| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসাদগেট।
বাস থেকে নামলাম... হেটে মোহাম্মদপুর আসবো
রাস্তা ক্রস করতে গিয়ে দেখি, ফর্সা ধবধবে একটা করোলা গাড়ি থেকে একজন "স্যার" নামলেন... ঝড়ের বেগে ঠেলাগাড়ির "ঠেলক চাচাকে" থাপ্পর
মুখ দিয়ে কি যেন বলতে বলতে "স্যার" গাড়ি ছাড়লেন...আর একদল উৎসুক জনতা বিনা টিকেটে "দুর্বলের উপ্রে সবলের থাপ্পর" নামক একটা অ্যাকসান ফিল্ম উপভোগ করলেন
কিচ্ছু বুঝিনাই, কিচ্ছুনা। কাছে গিয়ে চাচাকে বললাম,
-চাচা, এরপর থেকে দেখেশুনে রাস্তা পার হয়েন
-কিন্তু বাবা, আমি তো কিছু করি নাই
-আরেহ কাক্কু, এইদেশে কিছু না করাটাই অপরাধ... এরপর থেকে করবেন
হাটা দিলাম...
"হাতে বন্দুক থাকলে নিরীহ প্রাণিকেও শত্রু মনে হয়"
হয়, আসলেই হয়....
কিন্তু স্যার, দিনের শেষে আপনি তো একজন মানুষ... You can't forgot that
আপনি "ব্যাক্তিগত গাড়ী" চড়েন, সে মানুষটা "ঠেলাগাড়ি" ঠেলে...
আপনি রাজপ্রাসাদে ঘুমান, সে হয়তোবা কোথাকার কোন এবরো থেবরো বস্তিতে ঘুমায়...
আপনি মে বি পরিবারের জন্য তাড়াহুরা করে গাড়ি টানেন, সে মানুষটাও পরিবারের জন্যই হাজার মোটরজানের ভীরে ঠেলাগাড়ি টানে.....
আপনার আত্মসম্মানবোধ আছে, ওনারও আছে নিশ্চয়...
পার্থক্য শুধু... আপনার গাড়ির স্টিয়ারিং আছে, উনার গাড়ির নাই। কিন্তু আত্মসম্মানবোধের জায়গা টা সবারই তো এক, তাই না???
থাপ্পর টা যদি আপনি খাইতেন জনাব? জাতি নিশ্চয় "অব্রুধ-হ্রতাল" জাতীয় কিছু উপহার পাইত!
ক্যান ভুলে জান স্যার, দিনশেষে আপনি একজন মানুষ...আপনার মধ্যেও মনুষত্ব(!) আছে
নাকি নেই???
©somewhere in net ltd.