নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার শব্দগুলোর উপর আমার পূর্ণ আত্মবিশ্বাস

আমি সানজিদা , আলোতে আমার অস্তিত্ব

আলোর পরী

লিখে যেতে চাই আত্মতৃপ্তির জন্য এক সাহসি কলম হাতে

আলোর পরী › বিস্তারিত পোস্টঃ

পেছনে ফেলে এসেছি ..

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬







পেছনে ফেলে এসেছি আমি

চন্দ্রমাখা নরম আলো হাজার নখত্রের রাত ,

উদ্ভাসিত আলোর কত না প্রভাত ।



ফেলে এসেছি আমি

মাটির বুক চেরা উদ্ধত বীজের চারা

কত শত সবুজ প্রাণ ,

শতছিন্ন চৌচির মাটি , রোদে ঝলসানো খড়কুটো নাড়া ।



ফেলে এসেছি আমি

আকাশের বুকে পালতোলা কত সহস্র মেঘমালা

টুপটাপ কিবা অঝোরে ঝরা কালো শ্রাবণের শীতল বৃষ্টিধারা ।



ফেলে এসেছি আমি

ঝাঁক বাধা ব্যাঙ ,মাছের সাঁতরানো তরুণ পোনা

কত সহস্র উড়ন্ত পাখির ঝাপটানো সাদা ডানা



ফেলে এসেছি আমি

উষ্ণতা ভরা মায়ের আঁচল , মমতার কত বর্ষীয়ান সান্ত্বনা

হাওয়াই মিঠাইয়ের মত মিলিয়ে যাওয়া রঙ্গিন প্রেম

না পাওয়া আর হারিয়ে ফেলার কত ফোঁটা চোখের জল

বিষাদের যন্ত্রণা



ফেলে এসেছি আমি

শত বেস্ততা আখাঙ্খা স্বপ্নের ফুলঝুরি

কত বাজার , বন্দর স্রোতস্বিনী নদী ,

গড়ে ওঠা কত নতুন খোলসের নগরী ।





আমি বয়ে চলি সময়ে সময়ে

পৃথিবীর ঘাঁটে পথে

অতীতের আমি বর্তমানের আমার ভবিষ্যতে ...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫০

কৃষকবাবু বলেছেন: পেছনে ফেলে এসেছি আমি
চন্দ্রমাখা নরম আলো হাজার নখত্রের রাত ,
উদ্ভাসিত আলোর কত না প্রভাত

ভালো লেগেছে...

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৬

আলোর পরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমি তো ভেবেছিলাম আমার লেখা এই কবিতাটা কেউ পড়বেই না ।

আপনি আমার ভুল ভাঙলেন । আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন ।

২| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৫

আলোর পরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমি তো ভেবেছিলাম আমার লেখা এই কবিতাটা কেউ পড়বেই না ।

আপনি আমার ভুল ভাঙলেন । আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন ।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১২

কৃষকবাবু বলেছেন: আমি তো পড়েছি, তাই আপনার ধারণা ঠিক নয়, আর ভালো লেখা পড়ার অপেক্ষাই রইলাম,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.