নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সতত সুখী বালক

শুভ্র বাবূ

শুভ্র বাবূ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা ওপিঠ

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

ভো ভো করে ফোন রিং হইতেছে...

ঘুম ঘুম চোখেই কানে দিলাম! কিছু বলার আগেই ওপাশ থেকে আবেগে আপ্লুতময় গলা,
-দোস্ত, কি করছিস?

সাঁঝ সকালে এরকম প্রশ্নে বিরক্ত না হওয়ার কোনই কারন থাকতে পারেনা।
-সুইম করি বন্ধু, ভার্সিটি সুইমিং পুলে আইছি... আবি তুই?

-ইহহহ, এই শীতের সকালে?

-হুহ, আই লাভ শীতসকাল

-অফ যা ইডিওট...

-গেলাম অফ

-দোস্ত, আমার মন খ্রাপ

-তাই? মনের ডাক্তার কি মইরা গেছে নাকি?

-ছিঃ কি বলস এসব! কাল রাতে আবার কানছি, কাল রাত কি... এট্টু আগেই তো এত্তগুলা কানলাম

-আহারে, কত্ত কিউট বন্ধু তুই...

-ঢং করবিনা কুত্তা! তোরা ছেলেরা এত্ত খ্রাপ ক্যান?

-হ আসলেই খ্রাপ, গবেষণার বিষয়। আংকেল, আই মিন তোর আব্বুরে জিগাইস তো "আব্বু, তোমরা এতো খ্রাপ ক্যান?"

-যাহ, আমার আব্বু কি ছেলে নাকি! উমমম, সরি... আব্বু ছেলে, কিন্তু আব্বু ভালো

-হ, হাছা কইসস... ভালো

-দোস্ত, কাল আবার ব্রেক আপ হইসে

-হুহ, মনের ডাক্তার না মরলে তুমি এরকম ছ্যাব্লাইতা না... কত নাম্বার ব্রেক আপ?

-ফাজিল পুলা! তোর লগে কথা নাই, রাখ ফোন

টুট টুট টুট

আবার শান্তির ঘুমে তলায়া যাইতে হবে। ঘুম ভেঙে বন্ধুটার ফোনকল পাবো।

সে উৎফুল্লে চিল্লায়া বলবে, "দোস্ত, আমাদের ঠিকঠাক হয়া গেসে... ইয়া হুহহহহহহ। আমার বাবু এত্তগুলা ভালো, আই লাভ বাবু"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.