| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিবাদন কাদের মোল্লা ।
অভিবাদন আমাদের হতবাক করবার জন্য । অভিবাদন আমাদের প্রাণের দাবীকে চূর্ণ করতে সফল হবার জন্য ।
ভাগ্যিস কাদের বাংলায় জন্মেছিল ! নইলে অপরাধীর সাথে নামের মিল থাকায় নিরাপরাধ লোক যেখানে বছরের পর বছর জেল খাটে, সেখানে শয়ে শয়ে লোক হত্যা করেও কেবল যাবজ্জীবন হয় । মতিউর, হামিদুর, নুর মোহাম্মদ, রুহুল আমিনরা মরে যায়- আর কসাই কাদের মোল্লা বেঁচে থাকে । আমাদের দিকে পরিহাসের হাসি হাসে ।
জিয়ে রহ কসাই । আমরা তোমার হুংকারে গর্তে লুকিয়ে রইবো । তুমি খুন করে রক্তের হোলি খেলো । আমরা আবারো অভিবাদন জানাবো । জানাতেই থাকবো...
সত্যিই কসাই মোল্লা, কী বিচিত্র এই দেশ !!!
২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
মোঃ নুর রায়হান বলেছেন: ভাই, কী আর বলবো! আমরা বাঙালি, আমাদের প্রমান করতে দিন।
৩|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
মুখর মৌনতা বলেছেন: প্রমাণ তো দিয়েই চলেছি ।
৪|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
ভাবছি বসে একা বলেছেন: আওয়ামী লীগ আর পোষ্য ট্রাইবুনাল থেকে আর কি আশা করবে জনগন। সব শালা ভূয়া।
৫|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
প্লাব২০১০ বলেছেন: সরকার ছাগুদের ভয় পাইলো মনে হয়... হতাশ হলাম
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
সঞ্জয় নিপু বলেছেন: এটা আমার প্রতিবাদ -
রাজাকারদের আস্ফালনের রাজত্ব থেকে মুক্তি চাই