নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের যমুনাতে বয়ে যায় ঢেউ আমিতো তোমাদের ফেলে যাওয়া কেউ

তন্দ্রাবতী এনাক্ষী

বিষাদবিলাসিনী

তন্দ্রাবতী এনাক্ষী › বিস্তারিত পোস্টঃ

রক্তক্ষরণ

০৫ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৫

করিনা সুখের প্রত্যাশা
আমায় বরং এক সমুদ্র দু:খই দিও
কাটিয়ে দেবো সারাজীবন।
মেনেছি তোমার অভিসম্পাত
সেই আমার সৌভাগ্য
আর কিছু নিষ্প্রয়োজন।
ভাগ্য আমার দুরাশা
আমায় বরং এক আকাশ শূন্যতাই দিও
অনন্ত পীড়াই আমার ভূষণ।
এ অসুখ চিরন্তন, দাবানলের দহন
বিধির লিখন, যায়না খন্ডন।
জন্ম থেকে জন্মান্তর, বাড়ছে রক্তক্ষরণ।
রিক্ত হৃদয়ে শুধুই, রক্তক্ষরণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.