নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সতত সুখী বালক

শুভ্র বাবূ

শুভ্র বাবূ › বিস্তারিত পোস্টঃ

কাছে আসার সাহসী গল্প!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫

-তো, শুভ্র সাহেব...

-ইয়েস ম্যাম

-এরকম ম্যাম ম্যাম করবেন না, আমি আপনার স্কুল শিক্ষিকা কিংবা হাউস টিউটর নই

-আচ্ছা করবোনা

-গুড বয়... এখন বলেন কি চাই???

-পানি চাই ম্যাম, গ্লাস খাবো

-হুহ, সরি...

-না মানে... ম্যাম আমি পানি খাই, মানে খেতে চাই

-পানি খাবেন, এতে এত মিনমিন করার কি আছে? পিটু, এই পিট্টু...

পাশের ঘর থেকে উকি দিচ্ছিল মেয়েটা। ভদ্রমহিলার কর্কশ ডাকে এক দৌড়ে এসে পড়ল। ভীত সন্ত্রস্ত গলায় সে বলল, বল মা

-এই যে ছেলেটি, কি যেন নাম! ওহ হ্যাঁ, শুভ্র। সে নাকি পানি করে গ্লাস খাবে... দাও

ভদ্রমহিলার ঠোঁটের কোনায় সামান্য বিদ্রুপের হাসি। পিটু নামের মিষ্টি মেয়েটা চোখ মুখ গরম করে গ্লাসে পানি দিয়ে গেল... তাঁর চোখের ভাষা অনেক কিছুর ইঙ্গিত দিল, যা পড়তে আমার বিন্দুমাত্র কষ্ট হলনা। এক চুমুকে পানিটা শেষ করলাম।

ভদ্রমহিলা পুনরায় বলে উঠলেন,
-কি ব্যাপার শুভ্র সাহেব, কি যেন বলতে এসেছেন আপনি?

-জি ম্যাম, বলতে এসেছি

-কি বলবেন বলেন... আর শুনেন, আপনার কি এলারজি টাইপ কোন রোগ আছে! বারবার হাতে মুখে চুলকাচ্ছেন কেন?

- জি ম্যাম, আছে... না মানে নেই ম্যাম

-আচ্ছা আচ্ছা, এইবার বলেন কি বলবেন?

সরু চোখে এদিক ওদিক তাকালাম। হটাত মনে হল, যে সোফায় আমি বসে আছি সেটা শূন্যে ভাসতে শুরু করেছে। মধ্যাকর্ষণ শক্তি বলে যে জিনিস থাকার কথা তা ঠিক কাজ করছে না।

-আপনি ঘামছেন কেন? সমস্যা কি আপনার!
ভদ্রমহিলা একটু ঝুঁকে এসে মোটামুটি চেঁচিয়ে বললেন।

-ম্যাম, আমি আপনার মেয়েকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। গত তিন বছর ধরে তাকে বলে এসছি, কিন্তু সে মুচকি হেসে বলে "আমার মায়ের সামনে বলতে পারলে বুঝবো আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন" আজ তাই বলতে এসেছি ম্যাম... তোমাকে ভালোবাসি, সরি ম্যাম আপনার মেয়েকে ভালোবাসি

চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেললাম কথাগুলো। ভদ্রমহিলা চোখ কপালে তুলেছে। তিনি হাউমাউ করে বলে উঠলেন,
-পিটু, এই পিট্টু... তোর বাবাকে ফোন কর

পাশের ঘর থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিউট হাঁসিটা চোখে ভেসে উঠল।

-এবং ম্যাম, আমি আপনার স্কুল ছাত্র নয় ঠিকি...কিন্তু ভার্সিটি ছাত্র বটে

বলেই ভোঁ দৌড় দিলাম। বাসা থেকে বের হয়ে উপরে তাকিয়ে দেখি, বারান্দায় স্নিগ্ধময়ী সেই "পিট্টু"। মিটিমিটি হেসে জানান দিচ্ছে, "ভালোবাসি ছেলে, আমিও"

অতঃপর আমাদের কাছে আসার গল্পের শুরু... :P

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০

আরণ্যক রাখাল বলেছেন: মজা পেলাম|দিয়ে দেন এটা কন্টেস্টে| পেয়েও যেতে পারে পুরষ্কার কিংবা হয়েও যেতে পারে একটা সর্টফিল্ম এটা নিয়ে|শুম কামনা

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

শুভ্র বাবূ বলেছেন: :) ধন্যবাদ

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

অন্যসময় ঢাবি বলেছেন: ভাল লেগেচে

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা
অনেক সাহসি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

শুভ্র বাবূ বলেছেন: এই জন্যই সাহসী গল্প.... মনিরা আপু :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.