| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখে যেতে চাই আত্মতৃপ্তির জন্য এক সাহসি কলম হাতে
ভুল
সকালের নাস্তা সাতটায়ই চাই নটায় অফিস ধরি ,
শার্ট আয়রন আর জুতার পলিশ ,
সময় কই ! সারাদিন অফিস করি ।
বড় ছেলের আবার খিচুড়ি চাই , টিফিনে স্যান্ডুইচ
ছোটটার হয়েছে বিষম জ্বর , মাঝে মাঝে দেয় খিচ
বাথরুমের কল নষ্ট , মিস্ত্রী ডেকে সেরে নিও
আব্বা আম্মা বৃদ্ধ মানুষ , ঔষধ , খাবার সময় মত দিও ।
বাজার করব ! সময় আছে !!
তুমি তাহলে আছ কেন
সময় মত সেরে ফেল ভুল হয় না যেন!
বাসাভাড়াটা ...?
এখনো দাও নি ! টেনশন কেন দাও মাথায় ?
লক্ষ টাকা খরচ করে তবে বিয়ে করেছি কেন তোমায় ?
বিকেল পাঁচটায় ডাক্তারখানা রেখ ঠিকঠাক মনে ,
শুক্রবারের বিয়ের গিফট টা কিনে নিও কোন ক্ষণে
গিফটের টাকা ! কেন কর চাই চাই ?
ছশ টাকা আছে তোমার ব্যাগে ভাবছ কি জানা নাই !
সারাদিন শেষে বাড়ি ফিরে এসে চাই গরম গরম নাস্তা
হালুয়া , কাবাব শরবত কিবা ইটালিয়ান পাসতা
টিভিতে এত রান্না শিখায় , কী শেখ তা দেখে ?
নতুন নতুন খাবারের পদ কোনদিনও দেখলাম না চেখে ।
বড় বাবুর টিচার আসে নি , ফোন করেছিলে তাকে ?
হোমওয়ার্ক গুলি এক্ষণই করাও ,এসব তো মা’রাই করিয়ে থাকে ।
সারাদিনের অফিস শেষে টিভিটাই বিনোদন
শরীরটা যদি টিপে দিত কেঊ , খুশী হয়ে যেত মন ।
সারাদিন পর শুতে এসে শুনি চিৎকার করে বাবু কাঁদে ।
কেমন মা যে সামলাতে পার না, জান তো
যে রাঁধে চুলও বাঁধে ।
এ কী ? এ কী ? শুয়ে পড় কেন ?
মশারী কে খাটাবে শুনি ?
তোমায় যে কেন বিয়ে করলাম , ভুলের মাশুল গুনি ।
মাথা ধরেছে ? মিথ্যা ছুতো , কাজ না করার বাহানা
দিন ভর ধরে যে কি কাজ কর আছে সবই জানা
হাড়ে হাড়ে আজ বুঝে গেছি আমি বিয়ে করা বড় ভুল
টাকা নষ্ট , মাথা নষ্ট ইচ্ছে করে ছিঁড়ি চুল ।
২|
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অস্থির অস্থির । দেশের পরিত্যাক ঘরে ঘরে আপনার মত গৃহিণী থাকুক !
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭
আলোর পরী বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় , নিজের সাথে আবার মিল পান নাই তো ? ![]()
৩|
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৬
আমিনুর রহমান বলেছেন:
অসাম হইছে !!! তবে আমি ভাই এমন না কইলাম
![]()
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১
আলোর পরী বলেছেন: আমিনুর রহমান ভাইয়া , কিন্তু আপনি কেমন সেটা কিন্তু " ওই আরেকজন" ভাল বলতে পারবে ।
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ ।![]()
৪|
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৫
নিমচাঁদ বলেছেন: জুতা মাইরা যদি কন জুতার তলি শক্ত কিনা টেষ্ট করতাছি , তাইলে কইলাম অবিচার হইবো
তয় কথা হইলো গিয়া , সব জামাই কিনা এই রকম না ।কেউ কেউ আছেন আমার মতোন , বউ দের মেলা স্বাধীনতা দেই । এই যেমন গত দেড় মাস তিন পোলাপাইন বউর ঘাড়ে রাইক্ষা ইউরোপ আমেরিকা কইরা বেড়াইছি।সংসারে কোন গাঞ্জাম হয় নাই ।বউ অপার স্বাধীনতা পাইছে ।
ইদানিং,ভাবতাছি খাইতে মেলা কষ্ট হয় , বউ যদি আমার হইয়া আমার খাওন টা খাইয়া দিতো ............
বাথ্রুম টায় সমস্যা নাই , অইটা আমি নিজেই কইরা নিতাম, এতোটা বেঈমান আমি না
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬
আলোর পরী বলেছেন: "জুতা মাইরা যদি কন জুতার তলি শক্ত কিনা টেষ্ট করতাছি , তাইলে কইলাম অবিচার হইবো "
৫|
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা দারুন মজা করে লিখেছেন।
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
আলোর পরী বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ ।![]()
৬|
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মজা পেলাম
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮
আলোর পরী বলেছেন: আপুনি আপনি এতটুকু মজা পেয়েছেন তাতেই আমি কৃতার্থ ।
৭|
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৮
মেহেদী আনডিফাইন্ড বলেছেন: এখনো দাও নি ! টেনশন কেন দাও মাথায় ?
লক্ষ টাকা খরচ করে তবে বিয়ে করেছি কেন তোমায়
কথা সত্য, এত টাকা দিয়া বিয়া করছে; একটা ব্যাপার আছে না
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫১
আলোর পরী বলেছেন: তার চেয়ে অনেক গুন টাকা সুদে আসলে তুলে নেন
৮|
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩২
ইমরাজ কবির মুন বলেছেন:
খুব মজার, হাহাহ
||
৯|
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
লেখোয়াড় বলেছেন:
স্রেফ মজা করার জন্য লিখলেও কবিতাটি ভাল হয়েছে।
সব সত্যি কথা বলে দিয়েছেন অবলীলায়, ছন্দে ও সুরে।
অনেক কাপুরুষের আঁতে ঘা লাগবেই।
মেয়েদের পক্ষ নিয়ে লিখলেন, এবার ছেলেদের পক্ষের একটা লিখে ফেলে।
ধন্যবাদ, ভাল থাকেন।
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮
আলোর পরী বলেছেন: লেখোয়াড় , আপনাদের জন্য সুন্দর একটা ছোট গল্প লিখছি । দ্রুত ই দিব ।
কষ্ট করে পোস্ট টা পড়েছেন বলে ধন্যবাদ ।
১০|
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫
মাহমুদুল হাসান অনিক বলেছেন: মজা হইছে তয় সত্য কিনা জানি না
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
আলোর পরী বলেছেন: মাহমুদুল হাসান অনিক ,
জি ঘটনা সত্য , তবে আমার জন্য না । অন্য কারও জন্য
১১|
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩
~মাইনাচ~ বলেছেন: ভালইতো হইছে
মাইনাচ
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩
আলোর পরী বলেছেন: নিজের নাম আমায় দেওয়ার জন্য ধন্যবাদ ![]()
১২|
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৪
বাসুরী বাসীয়ালা বলেছেন: ব্যাপুক মজা লাগলো লিখা টা পড়ে।
হা হা হা হা হা
ভালো থাকবেন ।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৬
আলোর পরী বলেছেন: বাসীয়ালা , অনেক ধন্যবাদ , কয়েকদিন যাবত লেখা টেখা দেখি না , ভাল আছেন ত ?
১৩|
২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আমি সানজিদা - আলোতে আমার অস্তিত্ব” বাহ্ দারুণ! ![]()
কবিতা ভালো লাগলো প্রিয় আলোর পরী...একদম উৎসর্গ পর্যন্ত ভালো লেগেছে। তবে কীভাবে কেন লেগেছে, তার সব ব্যাখ্যা করতে আমি পারবো না। সে ক্ষমতায় ঘাটতি আছে।
শুভেচ্ছা ![]()
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮
আলোর পরী বলেছেন: যে সুন্দর একটা হাসি মাখা ছবি , দেখলে ত মানুষের মন ভাল হয় । অনেক ধন্যবাদ ব্লগে আসার জন্য ।
আপনার চমৎকার কিছু অনুবাদের অপেক্ষা করছি । ![]()
১৪|
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৩
মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর , কার কার জীবনে তো সত্যি ই...
তাছারা কেউ স্বীকার করুক না করুক , জীবনে কখনো না কখনো তো তারা ভেবেছে , কেন যে বিয়া করতে গেলাম
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:০০
আলোর পরী বলেছেন: আপু , অনেক ধন্যবাদ পোস্ট পড়ার জন্য , হ্যাঁ ঘটনা কিন্তু সত্যি অনেকেই ত তাই ভাবে , বলেও ফেলে আবার ![]()
১৫|
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৭
না পারভীন বলেছেন: হাহাহা , খুব ই বেরোমান্টিক স্বামী
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১
আলোর পরী বলেছেন: ডাক্তার আপু অনেক রোমান্টিকরাও কিন্তু চুপি চুপি একথা ভাবে ।
১৬|
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
দারূণ মজার
+++++++
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৩
আলোর পরী বলেছেন: যদি কোন আপত্তি না থাকে আপনার নামের তর্জমাটা জানব একদিন [ স্রেফ কৌতূহল ]
প্লাস এর জন্য ধন্যবাদ ![]()
১৭|
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৫
মাহবু১৫৪ বলেছেন: তেমন কিছুই না। এটা আমার জিমেইল আইডি। শুধু নামটা পুরোটা হবে - মাহবুব১৫৪। সামুতে রেজিঃ করতে গিয়ে ভুলে হয়তো শেষের "ব" অক্ষরটা দিতে ভুলে গিয়েছিলাম।
১৮|
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “যে সুন্দর একটা হাসি মাখা ছবি, দেখলে ত মানুষের মন ভাল হয়।”
-ধন্যবাদ। কিন্তু আমার চেহারাই এরকম
রবার্ট ফ্রোস্টের আরেকটি কবিতা ‘প্রাণী’ দিচ্ছি শিঘ্রই। প্রেরণার জন্য ধন্যবাদ ![]()
১৯|
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯
নূর আদনান বলেছেন: কথাটা সত্যই, বিয়ের আগে সবাই বলে কবে যে বিয়ে করব
, আর বিয়ের পরে বলে কেন যে বিয়ে করলাম!!
আপনার কবিতা ভাল হয়েছে, বাস্তবধর্মী, আপনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে মনে হচ্ছে
কারন কবিতার শব্দ গুলো সঠিক কেননা "আমার শব্দগুলোর উপর আমার পূর্ণ আত্মবিশ্বাস"
তবে সব পুরুষই এমন না, যেমন আমি
২০|
১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬
আলোর পরী বলেছেন: আপনি ত দারুন বুদ্ধিমান !
" তবে সব পুরুষই এমন না, যেমন আমি
"
আপনার সাথে আগে পরিচয় হওয়া উচিত ছিল
২১|
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮
নূর আদনান বলেছেন: এহেহ্........লজ্জা পাইলাম তো ![]()
২২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
আলোর পরী বলেছেন: বাহ আপনার হাসিটা তো বেশ সুন্দর
২৩|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২
সাদাসিধা মানুষ বলেছেন: সারাদিনের অফিস শেষে টিভিটাই বিনোদন
শরীরটা যদি টিপে দিত কেঊ , খুশী হয়ে যেত মন ।
হাহাহা অনেক সুন্দর হয়েছে ![]()
১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
আলোর পরী বলেছেন: প্রিয় সাদাসিধা , আমি খুব ই দুঃখিত , আপনার কমেন্টটা আমি দেখতে পাই নি বলে ।
মজা করার জন্যই লিখেছি আসলে । পড়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক ভাল থাকুন ।
২৪|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩১
বিশ্বাস করি 1971-এ বলেছেন: মা-রাই সব করে আহারে নারীবাদী আমার.... ছেলেরা/বাবারা সব আলসে..... যত্ত সব চালসে...
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৯
আলোর পরী বলেছেন: হ্যাঁ , তাইত আপনি তো অনেক গুনি , তা ডিম ভাজতে জানেন কি , নাকি আম্মুই সব করে দেয় ?
২৫|
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Jina Nanu! Ami dim na onek kichu bhajte radhte jani... apner dawat roilo ekdin. Ar amio ammuike ranna ghore help kori... Sobaike nijer moto bhalo cholbe... Nani?
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
আলোর পরী বলেছেন: থ্যাংক ইউ আঙ্কেল । আপনার সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই ।
কবিতাটি জাস্ট মজা করে লিখেছি । আপনার সাথে এভাবে মিলে যাবে এবং আপনার আঁতে ঘা লাগবে বুঝি নি চাচা মিয়া ।
২৬|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওহ এত্তো সুন্দর লেখেন আপনি?
সত্যিকার অর্থেই খুবই সুন্দর হয়েছে। লেখেন বেশী বেশী লেখেন। একদিন সত্যিই কবি হয়ে যাবেন।
ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
আলোর পরী বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক ,
আপনি এত সুন্দর করে কমেন্ট করলেন যে মনে হল , এবার কয়েকটা ভাল কবিতা লেখা দরকার ![]()
২৭|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯
কসমিক- ট্রাভেলার বলেছেন:
নারী পুরুষের অর্ধেক নয়, নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক।
২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
আলোর পরী বলেছেন: হ্যাঁ , একদম খাঁটি কথা । আসলে নারী ও পুরুষ উভয়কেই উভয়ের প্রয়োজন ।
আর এজন্যই সৃষ্টিকর্তা এভাবে জোড়া করে তৈরি করেছেন ।
২৮|
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
এম এ কাশেম বলেছেন: লাথি মেরে মজা
চমৎকার না?
২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১
আলোর পরী বলেছেন: কাউকে আঘাত করার জন্য একদমই লিখি নি , তবে কারো সাথে মিলে গিয়ে যদি কেউ আঘাতপ্রাপ্ত হন তাহলে দুঃখিত
২৯|
১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮
করিম কাকা বলেছেন: এই জন্যই স্বিদ্ধান্ত নিয়েছি বিয়েই করবো না, কাউকে পালতেও হবে না , আর তার লিখা বা বলা বিষের বান ও নিতে হবে না।
''যা কিছু রান্না করার আছে,
সব কিছুই শিখে নিয়েছি অতি গোপনে।
যাতে কেউ না বলতে পারে,
চলে গেলে আমি পারবে তো রান্না করে খেতে?''
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২
আলোর পরী বলেছেন: হায় রে , কি ভয়ঙ্কর স্বিদ্ধান্ত ! নারীজাতির কি হবে তাহলে
আবার রান্নাও শিখে ফেলেছেন
সব দোষ ওই টি ভি চ্যানেলগুলোর
যাই হোক অনেক শুভ কামনা আপনার জন্য আর ধন্যবাদ লেখা পড়ার জন্য ।
৩০|
১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৭
আরজু পনি বলেছেন:
নিজের কমেন্টটা খুঁজছিলাম ...নেই নেই নেই
কেন ???????????
আমিতো এই পোস্টটা পড়েছিলাম বলেই মনে পড়ছে ...
মজার কবিতা...দারুন !
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫
আলোর পরী বলেছেন: প্রিয় পনি আপুনি , আমি কিন্তু আপনার কোন পোস্ট ডিলিট করি নি ।
একটু দেড়িতে হলেও আপনার মন্তব্য পেয়ে আমার কিন্তু দারুন ভাল লাগছে ।
আপনার জন্য রইল হাস্না হেনা ফুলের শুভেচ্ছা
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫
আলোর পরী বলেছেন: প্রিয় পনি আপুনি , আমি কিন্তু আপনার কোন পোস্ট ডিলিট করি নি ।
একটু দেড়িতে হলেও আপনার মন্তব্য পেয়ে আমার কিন্তু দারুন ভাল লাগছে ।
আপনার জন্য রইল হাস্না হেনা ফুলের শুভেচ্ছা
৩১|
০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৪৬
গরল বলেছেন: এত কাজ করলে মহিলাদের ওজন দিন দিন বাড়তে থাকে কেন জানতে ইচ্ছা করে
০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
আলোর পরী বলেছেন: আরও বেশি কাজ মহিলাদের জন্য খুজে বের করা উচিত । তাহলে আর ওজন বাড়বে না ।
এটি মজা করে লেখা কবিতা। ছেলেরা সব সময় মেয়েদের নিয়ে লেখে , তাই আমরাও একটু প্রয়াস চালালাম আর কি !
আপনাকে অনেক ধন্যবাদ পোস্ট পড়ার জন্য ।
৩২|
০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
সিকদারভাই বলেছেন: সেই রাম অইছে । তয় হাসতে হাসতে পুরুষগরে বাঁশটা ঠিকই মাইরা দিলেন । আর পুরুষরা ব্যাথা সহ্য কইরা হাসতে হাসতে আপনার পোষ্টে মন্তব্য করছে।
৩৩|
০৫ ই মে, ২০১৪ রাত ২:২৬
যুবাইরআজাদ বলেছেন: সকালের নাস্তা সাতটায়ই চাই নটায় অফিস ধরি ,
> আমার বাসা ৪ তালাতে আর অফিস নিচের তালায় তাই অফিসের ফাঁকে এসে নাস্তা করে যাই। তবে পেষাতে মিস্ত্রী হওয়ায় মাঝে মাঝে কাজে আটকে গেলে আর আসতে পারিনা তাই আমার বউ না খেয়ে বাসা থেকে যেতে দেয়না, বাসায় রান্নার কাজ আসলে মহিলাদের না, এটা জানা থাকায় আমি কোন দিনও রান্নায় বাধ্য করেছি বলে মনে পড়েনা। তবে বাংলার মেয়েরা একটু বেশি ভাল বলে স্বামীদেরকে এই কষ্টটা তারা কেরতে দেয়না। এজন্য আমরা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।
শার্ট আয়রন আর জুতার পলিশ ,
> আগে আমি ই করতাম, তবে এখন বাহির থেকে করি।
সময় কই ! সারাদিন অফিস করি ।
>এই কথাটা আমার ক্ষেত্রে পুরাই খাটে তবে কখোনও বলিনা, তবে ও মাঝে মাঝে অভিযোগ করে বলে আমার জন্য কি তোমার কোনই সময় নেই। তখন মাঝে মাঝে কিছুটা খারাপ লাগে, ভাবি আমার কষ্টটা একটু খেয়াল করলে ও আর এমন বলতনা।
বড় ছেলের আবার খিচুড়ি চাই , টিফিনে স্যান্ডুইচ
ছোটটার হয়েছে বিষম জ্বর , মাঝে মাঝে দেয় খিচ
> আমাদের দুই বাচ্চা ১ বছর ১১ মাসের পার্থক্যে হয়েছিল তাই তাদের জ্বালা মাঝে মাঝে সহ্য করতে পারতাম না (বড়টা সারা রাত কান্না করত, আর আমার কাছে থাকতে চাইতো) তাই বলতাম, 'আমি আর পারছিনা, তুমি পারলে কর না হলে না কর তবে আমায় কিছু বলো না'। আর অবাক হয়ে ভাবতাম মেয়েরা কিভাবে এতটা সহ্য করে। আসলে গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলে ও মায়ের জন্ম দেয়ার প্রতিদান দেয়া হয়না। এটাই আসল সত্য।
বাথরুমের কল নষ্ট , মিস্ত্রী ডেকে সেরে নিও
> মাঝে মাঝে কল নষ্ট হলে ঠিক করা হবে বলে কথা দিই, অফিসে ঢুকলে সব ভুলে যাই, বাসায় আসলে বলে কই কেউ তো আসলো না? প্রথম দুই তিন দিন ভুলে যাবার কথা বললেও যখন চটে যায় তখন বলি, " তুমি ফোন দিলেইতো সব দৌড়ে আসবে, একটু ফোন দিলেই ত পার" তখন বলে আচ্ছা আমিই করে নেব, তখন নীচে গিয়ে আগেই মেকানিক পাঠাই, তার পর অন্য কাজ করি, বাসায় আসলে বলে বকা না খেয়ে আমার কোন কাজই তুমি করনা। তখন বেশ ভালই লাগে।
আব্বা আম্মা বৃদ্ধ মানুষ , ঔষধ , খাবার সময় মত দিও ।
>আব্বা আম্মা বৃদ্ধ মানুষ, তবে বাড়ি থাকে, আব্বা কদিন আগে মারা গেছেন।
বাজার করব ! সময় আছে !!
>এমটি কখনও বলিনি তবে বাজার আনতে দেরি হলে নিজেই গিয়ে নিয়ে আসতো, এমনকি আমার শাশুড়ীকে ও বাজার করতে সাথে নিয়ে যেত। তবে তা বাচ্চা হওয়ার অাগে।
তুমি তাহলে আছ কেন
সময় মত সেরে ফেল ভুল হয় না যেন!
বাসাভাড়াটা ...?
এখনো দাও নি ! টেনশন কেন দাও মাথায় ?
>ভাড়া বেতন থেকে কেটে রাখে তাই তার দেয়া লাগেনা।
লক্ষ টাকা খরচ করে তবে বিয়ে করেছি কেন তোমায় ?
>আমার বিয়েতে লক্ষ টাকা খরচ হয়নি।
বিকেল পাঁচটায় ডাক্তারখানা রেখ ঠিকঠাক মনে ,
>কাজে গেলে ভুলে যাই তাই সময় হলে ফোন দিও এটাই বলাটা স্বাভাবিক নয়কি???
শুক্রবারের বিয়ের গিফট টা কিনে নিও কোন ক্ষণে
>বিয়ের গিফট দুজনে মিলে কিনি, তবে আমার পরিবারের সবার জন্য ঈদের গিফট ও কেনে আর শশুর বাড়ির সবার জন্য আমি কিনি।
গিফটের টাকা ! কেন কর চাই চাই ?
>ডিয়ার সিস্টার, আমার বেতনের সব টাকাই তার কাছে জমা দেই, তার পর আস্তে আস্তে প্রয়োজন মত নিয়ে খরচ করি, এমনকি একটাকা লাগলেও তা আমার চেয়ে নিতে হয়।
>এক হাজার টাকা পর্যন্ত খরচ করতে তার কোন অনুমতি লাগে না তবে বেশি হলে আমাকে জানায়।
ছশ টাকা আছে তোমার ব্যাগে ভাবছ কি জানা নাই !
> আমি আমার নিজের পকেটের খবর ই রাখিনা। আর বউএর ব্যাগের খবর কিভাবে রাখব?? ভাগ্যিস আমার বউটা সৎ, নাহলে আমার খবর ছিল।
মাঝে মাঝে টান পড়লে গদ গদ করে বলে তোমার জন্য জমানোর কোন কায়দা নেই।
সারাদিন শেষে বাড়ি ফিরে এসে চাই গরম গরম নাস্তা
হালুয়া , কাবাব শরবত কিবা ইটালিয়ান পাসতা
> বোন আমার বলা লাগেনা। নাস্তা বানিয়ে আমাকে ডাকতে শুরু করে, মাঝে মাঝে বলি আসতে পারছিনা, তুমি খেয়ে নিও। ও মন খারাপ করে।
টিভিতে এত রান্না শিখায় , কী শেখ তা দেখে ?
>ও কোন রান্না শিখলে আমাকে বলেনা, ওর ভাইকে বলে কি কি লাগবে, ও নিয়ে হাজির হয়, যাবার বেলায় বলে ভাইয়া বাজার এর টাকা কয়টা দিন, আমি বলি তোমার আপুর কাছ্ থেকে নাও।
নতুন নতুন খাবারের পদ কোনদিনও দেখলাম না চেখে ।
>মাঝে মাঝে চেতানোর জন্য বলি (দুষ্টুমি করে) তার জন্য মাসুল ও দিতে হয়।
বড় বাবুর টিচার আসে নি , ফোন করেছিলে তাকে ?
>দুই ছেলে আবাসিক মাদ্রাসায় পড়ে, সেখানেই থাকে।
হোমওয়ার্ক গুলি এক্ষণই করাও ,এসব তো মা’রাই করিয়ে থাকে ।
> আমি উল্টা রাগ করতাম ওদের চাপ না দিতে, ও জোর করে পড়াতে চেষ্টা করতো। বেচারী বহুত কষ্ট করেছে, পরে হাতের লেখা ভাল না হওয়ার জন্য রাগ করেছি কয়েক বার। এখনতো বাসায় থাকেনা।
সারাদিনের অফিস শেষে টিভিটাই বিনোদন
> আমার পছন্দ গেম খেলা ও কতযে বকেছে।
শরীরটা যদি টিপে দিত কেঊ , খুশী হয়ে যেত মন ।
> উল্টা আমাকে দিয়ে মাথা টিপাতো, পেটে বাচ্চা থাকতে অনেক যত্ন নিতাম, হাত পায়ে জ্বালা করলে অনেক টিপেছি, তবে মাঝে মাঝে টিপার ধরণ দেখে বলত আর লাগবেনা।
সারাদিন পর শুতে এসে শুনি চিৎকার করে বাবু কাঁদে ।
>বড় ছেলেটা আমাকে বেশি পছন্দ করে, আমার বুকের উপর শুয়ে থাকত ছোট থাকতে।
কেমন মা যে সামলাতে পার না, জান তো
যে রাঁধে চুলও বাঁধে ।
>বড় ছেলে চিৎকার শুরু করলে আমার কাছে না আসা পর্যন্ত থামতোনা, কিন্তু বোন মুসলিম হিসাবে এটা বলার সুযোগ না থাকায় বলা হয়নি।
এ কী ? এ কী ? শুয়ে পড় কেন ?
মশারী কে খাটাবে শুনি ?
> আমাদের সিস্টেম ছিল যে পরে শোবে সেই মশারী খাটাবে, তবে আমাদের বাসায় মশা না থাকায় না টানালেও কোন সমস্যা নেই। অনেক দিন হল বাসায় মশারী খাটানো হয় না।
তোমায় যে কেন বিয়ে করলাম , ভুলের মাশুল গুনি ।
> আমাকে ভুল বুঝলে দু একবার এমন মনে হয়েছে তবে বলিনি।
মাথা ধরেছে ? মিথ্যা ছুতো , কাজ না করার বাহানা
> এমন অ বিশ্বাস করিনা।
দিন ভর ধরে যে কি কাজ কর আছে সবই জানা
> ক্ষেপানোর জন্য বলেছি বলে মনে হচ্ছে, মন থেকে না, বউকে ক্ষেপাতে পারার মজা আপনারা বুঝবেন না। সেটা বুঝার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেন নাই। তবে মনে কষ্ট পাচ্ছেকিনা সেদিকে খেয়াল রাখা জরুরী।
হাড়ে হাড়ে আজ বুঝে গেছি আমি বিয়ে করা বড় ভুল
টাকা নষ্ট , মাথা নষ্ট ইচ্ছে করে ছিঁড়ি চুল ।
>না বোন বিয়ে করার সিদ্ধান্ত মোটেই ভুল না, এটাই জীবন, আর এর মাঝেই অানন্দ।
আপনার লেখাটা মজা করে লিখেছেন বললেও এটাই আমাদের সমাজের বাস্তবতা। নিজেকে আপনার লেখার কাঠগড়ায় দাড় করিয়ে যা উত্তর পেয়েছি তা সঠিক ভাবে তুলে ধরার চেষ্টা করেছি, কোন কোন ক্ষেত্রে নিজেকে শুধরানোর দরকার বলে মনে হয়েছে। যারা পুরুষদের বাঁশ দেয়া হয়েছে বলে মনে করছেন তারা জানিনা কত মহা পুরুষ তবে আমার নিজেকে কোন কোন ক্ষেত্রে অপরাধী মনে হয়েছে।
আমার বউ প্রায় ৮ বছর যাবৎ অসুস্থ, প্রায় ১ বছর বাড়ি আছে, এখন বেশ সুস্থ, যে কোন সময় বাসায় ফিরে আসবে। তবে আমাদের বোঝাপড়া বেশ ভাল, ভালই আছি আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করবেন, আসলে ও অনেক আমলদার ও উচু স্তরের।
আপনার লেখা খুব ভাল লেগেছে, আরও লিখবেন।
লেখা বুকমার্ক করা হল।
ধন্যবাদ ভাল থাকবেন।
০৮ ই মে, ২০১৪ রাত ৮:৪০
আলোর পরী বলেছেন: এত সময় নিয়ে এত সুন্দর করে বিশ্লেষণ ! এবং নিজের সম্পর্কে এত সরল উক্তি । খুব ভাল লেগেছে ।
আপনার নিজের সম্পর্কে লেখা গুলো থেকে এবং আপনার স্ত্রীর সম্পর্কে আপনার ধারণা দেখে আপনাকে আমার বেশ ভাল একজন মানুষই মনে হচ্ছে ।
আপনার স্ত্রীর সুস্থতার জন্য অনেক দোয়া রইল । দোয়া রইল আপনাদের দীর্ঘ সুখী দাম্পত্য জীবনের জন্য ।
অনেক ভাল থাকুন ।
৩৪|
০৫ ই মে, ২০১৪ রাত ২:৩৫
বাংলার নেতা বলেছেন: এ কী ? এ কী ? শুয়ে পড় কেন ?
মশারী কে খাটাবে শুনি ?
তোমায় যে কেন বিয়ে করলাম , ভুলের মাশুল গুনি ।
এইটা আমার লাইফের সাথে এক্কেবারে মিল!
আপনার কবিতাটা পড়ে দারুন মজা পাইলাম!
++
০৮ ই মে, ২০১৪ রাত ৮:৪২
আলোর পরী বলেছেন: অনেক ধন্যবাদ নেতা আপনার প্লাসের জন্য । তবে আশা করব এর পর থেকে মশারী টানানোর দায়িত্বটার ভাগ আপনিও অর্ধেক নিবেন ।
আপনাদের দুজনের জন্য অনেক শুভ কামনা
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১
আলোর পরী বলেছেন: এটা স্রেফ মজা করে লেখা হয়েছে । কাউকে ছোট করার জন্য নয় ।