নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুতে কেন যে মন লাগে না...

মুখর মৌনতা

In the land of the blind One eyed man is the king.

মুখর মৌনতা › বিস্তারিত পোস্টঃ

মোবারক হো সরকার বাহাদুর

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

ভোটগ্রহণ চলছে । ভোটের এই সময়টায় টেনশন হবারই কথা । আমার অবশ্য টেনশনের কিছুই নেই । কারন আমি জানি সব ভোটই নৌকা মার্কায় পড়ছে । দলে দলে লোক ভোট দিতে আসছে । সবার মুখে একটাই শ্লোগান 'নৌকা' 'নৌকা' । তাদের নেতৃত্ব দিচ্ছে হেফাজতে ইসলামের নেতারা । নৌকার জোয়ার এসে গেছে । বিরোধী দল মুখ কাঁচুমাচু করে ওই কোনায় দাঁড়িয়ে আছে । ওদের আর কিচ্ছু করার নেই । আরে আমার পক্ষে হেফাজতে ইসলামী পার্টি আছে না !



কাদের মোল্লা, আল্লামা সাঈদী একটু আগে এসে আগাম জয়ের শুভেচ্ছা জানিয়ে গেছে । খেলাফত আন্দোলনের নেতারাও এলেন বলে । কিন্তু অধ্যাপক গোলাম আযমের এতো দেরী হচ্ছে কেন ? তার দোয়া যে এই মুহুর্তে খুব প্রয়োজন ।



"বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ- মানিনা, মানবো না", "মিডিয়ার কন্ঠরোধ- চলবে না, চলবে না"...

আহ্ আবার সেই অর্বাচীন ছোঁড়াগুলো হৈ হল্লা শুরু করেছে ? এদের জ্বালায় দেখছি দুপুরে আয়েস করে স্বপ্নও দেখা যাবে না । ইস্ এতো সুন্দর স্বপ্নটাকে এভাবে ভেঙে দিলো ?



নাহ্ , আর কয়েকটা ব্লগারকে দেখছি গ্রেপ্তার না করলেই নয় ।!?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.