবতই তা আমাদের অস্তিত্বতে মিশে গিয়ে আমিত্বকে ধারণ করে । প্রত্যেকের ধর্মই তাদের কাছে প্রিয় । নাস্তিকদের ও নিশ্চয় ই কোন বাক্তিগত ব্যাখ্যা আছে তাদের অবিশ্বাসের বিষয়ে । কিন্তু ইদানিং কিছু নাস্তিক সস্তা জনপ্রিয়তার লোভে ধর্মগুলকে বিশেষ করে ইসলাম ধর্মকে নিয়ে বীভৎস কথা লিখছে যা মেনে নেওয়া কঠিন । অন্নের বিশ্বাস যা-ই হোক না কেন তা নিয়ে অহেতুক টানা হেঁচড়া করা থেকে বিরত থাকা উচিত ।



এখানের ব্লগাররা সবাই শিক্ষার মননশীল আলোতে আলোকিত । কোন ক্ষেত্রেই উগ্রপন্থা ভাল নয় এবং উগ্রপন্থায় কোন সমাধান ও আসে না । তাই লেখার সময় অপরের অস্তিত্তের প্রতি সম্মান রাখা উচিত ।

অসীম সম্ভাবনার এই ব্লগকে এবং সেই সাথে নিজেকে আরও সম্পূর্ণ করে নেওয়ার সুযোগের দুয়ারে সিনিয়র জুনিয়র সব ব্লগারকে স্বাগতম ।:)





মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

টুকরো কাগজ বলেছেন: ব্লগিং শিল্প। জানিনা শিক্ষিত হয়েও ব্লগাররা এমন আচরণ করে কেন।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল তাত্ত্বিক সত্য যা অনুস্মরণ করা সবার জন্য উন্মুক্ত

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

তিতুন বলেছেন: আপনার সাথে ১০০% একমত আমি। মনের কথা খুলে বলতে গিয়ে অনেকের আক্রমণের শিকার হয়েছি আমিও। আসলে সামু ব্লগটি আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে কিছু রাস্তার ছেলেরাও ব্যবহার করে। তাদের কাছ থেকে আর কী ভাষা আশা করা যায়!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

আলোর পরী বলেছেন: তিতুন আসলে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকদের মধ্যেও আমি বন্য হিংস্রতা দেখেছি । অনেকসময় মানুষ ভুলেই যায় যে তার ভাষা ও আচরণ তাকেই প্রকাশ করছে ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

আলোর পরী বলেছেন: টুকরো কাগজ ,ধন্যবাদ মন্তব্য করার জন্য । আসলেই তথ্য ও ভাষার সমন্বয়ে ব্লগিং এক অপূর্ব শিল্প ।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

আলোর পরী বলেছেন: পরিবেশ বন্ধু আপনার নামের মাঝে একরাশ তরতাজা সবুজের ছোঁয়া পাই । মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

নিঃসংগ যোদ্ধা বলেছেন: "চোরা নাহি শোনে ধর্মের কাজিনী" অথবা "উলু বনে মুক্তা ছড়ানো" প্রবাদ দুটো মনে পরলো!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

আলোর পরী বলেছেন: নিঃসংগ যোদ্ধা, অনেক দিন আগে " নোবেল বিজয়ীদের গল্প " নামে একটা বই পড়েছিলাম সেখানে একটি গল্পের সারসংক্ষেপ ছিল এমন " তুমি যদি একজন মানুষের এত টুকু উপকার করতে পার , অথবা তোমার কারণে যদি একটি মানুষ সুখী হয় সেটাই ত অনেক ।" মুক্তা/ জ্ঞান দান করার মত বৃহৎ নই । এ এক সামান্যার আত্তপলব্ধি ।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

তুন্না বলেছেন: ভালো বলেছেন। শিক্ষা মানুষকে শ্যোভ করে, আজকাল দেখি উল্টা হয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

আলোর পরী বলেছেন: ধন্যবাদ তুন্না । না, আসলে গ্রহণকারীর মনোভাবটাই গুরুত্বপূর্ণ । কাউকে একটি কলম দিলে সেটা দিয়ে সে লিখবে নাকি কাউকে গুঁত দিবে এটা কিন্তু তার বিষয় ।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: এসব কথা ব্লগে আগে যে আরো কত হাজার বার লেখা হয়েছে আল্লাহ মালুম। কিন্তু রেজাল্ট জিরো! তবে ইদানিং দেখাযাচ্ছে গালিগালাজ আর আস্তিক নাস্তিক ক্যাচাল অনেক কমেছে!

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

আলোর পরী বলেছেন: ধন্যবাদ *কুনোব্যাঙ* একটু একটু করে রেজাল্ট ভাল হবে :)

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্বাগতম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

আলোর পরী বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, ধন্যবাদ আপু, আপনার বাড়ী [ ব্লগ ] ঘুরে এলাম । অসাধারণ লিখেন আপনি :)

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

আমি তুমি আমরা বলেছেন: তা যা বলেছেন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

আলোর পরী বলেছেন: আমি তুমি আমরা তা আমি না বললে আপনি ও হয়ত তাই বলতেন ;)

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: গুছিয়ে লিখেছেন। ব্লগে স্বাগতম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

আলোর পরী বলেছেন: গ্রাম্যবালিকা , ধন্যবাদ আপু আপনার উৎসাহ মাথা পেতে নিলাম ।ঃ)

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

রাসেল ভাই বলেছেন: সুন্দর সুন্দর ।

ব্লগে স্বাগতম ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

আলোর পরী বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই , আপনি কি সবার ই ভাই ;)

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

_তানজীর_ বলেছেন: ব্লগে স্বাগতম!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

আলোর পরী বলেছেন: ধন্যবাদ _তানজীর_ , আপনার অনুপ্রেরণাটুকু মাথা পেতে নিলাম ।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

ক্ষুদে ব্লগার বলেছেন: ব্লগে স্বাগতম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

আলোর পরী বলেছেন: ধন্যবাদ ক্ষুদে ব্লগার , আপনার অনুপ্রেরণাটুকু মাথা পেতে নিলাম ।

১৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার লেখা আগেও পড়েছি ।আপনি ভাল লেখেন ।আজ আপনার বাড়ি ঘুরে এসে আমি তো মুগ্ধ ।এত বিনয়ের সাথে আপনি মন্তব্যের উত্তর দেন, খুব ভাল লাগল । ভাল থাকুন ,শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.