নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সতত সুখী বালক

শুভ্র বাবূ

শুভ্র বাবূ › বিস্তারিত পোস্টঃ

সিংগেল করচা

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬

সিংগেল লাইফ অসম্ভব রকমের প্রশান্তির... বিলিভ মি, সিংগেল লাইফ ইজ দ্য মোস্ট ইনজয়াবল পার্ট অফ লাইফ

সিংগেল লাইফে,
খুউউব সকালে ঘুম ঘুম চোখে দাড়ি কামিয়ে চোখে মুখে ফেয়ার এন্ড হ্যান্ডসাম(!) ডলাডলির কোন চিন্তাভাবনা নাই....

মাথার চুলগুলা অনন্তকাল থেকে আউলা ঝাউলা হয়ে নুডুলস আকার ধারণ করলেও কেউ ভ্রু কুঁচকে তাকাবে না....

পকেটে পরে পরে খাবি খাওয়া দশ টাকার দুইটা নোট দিয়াই সপ্তাহটাকে টাট্টা বাই-বাই জানানো যায়....

কেউ অবেলায় ঝাড়ি দিয়ে বলবেও না "এই কই তুমি? চানখারপুল! চানখারপুল ক্যান গেসো?? তুমি চানখারপুল নাকি লিভারপুল I don't care Any more! দুই মিনিট টাইম দিলাম আমার হলের গেটে আসো"

তুমি সিগ্রেট ক্যান খাও?
ক্যান খাও না?
তুমি মেয়েদের দিকে ক্যান তাকাও?
তুমি ক্যান ইয়ে কর, ক্যান করনা?
সেখানে ক্যান যাও, ক্যান যাওনা?
ক্যান ফালাও, ক্যান ফালাওনা?

ব্লা ব্লা ব্লা....
যেন পান থেকে চুন খসা, আর আপনার ফ্রিডমের চৌদ্দগুষ্টি উদ্ধার

সিংগেল লাইফ টোটালি ফ্রি ফ্রম দিস, টোট্টালি

কিন্তু........

কিন্তু, ক্যাচাল টা কখন বাধে জানেন?

যখন দেখেন টিএসসির বারান্দায় আপনি জড়সড় হয়ে বসা....আর আপনার চারপাশ কাঁপলময়, যেন কাঁপলসমুদ্রে ভেলাহীন হয়ে একা একাই ভাসছেন আপনি

যখন এত্ত বড় বন্ধুর দলের একটাও আপনার পাশে নেই...

যখন রুমমেট ছোট ভাইটা লেপ মুড়ি দিয়ে ঘন্টার পর ঘন্টা ফিসফাস চালায়...

যখন একা একাই অনেক পথ পাড়ি দিতে গিয়ে লোনলি ফিল হয়, দেহ মনকে আচ্ছন্ন করে পিউর লোনলিনেস...

ঠিক তখনই মনের গহীন থেকে উকি দেয় সরল চাওয়াগুলো,
"ইশ, যদি কেউ টিএসসির এই একাকিত্বের লগ্নে হাতে হাত রাখত!

ইশশশ, যদি কেউ পায়ে পা মিলিয়ে বলত, ক্যানো লোনলি ফিল করছো ছেলে... তাকায় দেখো! আমি আছিতো তোমারি সাথে, তোমারি পাশে"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭

কাবিল বলেছেন: ভাল লাগল চালিয়ে যান



ধন্যবাদ

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

শুভ্র বাবূ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.