নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারা চাঁন

তারা চাঁন › বিস্তারিত পোস্টঃ

মা দিবস ঃ এক দিনের মেকি ভালবাসা

১১ ই মে, ২০১৪ সকাল ৯:১৮

মা দিবসে আমরা সবাই মায়ের প্রতি ভালবাসা প্রকাশের জন্য প্রতিযোগিতা শুরু করে দেই। মা কে ভালবাসতে আবার দিবস লাগে নাকি। এই সব দিবসের কারন বা অর্থ যে কি টা আমার সস্তা মস্তিষ্কে খেলে না। মা বাবা কে ওল্ডহোমে রেখে এসে এই দিনে বিভিন্ন সেমিনারে ক্যামেরার সামনে মাকে নিয়ে গলা বাজি করা, মা দিবস উপলক্ষে স্পেশাল রান্নার অনুষ্ঠান, সেলিব্রেটি রা মাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরার সামনে এসে মা ই আমার প্রেরনা এই টাইপের কিছু বলা এবং বাকি ৩৬৪ দিন মা এর কোন খোঁজখবর না রাখা। এটা হচ্ছে মা এর প্রতি কর্পোরেট ভালবাসা। কোন এক ব্লগের কে দেখলাম মা কে ভালবাসতে গিয়ে ইসলাম ধর্ম এবং শফি হুজুরকে একহাত নিলেন এবং নারীর অধিকার নিশ্চিত না করে মা দিবস পালন করার কোন মানে নাই এই টাইপের কিছু একটা বলার চেষ্টা করলেন। কেউ আবার মা কে খুশি করার জন্য দিনে অন্তত একটা ভাল কাজ করার প্রতিজ্ঞা করেছেন। আরে ভাই মা কে ভালবাসতে এতো আয়োজন কিংবা দিবসের দরকার নাই, দরকার শুধু একটি পরিষ্কার মনের এবং দায়িত্বশীল বিবেকের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.