| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বন্ধু" ছাড়া লাইফ অচল
আক্ষরিক অর্থেই অচল। খাঁটি কথায় "লাইফ একদম ছ্যারাবেরা"
আপনার জীবনে বন্ধুর অভাব নাই, হবেও না... কিন্তু "ভালো বন্ধু" কি সবাই হতে পারে???
যে কাউকে বন্ধু ভাবা যায়... কিন্তু চাইলেই কাউকে বেস্ট ফ্রেন্ড ভাবা যায় না, কিংবা চাইলেই কেউ কারো বেস্ট ফ্রেন্ড হইতে পারে না
-দোস্ত, আমাকে বুঝস নাই তুই... একদম বুঝস নাই
এক বন্ধু বলছিল কথাটা।
বুঝি নাই, অনেস্টলি বলতেছি বুঝি নাই
কারণ, আমি তার ফ্রেন্ড... বেস্ট ফ্রেন্ড নয়, নেভার এভার
বস, বেস্ট ফ্রেন্ড তো সেই...
যে আপনার মেকি হাসির অন্তরালের বিষাদময় চেহেরাটা এক নিমেষেই পড়ে ফেলবে....অগ্নিঝরা গলায় বলবে, "হ্লা, মন খ্রাপ কইরা কাঠখোট্টা হাসি দিলে চুবামু। কি হইছে বল"
তারপর শুরু আপনাকে নিয়ে তার মহামনবীয় আপ্যায়ন(!)
আপনাকে হাসাবে, কাঁদাবে...আপনার সব স্যাডনেস ধুয়ে মুছে দিবে, সব
'প্রেম' নাকি স্বর্গীয়, তাহলে আমি বলবো বন্ধুত্ব হল সৃষ্টিকর্তার মহাস্বর্গীয় উপহার..."বন্ধুত্বে প্রেম অবশ্যই থাকে, কিন্তু প্রেমে বন্ধুত্ব নাও থাকতে পারে!"
আর ভালো বন্ধু হল....
আপনার "Special gift from God, Something more special than Everything"
©somewhere in net ltd.