| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল ১২ টার পর পর,
-কিরে ফোন ধরিস না ক্যান???
-নাহ এমনি, টের পাই নাই (আসলে মাত্রই তখন ঘুম ভাংছিল)
-বের হইছিস নাকি? বাসা থেকে বের হইছিস কি???
-নাহ, একদম না। জিবনে কোনদিন বের হয় নি
ঘন্টাখানিক পরে উদ্বেলিত কন্ঠে,
-শুভ্র, টিভিতে খুব গন্ডগোল দেখাইতেছে। বের হইছিস কি???
-নাহ, বের হয়ে কাম কি!!!
-গুড, বাসায় চিপ মেরে থাক
মাম্মা-ডেডিজ বয়ের মতই চিপ মেরে থাকলাম।
তারও দুই ঘন্টা পর,
-ব্যাটা বের হইছিস, তাই না???
-নাহ বাবা, প্রশ্নই আসে না
-হুম, বের হইস না
-আচ্ছা
ঠিক তার দশ মিনিট পরে,
-শুভ্র, ক্যাম্পাস যাবি না... টিএসসিতে খুব বোমা ফাটাইতেছে
-আচ্ছা, যাবোনা বাবা... কস্মিনকালেও না
-হুম, আর তোর দাদাকে সাবধানে অফিস থেকে ফিরতে বলিস
-আচ্ছা, বলব... বাবা, তুমিই তো বলতে পার!
-নাহ রে, অনেক বার ফোন দিছি ওকে... লাস্ট বার রাগ করছে
দশ মিনিট পূর্বেকার ঘটনা,
-শুভ্র কই তুই ব্যাটা?
-(আমতা আমতা করে) এইত বাবা বাসাই
-বাসায়??? এত শব্দ কিসের তাইলে?
-শব্দ কই বাবা! বাসার নিচের শব্দ ওইগুলা
-ওহ, ঠিকাছে বাপ। বের হইস না একদম
-আচ্ছা বাবা, হবোনা
বাবাটার হার্টের ধুকধুকানি আর কত বাড়াবো???
তাই, পিউর একটরের মতই ডাহা মিথ্যা শেষে চায়ের কাপে লাস্ট চুমুক দিলাম।
বাসার নিচেরই টঙের চা।
পিতৃ প্রজাতি
এরা বুকে ধুকধুকানি নিয়ে দূরে থাকা মানিক-রতনদের ফোন দেয়... দেয় দেয় দেয়
ধমক খায়, "ক্যান এত টেনশন কর বাবা? আমরা তো ঠিক আছি"
আবার দেয়... আববার
"সৃষ্টিকর্তার নিপুণ কারুকার্যময় সৃষ্টি"
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
কাবিল বলেছেন: + + +