| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে বাংলার জনগন উত্তাল হয়ে উঠেছে যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে।
প্রহসন মূলক এই রায়ের বিরুদ্ধে জনমতের প্রকাশ্য ক্ষোভ ছড়িয়ে পরচ্ছে সর্বত্র।
এই জনগনের বেশিরভাগই কোন রাজনৈতিক ছায়ায় নেই। তারা সাধারন... স্বাধীন বাংলার মুক্ত চেতনায় বিশ্বাসী স্বাধীন মানুষ।
আন্দোলনে উত্তপ্ত আজ রাজধানীর শাহবাগ,সিলেট,চট্টগ্রাম ও ধীরে ধীরে ছড়াচ্ছে বাংলার আনাচে কানাচে।
বাংলার ইয়ো প্রজন্মও জেগেছে ।
৪১ বছরে ভুলে যাবে...পার পেয়ে যাব বলে যারা ভেবেছিল... কিছুটা হলেও চুন পরেছে তাদের মুখে ।
লজ্জা শুধু... মেরুদন্ড ক্ষয়ে যাওয়া আবাল কিছু মুর্খের জন্য...স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে তারা ।
তবুও দুঃখ লাগে তখন যখন দেখি এই যুদ্ধাপরাধীর হয়েও গলাবাজি করার মানুষ আছে এই দেশে ।
লজ্জা লাগে তখন যখন তিনশ'র কোটা পার হলেও সর্বোচ্চ শাস্তি দিতেও এত ছলনা।
কেনো লিখিত প্রমান লাগবে আমাদের ... কেন প্রমানের ধার ধরে বিচার করতে হবে ওদের ??
ওদের জন্য মানবতার এত ধার ধারচ্ছি কেনো আমরা ?????
দেশটাকে ভালোবাসতে চেষ্টার অন্ত ছিলনা আমাদের ... কিন্তু এমন তিলে ক্ষয় হওয়া দেশটাতে শ্বাস বন্ধ হয়ে আসচ্ছে সবার।
অনেকের মনে একি প্রশ্ন, কাকে বিশ্বাস করব?
কার পিছনে দাড়াবো??
সবাই তো দেখি ভুয়া।
এই নিয়ে কাঁদা ছোড়াছোড়িও কম হচ্ছে না রাজনৈতিক দলগুলোর মধ্যে ।
সত্যি বলতে অনেকেই বর্তমান ট্রাইবুনালেও ভরসা পাচ্ছে না।
আন্তর্জাতিক ওয়ার ল’তে কোথাও লেখা নেই যাবদজীবন দন্ডের ।
তাহলে এটার ই বা কোথা থেকে উদয় হয়...??
এই প্রশ্নে ট্রাইবুনাল ও ভরসা হারিয়েছে জনগনের।
তাহলে কি কোনও উপায় নেই???
উপায় আছে ।
যদি না আমরা এটাকে কোন রাজনৈতিক দলের ফায়দা লুটার উপলক্ষ্য হতে বাধা দেই ।
বিচার হবে ।
এই ট্রাইবুনালেই হবে ।
আর রায় হবে জনগনের ।
জনগন কি চায় ??
“ফাঁসি”
ফাঁসিই হবে ।
আর এর জন্যে কোন টালবাহানা চলবে না,
পরবর্তি নির্বাচনের ধার ও ধারা চলবে না ।
রায় হবে দ্রুত !!!
আর হা... অবশ্যই এটা এই সরকারের জন্য গলার ফাঁস বা মাইলফলক দুটোই হতে পারে ।
হয় সরকার স্বচ্ছতার পরিচয় দিবে নয়তো নেক্সট নির্বাচনে ** খাবে ।
আল্লাহ ভরসা
আমরা আশাবাদী মানুষ ।
এবার মনে হয় পার পাবে না ।
পার পেলেও বর্তমান সরকার কে অনেক মুল্য দিতে হবে
জানিনা...এরা বাজারের খাসি হল না এরাই হোতার মাথা
কিন্তু সময়তা খুব খারাপ যাচ্ছে ওদের
এই নির্বাচন এর অনেকটাই হাত থেকে বেরিয়ে গেছে
উলটাপালটা রায় হলে হেরেও রেহাই পাবে না
পাবলিক ছিরে ফেলবে ওদের
তবে হা... বিএনপি একটা জব্বর বাও পেয়ে গেছে
যেটাই হোক... পানি যে ভিন্ন পথে বইচ্ছে বুঝাই যাচ্ছে ।
সর্বশেষে আশাবাদী মানুষের পক্ষ হয়েই বলচ্ছি ... রায় তো জনগনের ই হবে... সেটা সোজা আঙ্গুলেই হোক...আর বাকা আঙ্গুলেই হোক ।
©somewhere in net ltd.