| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধা ঘনিয়ে আসছে।
মেঘের ভাজে কান্না লুকিয়ে আছে বৃষ্টি..…
আজ তুমি আসবে বলে ও আসলে না।
আর আমি, আমার দৃষ্টি যতদূর ছিল, ততদূর চেয়েছিলাম।
তুমি আসলেনা..…।
তবুও কে যেন হৃদয়ের গহীন পথ ধরে হেটে গিয়েছিলো।
শুনে ছিলাম কিছু শূন্যতার পায়ের পদধনি।
হঠাত বৃষ্টি এসে গেল দু'চোখের আঙিনায়..……
আকাশটাও কেমন যেন কালো মেঘে ঘনিয়ে আসছে…
দেখ আকাশটাও তোমার শূন্যতা বুঝেছে।
শুধু তুমি খুজনি..…।
মায়াবতি..…..……
তুমি কবে আসবে..…।?
আমি তোমায় ধরতে আসিনি…!
তোমার কাছে ধরা দিতে এসেছি।
আর ভালোবাসতে এসেছি,
হৃদয়ের সবটুকু স্বত্বা উজাড় করে।
বিঃদ্রঃ এটা আমার উন্মাদ কাব্যিক চিন্তা ভাবনা থেকে লেখ।
©somewhere in net ltd.