| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশে কিছু ফেরিওয়ালা দেখা যায়...
এরা বেশ আগ্রহ নিয়েই ফেরি করে, ভালোবাসা ফেরি করে...
"এই লাগবে ভালোবাসা, সাদা ভালোবাসা, লাল নীল হলুদ হরেক রকম ভালোবাসা! আসেন নিয়া যান... এক কেজি ভালোবাসা"
হুহ, ঠিক এভাবেই ভালোবাসা ফেরি করে এরা। আপনার কাছে এসে বলবে, -এই যে কিউট মেয়ে/ছেলে, নেন এক কেজি ভালোবাসা... খুউব উচ্চমানের স্বাদ। একবার খেলে জিহ্বায় স্বাদ লেগে থাকবে জিবনভর
আপনি আগ্রহভরে বলবেন, -সরি ভাইয়া/আপু, লাগবেনা। আই অলরেডি হ্যাভ এ "গুডাউন" অফ কিউট ভালোবাসা
নাহ, ভালোবাসার ফেরিওয়ালা তাতে বিন্দুমাত্র বিচলিত হবে না...সমপরিমাণ ছন্দ নিয়েই নেমে পরবে অন্য কোন কাস্টমারের উদ্দেশ্যে
এর কাছে, তার কাছে, উনার কাছে ফেরি করবে তার "ভালোবাসা"...একসময় কাস্টমার পেয়েও যাবে। খুব আহ্লাদী একজন কাস্টমার
সাবধানে, খুব সাবধানে...
ভুলেও সেই কাস্টমার আপনি হলে রক্ষে নেই... আই রিপেট, কোনমতেই রক্ষে নেই
ভালোবাসার ফেরিওয়ালদের ভালোবাসার ভান্ডার অন্নেক সমৃদ্ধ হয়, পুরাই "ফুল অফ লাভ"...আপনার মত এক কাস্টমারে এরা অফ যাবেনা,এদের লাগে ভুরিভুরি কাস্টমার! সো, পুনরায় তাদের ফেরিগিরি শুরু হবে
অতঃপর, নতুন কোন কাস্টমার... আর আপনি ব্রাত্য।
ঠিক তখনই মনে হবে, "-হারিয়েই যদি যাবে, তবে ভালোবাসার পাত্র হয়ে কেন এসেছিলে প্রিয়?"
আপনার অনুনয়,বিনয়, কান্নায় ফেরিওয়ালার কিচ্ছু যাবে আসবেনা... কিচ্ছু না। এরা কান্নাকে স্রেফ পানি মনে করে, স্বচ্ছ লোনা পানি
তখন কেঁদেও উপায় থাকবে না, গ্যারেন্টেড
©somewhere in net ltd.