নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার শব্দগুলোর উপর আমার পূর্ণ আত্মবিশ্বাস

আমি সানজিদা , আলোতে আমার অস্তিত্ব

আলোর পরী

লিখে যেতে চাই আত্মতৃপ্তির জন্য এক সাহসি কলম হাতে

আলোর পরী › বিস্তারিত পোস্টঃ

পঞ্চাশ টাকা

২৭ শে মে, ২০১৩ দুপুর ১:১০

কমলাপুর স্টেশনে নেমেই মেজাজটা তাঁতিয়ে উঠল আমার । চৈত্রের সূর্যটা যেন ইচ্ছা করে আমার সাথে শত্রুতা করছে । মনে হচ্ছে কামারের হাঁপর দিয়ে অনবরত কেউ বাতাস দিচ্ছে গায়ে।

শিখা এক্সপ্রেস এর তাপানুকুল লেখা বগি থেকে বের হয়ে এসে গরমের হল্কার ফলাগুলো যেন বেশীই বিঁধছে গায়ে । সঙ্গে থাকা ভারী লাগেজটাকে এই মুহূর্তে মনে হচ্ছে গলার কাটা । দাত কিড়মিড় রাগ নিয়ে সেটাকে হেঁচড়াতে হেঁচড়াতে হাটতে শুরু করলাম ।



আজ আবার হরতাল। গত কয়েকদিন যাবত হরতালে যে পরিমাণ গাড়ি পোরানো হয়েছে তাতে আমার সাধের কোটি টাকার লেক্সাস গাড়িটি বের করার দুঃসাহস একদম করি নি।

রিকশায় ই যেতে হবে । হাটতে হাটতে সূর্য , রাজনীতি ঢাকার গাঘেঁষা দালান সবগুলোকে শাপ শাপান্ত করছিলাম মনে মনে। কিছুদুর হাটার পর ই একটা রিকশা পেলাম , “ এই খালি... হাক ছাড়লাম , কিন্তু রিকশাওয়ালা আমার দিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে পাশ কাটিয়ে চলে গেল।

...... মনে মনে একটা বাজে গালি দিলাম ।



আর কিছুদুর হাটতেই গাছের নিচে ছায়ায় দারানো কয়েকটা রিকশা দেখলাম । একটা ছোট ঠেলাওয়ালার থেকে তরমুজ কিনে খাচ্ছিল কয়েকজন রিকশাওয়ালা । তরমুজ ফালির প্রত্যেকটিতেই তার বীচির দ্বিগুণসংখক মাছি তাদের ন্যায্য হিস্যা আদায়ে বেস্ত ।



এই , গুলশান গোল্ডেন টাওয়ার , হাত দিয়ে ইশারা করলাম ।

না ভাই, ওইদিকে যামু না ।

গরমে কিম্বা অপমানে জানি না রাগে আমার পিত্তি জ্বলে উঠল । অফিসের বড়কর্তা আমি । সবাই আমার কথায় উঠে বসে । না শোনার অভ্যাস বহুদিন যাবতই আমার নেই ।



হন হন করে হাটা শুরু করলাম আমি । হাটতে হাটতে বড় রাস্তার কাছা কাছি এমন সময় কই যাইবেন ? শুনে পাশে তাকালাম । পানের দোকানের সামনে দাড়িয়ে টাকপরা তেল চিটচিটে , কাল বেটে এক রিকশাওয়ালা। হাতে এক খিলি পান ।

- গোল্ডেন টাওয়ার , ভাড়া কত নিবা ?

- সত্তুর টাকা ।

- এই খানে দারালে গোল্ডেন টাওয়ার দেখা যায় , আর তুমি মিয়া ভাড়া চাও সত্তুর টাকা ! পঞ্চাশ দিব ।

দরাদরি করতে লাগলাম । আমি সবজায়গায় জিততে পছন্দ করি । আফসার চৌধুরীকে কেউ ঠকিয়ে গেছে এমন নজির নেই ।লোকটা পান মুখে দিল, কিছু একটা চিন্তা করল তারপর বলল

-আচ্ছা উডেন ।

আমি উঠে বসলাম । আর যাত্রী টানার সাথে ব্যাগ টানা ফ্রি এমন তত্ত্ব থেকে হোক বা দায়িত্ব থেকে হোক যত্নসহকারে রিকশাওয়ালা ব্যাগটা তুলে দিল ।

- হুডটা তুলে দিও তো ।



রিকশা চলতে শুরু করল । মাথার উপরে হুড তোলা থাকলেও সূর্য যেন আমার স্যান্ডেলের ফাক ফোকর দিয়ে বেরিয়ে আসা চামড়ায় গরম খুন্তির ছ্যাকা দিচ্ছিল । আমি তুলনামূলক কম ভাড়াতেই পেয়েছি বলে মনে মনে তৃপ্তি অনুভব করলাম। গোল্ডেন টাওয়ারের দূরত্ব একদম কম না । তার উপরে সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়াখুঁড়ি ও খানাখন্দের আশীর্বাদ তো আছেই ।



রিকশাওয়ালা পা টেনে টেনে প্যাডেল চালাচ্ছিল । উচ্চতা একটু কম বলেই হয়ত । আমি তার তেল চিট চিটে পায়ের দিকে তাকালাম । স্যান্ডেলহীন পা আর তাতে অসংখ্য ফাটল । শার্টটার রং এতটাই চটে গেছে এককালে কি রং ছিল বোঝা কঠিন। সারা গায়ে ঘাম ঝরছে , শার্টটা ভিজে জবজবে । মুখের চামড়ায় অনেক ভাজ । কপালের দুপাশটা চাপা আর শিরশিরে আঙ্গুল । আমি দেখেছি, সব গরিব ই একই রকম । তাদের চেহারাও কেমন যেন এক ।



পিচিক করে রাস্তায় সে পানের পিক ফেলল । কিছুখন পর পর শার্টের হাতায় ঘাম মুছছে সে। পরিবেশ বিষয়ক দু’একটা উপদেশ দিতে গিয়েও চুপ রইলাম । এই শ্রেণীর মানুষ কথা বাড়ালেই সাহায্য চাবে ।

- স্যার , এইবার ঢাকায় গরম বেশি পড়ছে ।

- হুম।

- আপনাগো ঢাকায় তো গাছপালা বেশি নাই হেইজন্য গরম আরও বেশী ।

- হুম।

- স্যার তিনমাসের লইগা ঢাকায় আইছি , এই তিনমাস খেতের কাম নাই, গাড়ি চালামু কিছু টাহা কামামু হেইর পর আবার বাড়ি যামু ।

- বাড়ি কে কে থাকেন ?

- আমার বুড়া মায় , বউ আর তিনডা ছাওয়াল । ছোড ছাওয়ালডা দুধের বাচ্চা , মধ্যেরডা ইস্কুলে যায় । মায়রে ভাইরা দাহে না কিন্তু আমি মায়রে হালামু না ।

- হুম ভাল ।

- স্যার , দুঃখ বড় পোলাডারে লইয়া । হ্যাঁর মায় মারছে দেইখা রাগ কইরা দেশান্তরী হইছে । চাইর বছরে একফির ও বাড়ি আয় নাই ।



চৌরাস্তার মোড়ে আসতেই আমার রিকশার সাথে আরেকটা রিকশার ঠোকাঠুকি হল । ওই শালা ...হারামির পুত ...চউখে দেখিস না , ইত্যাদি নন সেন্সর গালির বৃষ্টি হল ।

বাকিটা পথ আর কোন কথা হল না । আমার বাসার সামনে গিয়ে যখন পৌঁছলাম তখন তিনটা বেজে গেছে । ভাড়া টাকা দিতে গিয়ে দেখলাম সব বড় নোট । ভাংতি আছে জিগ্যেস করতেই পান খাওয়া দাঁতে একটা হাসি দিল সে । ঘামে মুখ জবজবে ।

- মাত্র নামছি স্যার । বিসমিল্লাই হয় নাই এহনও ।

দারওয়ান দুটোর একতাকেও দেখতে পেলাম না । অগত্যা কি আর করা বললাম ,

- ভাই তুমি একটু দাড়াও , বাসা থেকে নিয়ে আসছি ।



লিফটে উঠে গেলাম । গোল্ডেন টাওয়ারের সবচেয়ে বড় ফ্ল্যাটের একটিতে থাকি আমি । ১০ বছর আগে পঞ্চাস লাখে কেনা ফ্ল্যাটটির এখন মূল্য তিন কোটিরও বেশি ।

দরজা খুলতেই আমার বাচ্চা তানিসা দৌরে এল । আমার দ্বিতীয়বার সন্তানসম্ভবা স্ত্রী বেলাও আমায় ঠাণ্ডা জুস খাওয়ানোতে বাতিবেস্ত হয়ে পড়ল । আমি দুপুরে খেলাম, সাওয়ার নিলাম এসি ছেড়ে ঘুমিয়ে গেলাম । ভ্রমনক্লান্তির কারণে বোধ হয় একটা ভাল ঘুম হোল । মাগরিবের আযানের সময় যখন আমার ঘুম ভাঙ্গল তখন ই আমার রিকশা ভাড়ার কথা মনে এল ।



ঘোরের বসেই আমি দৌড়ে নিচে নামলাম। গার্ডরা বলল যে এক কাল ছোট খাট রিকশাওয়ালা ঘণ্টাখানেক দাড়িয়ে ছিল। একজন সাফারি পড়া ফর্সা , লম্বা লোককে খুঁজছিল যাকে সে মধ্য- দুপুরে কমলাপুর থেকে নিয়ে এসেছিল। অনেকক্ষণ অপেক্ষা করে আস্তে আস্তে রিকশা চালিয়ে চলে গেছে । আমি পঞ্চাশটি টাকা নিয়ে বাসায় ফিরে এলাম । আমার হাতটি খুব ভারি লাগছিল ।



বিশ্বাস করুন, আজও পঞ্চাশ টাকার নোট খুললেই আমি ছোট খাট টেকো কাল এক রিকশাওয়ালা কে দেখি ঘামে জবজবে শরীর , মন খারাপ করা পান খাওয়া মুখ নিয়ে আস্তে আস্তে আমার বাসার সামনে থেকে প্যাডেল চালিয়ে চলে যাচ্ছে ।

মন্তব্য ৩৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:৩৯

সেলিম মোঃ রুম্মান বলেছেন: ভালো লাগল।

২৭ শে মে, ২০১৩ দুপুর ১:৪৯

আলোর পরী বলেছেন: ধন্যবাদ মোঃ রুম্মান , আপনার উৎসাহের জন্য :)

২| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:৪৯

মিলন মো রাকিব বলেছেন: ইস ধনীলোকেরা বুঝিই এমনই হয়। যাক আমি তাদের দলে নেই।

২৭ শে মে, ২০১৩ দুপুর ১:৫৮

আলোর পরী বলেছেন: সবাই না হয়ত কিন্তু অধিকাংশই ক্যামন যেন হৃদয়হীন । আপনার একটা চমৎকার মন আছে জেনে ভাল লাগলো ।

৩| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:০০

s r jony বলেছেন: বাকরুদ্ধ হলাম।


লেখনিতে +++

২৭ শে মে, ২০১৩ দুপুর ২:১০

আলোর পরী বলেছেন: ধন্যবাদ স্যার, আপনার মন্তব্যটিও আমায় অনেক আনন্দিত করল।

৪| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:১০

ভ্যাগাবন্ড ফরিদ বলেছেন: অনেক দিন পরে খুব ভাল মানের একটা গল্প পড়লাম। অনেক ভাল লাগলো।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৭

আলোর পরী বলেছেন: ধন্যবাদ অনেক , আপনার ছবিটি চমৎকার হয়েছে ।

৫| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৮

ডরোথী সুমী বলেছেন: মনটা খারাপ হল কারন গল্প হলেও এতো বাস্তব ঘটনারই প্রতিফলন।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৯

আলোর পরী বলেছেন: আপু হ্যাঁ এমন ঘটনা কিন্তু অনেক ঘটে , আপনার কমেন্ট আমায় আরও লেখার উৎসাহ দিবে ।

৬| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৫

গোবর গণেশ বলেছেন: গল্পটার সূত্রের সাথে আপনার কোন বাস্তব অভিজ্ঞতার মিল আছে কিনা জানি না। তবে সমসাময়িক প্রেক্ষাপনের চিত্র প্রতিফলিত হয়েছে বেশ। গল্পে দশে দশ।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৪২

আলোর পরী বলেছেন: গল্পের সাথে আমার কোন বাস্তব অভিজ্ঞতার মিল নেই । আপনার দেওয়া চমৎকার নম্বরের আশীর্বাদ মাথা পেতে নিলাম ।

৭| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৯

মামুন রশিদ বলেছেন: এই কনফেস আপনার মনে শান্তি এনে দিক । আর যদি সম্ভব হয় গরীব মানুষদের তাদের প্রাপ্যের চেয়েও বেশি দিবেন । ধরুন রিক্সায় উঠেছেন ২৫ টাকা দিবেন বলে, কিন্তু শেষে দিবেন তিরিশ টাকা । তারপর ওদের মুখের দিকে তাকালে আপনার মনে একটা প্রশান্তি বিরাজ করবে । উপদেশ দিইনি, আমি এটা করি ।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৮

আলোর পরী বলেছেন: জনাব মামুন রশিদ , এটা কোন কনফেস নয় । আমি সামান্য লেখক মানুষ আর এটা শুধুই একটা গল্প । তবে হ্যাঁ সমাজের পঞ্চাশ শতাংশ লোক ও যদি আপনার মত হৃদয়বান হত তাহলে বোধ হয় পৃথিবীটা আরও বদলে যেত ।

আমিও বেশি দেই । এ সম্পর্কে পরবর্তীতে পোস্ট দিব ।

৮| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মদন বলেছেন: +

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আলোর পরী বলেছেন: ধন্যবাদ স্যার ।

৯| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো হয়েছে কিন্তু

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮

আলোর পরী বলেছেন: মাননীয় মন্ত্রী , আপনার নজরে পরলাম তাহলে , এইবার অধমের উন্নতি হবেই :)

১০| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৫১

s r jony বলেছেন: স্যার!!!!!
স্যার ডাকলেন কেন?


আমি কোনো কালে মাস্টরি করি নাই, নাইট উপাধিও পাই নাই, ডক্টোরেট ডিগ্রি তো দুরের কথা :(
আমি স্যার হইলাম ক্যামতে ?

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬

আলোর পরী বলেছেন: মিঃ জনি , স্যার অর্থ মহাশয় । এটা কাউকে সম্মান করে ডাকা যায় । আমদের মধ্যে সৃষ্টিকর্তা যত গুন দেন তার শিক্ষকতা তার একটি , যাই হোক , আপনি আঘাত পেয়ে থাকলে দুঃখিত ।

১১| ২৮ শে মে, ২০১৩ রাত ৮:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে লিখাটা।
শুভকামনা :) ||

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আলোর পরী বলেছেন: আজকালকার পৃথিবীতে শুভকামনা করার লোকের বড় অভাব । আপনার শুভ প্রাথনায় আনন্দিত :)

১২| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: লেখার মান অনুসারে পাঠক বেশ কম। প্লাসের সংখ্যা সে অনুসারে আরও কম। এই লেখায় একটা প্লাস প্রাপ্য।

আমার টা দিলাম। লেখা ভালো লেগেছে। দু একটা বানান ঠিক করে নেবেন। চোখের আনন্দের জন্য শুধু।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:০০

আলোর পরী বলেছেন: জনাব শঙ্কু , আপনার নামটি একটু ভীষণ বিজ্ঞানী টাইপের, আপনি কি আসলেই তাই ?
অভ্রতে লিখেছি তাই চেষ্টা করেও বানানগুলো শুধরাতে পারি নি। আপনাকে ধন্যবাদ লেখা পড়ার জন্য ।

১৩| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:১৬

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: ঘটনা কি সত্যি না কি?

১৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০২

আলোর পরী বলেছেন: মিঃ জহুরুল , এটি শুধুই এক গল্প । আর আমি তার লেখিকা :)

১৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:১৬

খেয়া ঘাট বলেছেন: শেষেরটুকু পড়ে মনটা খুবই খারাপ হয়ে গেলো।
এটাইতো গল্পকারের স্বার্থকতা।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮

আলোর পরী বলেছেন: আমি এক নগণ্য মানুষ , আপনি কষ্ট করে পড়েছেন এই আমার সার্থকতা ।

১৬| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৫

প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ লিখেছেন । মানবতার জয় হোক

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

আলোর পরী বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন , আমিও চাই মানবতার জয় হোক । পোস্ট পড়ার জন্য ধন্যবাদ ।

১৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: লিখে যেতে চাই আত্মতৃপ্তির জন্য এক সাহসি কলম হাতে - চমৎকার !
পুলকিত হলাম ।

প্রথমেই ভাষার ব্যবহার নজর কাড়ল ।
মেজাজটা তাঁতিয়ে
কামারের হাঁপর
তরমুজ ফালির প্রত্যেকটিতেই তার বীচির দ্বিগুণসংখক মাছি তাদের ন্যায্য হিস্যা আদায়ে বেস্ত ।

বেস্ত ,দারানো বানান ঠিক করে দিবেন ।
শেষে মনটাই খারাপ হয়ে গেল ।
গল্পের মান অনুসারে পাঠক কম । অনুসারিত ।
++++++++++++
ভাল থাকবেন ।
শুভকামনা ।

০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

আলোর পরী বলেছেন: আপনি কি একটু চুপ চাপ আছেন ? ব্লগে অনেক দিন আপনার সরব উপস্থিতি দেখিন না ।
কিছু ব্লগার নিরব থাকলে ব্লগের আনন্দময় পরিবেশটাই মাটি হয়ে যায় ।

ভাল থাকুন সব সময় ।

১৮| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫১

আলোর পরী বলেছেন: আপনার দেখার চোখ সাংঘাতিক আপনি অনেক মনোযোগ দিয়ে আমার লেখা পড়েছেন বলে ধন্যবাদ ।

আমি নতুন লেখক তাই আমার তেমন পাঠক নেই । বানান ভুলের ব্যাপারটা অবশ্যই সামনে খেয়াল করব ।

আপনার জন্য অনেক শুভকামনা ।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৮

অযুত বলেছেন: সত্যিই ভালো লাগলো।
++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

আলোর পরী বলেছেন: অযুত , অনেক ধন্যবাদ । আপনার নামটি অনেক সুন্দর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.