| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা মায়ের অতি গোছানো ছেলেটা... যে এখন রাত জেগে সিগারেটের শেষ ধোঁয়াটুকু আকাশে ছুড়ে দিচ্ছে... গভীর রাতে ছাঁদে গিয়ে স্নিগ্ধময় চাঁদের সাথে উত্তপ্ত দৃষ্টি মিনিময় করে বিড়বিড় করে বলছে, "চাঁদ, কেন তুই এমন মায়াকারা!!! কেন মনে করিয়ে দিস তাঁর হাতে হাত রেখে তোকে দেখে কাটানো সেই প্রহরগুলোকে?"
কিংবা সেই চঞ্চল মেয়েটা... যে ক্যাম্পাসের এপাশ-ওপাশ দাপাদাপি করে দিন গুজরান দিত, রাত হলেই নাক উঁচু করে ফোঁসফোঁস করত... সে কিনা এখন শেষ রাতে বিছানামুখী হয়, বিছানার এইদিকে ওইদিকে পাশ ফিরতেই কেটে যায় জীবনের সম্ভাবনাময় একেকটি রাত... সকালে লুকিং গ্লাসে চোখে পরে ড্যাবড্যাবে ডার্ক সার্কেল
ছেলেটির কিংবা মেয়েটির দুঃখগুলোকে ছোট করে দেখার অধিকার আপনার নেই... সেগুলো নিয়ে অট্টহাঁসি হাঁসার রাইটও আপনার নেই... কারুরই নেই
গোছানো ছেলেটি ইচ্ছে করে রাত জেগে সিগারেটে ফুঁ দিচ্ছে না কিংবা চঞ্চল মেয়েটি শখ করে তাঁর চোখে ডার্ক সার্কেল এঁটে নিচ্ছেনা...
তারাও এককালে সময়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে পায়ে পা মিলিয়েছে অজানা উদ্দেশ্যে... রোজ রাতে তাদের কপালে আলতো করে ছুয়ে দিত দুরআলাপনের দুইপ্রান্ত ভেদ করে আসা "কোন একজনের" উষ্ণ নিঃশ্বাস... তাঁরাও চায় গত রোজ ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন ডে তে যে মানুষটা হাতে হাত রেখেছিল এইবারও সে একটা ফুল সামনে ধরে বলুক "বি মাই ভ্যালেন্টাইন"
কিন্তু ছেলেটা কিংবা মেয়েটা আজ বড্ড মেচিউরড হয়ে গেছে... তাঁরা বুঝে গেছে "টাইম ইজ এ গ্রেট চেঞ্জার"... তারা জানে এ কোনদিন হবার নয়... সেই "কোন একজনের" পথ যে আজ বেঁকে গেছে, বড্ড বেঁকেছে
তাই, একেকটা "স্পেশাল ডে" সম্বলিত দিন আসে আর তাঁরা আঁতকে উঠে... চিরচেনা আতংক
©somewhere in net ltd.