নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার শব্দগুলোর উপর আমার পূর্ণ আত্মবিশ্বাস

আমি সানজিদা , আলোতে আমার অস্তিত্ব

আলোর পরী

লিখে যেতে চাই আত্মতৃপ্তির জন্য এক সাহসি কলম হাতে

আলোর পরী › বিস্তারিত পোস্টঃ

তৃপ্ত হওয়াটা কি খুব কঠিন ?

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯





নগরায়নের এই যুগে আত্মকেন্দ্রিকতার শীর্ষে পৌঁছে গিয়েছি আমরা । একই ফ্ল্যাট বা মহল্লায় থেকে আমরা কেউ কাউকে চিনি না । সব কিছু এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আজ মহাকৌশলী । হৃদয়ের টানে আত্মীয়, বন্ধু প্রতিবেশীর খোঁজ নেওয়া, পাশে থাকা তো দূরের কাজ তাদের সু সময় দেখে হিংসে করার সময়টুকু আজ আমাদের নেই ।



আমরা যেন সেই পানির পোকা, যে পানির উপর দিয়ে হেটে চলে কিন্তু পায়ে পানি লাগায় না । তাই আসুন, চেষ্টা করি একবার জীবনে ডুব দেওয়ার । খুঁজে আনি তৃপ্তির কিছু মুক্তো ।



তৃপ্তি নিয়ে আসুন প্রতিদিনেঃ





রিকশা ঠিক করেছেন কোথাও যাবেন ? যাওয়ার পর দিন না ২/৫ টি টাকা বাড়িয়ে । একজন মানুষ হয়ে অন্য আরেকজনের ভার বহন করে টেনে নিয়ে চলে এরা । তাদের মনে একটু তৃপ্তি দিলে আপনার সারা দিনে তৃপ্তি ছড়িয়ে পড়বে ।



বাজারে আপনার পাশে অনেক লোক থাকে যাদের ক্রয় ক্ষমতা আপনার থেকে কয়েকশ গুণ কম । চিনতে পারছেন না ? ভাল করে তাকান, কোন এক অন্ধ ভিক্ষুক দুই দুই টাকার অনেকগুলো ভাংতি নোট দিয়ে এক ভাগ ছোট মাছ কিনছে কিংবা ঝোলানো মাংসের দিকে তাকিয়ে কোন অসহায় মা। দিন না আপনার মাছ মাংস থেকে একটুখানি । অথবা তার কেনা আড়াইশ গ্রাম পিয়াজের দামটা না হয় আজ আপনিই দিন ।





আইসক্রিমের গাড়ি কিংবা বেলুনওয়ালার গাড়ির পাশে দাড়িয়ে ম্লানমুখো পয়সাহীন শিশু? তার ছোট আনন্দটা না হয় আজ আপনিই কিনে দিন !



পুরনো বন্ধু আত্মীয় স্বজনদের কয়েকজনকে আজ ফোন করুন না । সাহায্য করুন অচেনাকে । অপ্রত্যাশিত উপহার দিন স্বল্প পরিচিতদের।



তৃপ্তি ছড়িয়ে যাক প্রতি নিঃশ্বাসে ।



শুধু সতর্কতা একটাই আপনার ডান হাতের দানের কথা যেন বাম হাত না জানে ।

















মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

রাজীব বলেছেন: +

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

আলোর পরী বলেছেন: রাজীব ভাইয়া অসংখ্য ধন্যবাদ । পোস্টের প্রথম + পেয়ে ভাল লাগছে :)

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

আলোর পরী বলেছেন: ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য :)

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

তাসজিদ বলেছেন: সবাই আমরা ছুটছি। কোথায়?

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

আলোর পরী বলেছেন: কয়েকদিন আগেই হুমায়ুন আহমেদের মে ফ্লাওয়ার বইটা পড়ছিলাম ।
তিনি তার নিপুণ মুন্সিয়ানায় দেখিয়েছেন যে আমারিকান রা উন্নত হতে হতে কিভাবে অন্তঃসারশুন্য হয়ে গেছে ।

আমরা হয়ত গরিব হতে পারি কিন্তু আমরা প্রিথিবির ষষ্ঠ সুখী দেশ । টিকে থাকুক ভালবাসা । টিকে থাকুক মানবতা ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:






ভোগবাদীরা কখোনো পরিতৃপ্ত হতে পারে না, তারা যত পায় তত চায়। ত্যাগের মাঝেই যে প্রকৃত সুখ তা তারা কখোনো উপলব্ধি করেনা।

অপ্রোয়জনীয় চাওয়া পাওয়া মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করে।

এজন্যে নিয়মিত পজেটিভ অটোশাজেশন চর্চা করা উচিৎ
আমি সচ্ছল আমি পরিতৃপ্ত।



ভালো লাগলো।






২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

আলোর পরী বলেছেন: ধন্যবাদ পোস্ট পড়ার জন্য , আপনার নামটা বেশ আধ্যাত্মিক ।

আসলে আমাদের একটু সহানুভূতি অন্যের জীবনের অনেক উপকারে আসতে পারে ।

আমাদের সবার মাঝেই একটা অনুভবপরায়ণ অংশ আছে । যদি সেটাকে আমরা একটু কাজে লাগাই তাহলে দেশের চেহারা অনেকটাই বদলে যাবে ।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১

সৈয়দ নুরূল আলম বলেছেন: তৃপ্ত হওয়াটা কি খুব কঠিন ?

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

আলোর পরী বলেছেন: না , আসলে খুবই সহজ , যখন আপনার হৃদয়ের কলেবর বেড়ে যাবে , বেড়ে উঠবে দানের হাত ,

তখন দেখবেন আপনি কত সুখী ।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

আহমেদ আলিফ বলেছেন:
আপনার উপলব্ধিকে শ্রদ্ধা জানাই!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১

আলোর পরী বলেছেন: আপনিও অনেক অভিনন্দন গ্রহণ করুন । আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কোথায় আপনি? নতুন বছরের শুভেচ্ছা রইল।লিখা নিয়মিত করেন।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

আলোর পরী বলেছেন: বাহ , মনে হল খুব কাছের বন্ধু অনেক দিন না দেখতে পেয়ে আমার খোজ খবর জিজ্ঞেস করছে ।

খুব ভাল লাগলো । অচিরেই আবার নিয়মিত লেখা শুরু করব ।

আপনার জন্য রইল শুভ কামনা ।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর পোস্ট

ভালো লাগলো

আসলে আমাদের আশেপাশে এমন অনেক হয় কিন্তু ব্যস্ততায় বা অবহেলায় আমরা তা খেয়াল করি না ভালো করে ফুটিয়ে তুলেছেন
লেখা তা পড়ে মন টা ভরে গেল

শুভ কামনা সবসময়ের জন্য :)

ভালো থাকুন

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

আলোর পরী বলেছেন: জানেন কেউ যখন কারো জন্য শুভ কামনা করে , তার জন্যও তৈরি হয় শুভফল সৃষ্টিকর্তার দরবারে ।

আপনার মঙ্গল হোক , অনেক ধন্যবাদ কষ্ট করে পোস্টটা পড়ার জন্য ।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

মোঃ ইসহাক খান বলেছেন: ছোট ছোট ছাড় দিয়েও তৃপ্ত থাকার সহজ কাজটি অনেক সময় আমরা করতে চাই না।

তৃপ্তি আসুক সবার জীবনে।

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

আলোর পরী বলেছেন: আসলে ছোট ছোট ছাড় দিয়ে ভাল লাগার যে এক সরল অনুভূতি আমরা লাভ করি তাই কিন্তু আমাদের ভাল রাখে ।

আপনার সাথে একমত । তৃপ্তি আসুক সবার জীবনে।
ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য ।

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

আলোর পরী বলেছেন: আসলে ছোট ছোট ছাড় দিয়ে ভাল লাগার যে এক সরল অনুভূতি আমরা লাভ করি তাই কিন্তু আমাদের ভাল রাখে ।

আপনার সাথে একমত । তৃপ্তি আসুক সবার জীবনে।
ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য ।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ত্যাগে তৃপ্তি, যত্নে তৃপ্তি - এই কথার মত সত্যি কোথায় আর?

ভাল লেগেছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

আলোর পরী বলেছেন: প্রফেসর সাহেব , অনেকদিন পরে দেখা হল আপনার সাথে । কয়েকটা ভাল গল্প পড়ার জন্য মন আনচান করছে ।

আশা করি কয়েকদিনের মধ্যেই লিখে ফেলবেন । :)

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

পাঠক১৯৭১ বলেছেন: ভালো লিখেছেন; তবে, এগুলো সমাধান নয়: ১৭ কোটীকে এ নিয়মে আনতে হলে ১৭০০ বছর লাগবে; মাথাটাকে কাজে লাগান, আসল সমাধান হতে হবে অর্থনৈতিক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

আলোর পরী বলেছেন: আমি আমেরিকা , ইংল্যান্ড , মালয়েশিয়া সব জায়গায় ভিখিরি দেখেছি । বৈষম্য থাকবেই । আর তাই আমরা যারা ভাল আছি তাদের দায়িত্ব যারা কিছুটা খারাপ আছে তাদের পাশে দাঁড়ান ।

আমি কোন সমাধান দেই নি । যা উচিত মনে হয়েছে সেটাই বলেছি । আপনার সাথে তর্কে যাওয়ার ইচ্ছে আমার নেই । ধন্যবাদ ।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

বেলা শেষে বলেছেন: আমি আমেরিকা , ইংল্যান্ড , মালয়েশিয়া সব জায়গায় ভিখিরি দেখেছি । বৈষম্য থাকবেই । আর তাই আমরা যারা ভাল আছি তাদের দায়িত্ব যারা কিছুটা খারাপ আছে তাদের পাশে দাঁড়ান ।
একবার করে হলেও আমি আপনার "Blog" দেখবো এবং পড়বো ।
Salam & Respect to you...
অনেক অনেক ভালো থাকবেন।
...good writing , good post,
Thenk you very much for good advise!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

আলোর পরী বলেছেন: ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য ।

আপনার জন্য রইল অনেক শুভ কামনা ।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

দৃষ্টিসীমানা বলেছেন: মমতাময় পোস্ট এর জন্য অনেক ধন্যবাদ ।বইমেলায় আপনার বইবের হুয়ার কথা চিল যদি বের হয়ে থাকে তবে কথায় পাব জানাবেন ।

১৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪০

আলোর পরী বলেছেন: দৃষ্টি সীমানা , আপনি যে আমার কথা মনে রেখেছেন সে জন্য আমার অশেষ কৃতজ্ঞতা গ্রহণ করুন ।

নানা কারনে এইবার বইটি বের করতে পারি নি । সামনের বার ইনশাআল্লাহ । আপনার মত হৃদয়বান দের কাছে একটু দোয়া
চাই ।

১৫| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৩৩

এম এস কে বাঁধন বলেছেন: চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিলেন তৃপ্তির কিছু মাধ্যম। অনেকদিন পর মনে পড়ছে, "ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।" +

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

আলোর পরী বলেছেন: ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য । আসলে আমরা প্রায় সবাই কিন্তু নরম হৃদয়ের মানুষ ।

অন্যকে সাহায্য করা নাগরিক জীবনে একটু কঠিন আসলে কার যে সাহায্য দরকার আর কেই বা ছদ্মবেশী আমরা বুঝে উঠতে পারি না ।

তাই আমার সামান্য কিছু ভাবনার শেয়ার করা মাত্র ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.