| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত আনাস রা.
থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা.
ইরশাদ করেন,
কোনো বান্দাকে যখন তার
কবরে রাখা হয়, অতঃপর তার
সঙ্গী সাথীরা ফিরে যায়, এমনকি ঐ মৃত ব্যক্তি তাদের
চলন্ত অবস্থায় জুতার আওয়াজ
শুনতে পায়। তখন তার নিকট
দু’জন ফিরেশতা আগমন করে,
অতঃপর
তারা তাকে উঠিয়ে বসায় এবং জিজ্ঞাসা করে,
মুহাম্মদ সা. কে ? তখন মৃত
ব্যক্তি মুমিন হলে বলে,
আমি সাক্ষ্য দিচ্ছি,
তিনি আল্লাহর বান্দা ও
রাসূল। তখন তাকে বলা হয়, তুমি তোমার জাহান্নামের
স্থানটি দেখে নাও। আল্লাহ্
ইহা জান্নাতের
বিনিময়ে তোমার জন্য
পরিবর্তন করে দিয়েছেন।
নবীজি সা. বলেন, তখন সেই ব্যক্তি উভয়
স্থানটি দেখতে পায়।
আর যদি মৃত ব্যক্তি কাফের
বা মুনাফিক হয়,
তাহলে সে বলতে থাকে,
আমি কিছুই জানি না। লোকেরা যা বলতো আমিও
তাই বলতাম। তখন
তাকে বলা হয় তুমি কিছুই
জানার
চেষ্টা করোনি এবং কিছুই
পড়নি। অতঃপর লোহার হাতুড়ি বা মুগুর দিয়ে তার
ঘাড়ে আঘাত করা হয়
ফলে সে এত জোরে চিৎকার
করে যে, জ্বীন ও মানব
জাতি ছাড়া আশে পাশের
সবাই তা শুনতে পায়। [সহীহ বুখারী, সহীহ মুসলীম]
ইয়া রব্বুল আলামিন,
ইয়া আল্লাহ,
দয়া করে তুমি আমাদেরকে ঈমান-
আমলের সাথে মৃত্যু দান
করিও, আমীন।
©somewhere in net ltd.