| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদায় হজ্বে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে প্রায় সোয়া লক্ষ সাহাবী হজ্ব করেছেন। কিন্তু মক্কা-মদীনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে অল্প কিছু সংখ্যক সাহাবীরই কবর খুঁজে পাওয়া যায়।
বহু সাহাবীর কবর ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিছু দৃষ্টান্ত :
১. হযরত উকবা ইবনে নাফে রা.-এর কবর আলজিরিয়ায়।
২. হযরত আবুল বাকা আনসারী রা.-এর কবর তিউনিসে।
৩. হযরত রুয়াইফা আনসারী রা.-এর কবর লিবিয়ায়।
৪. হযরত আবদুর রহমান রা.-এর কবর উত্তর আফ্রিকায়
৫. হযরত মা’বাদ ইবনে আব্বাস রা.-এর কবর উত্তর আফ্রিকায়।
৬. হযরত বারা ইবনে মালেক রা.-এর কবর তাসতাবে।
৭. হযরত নোমান আলমুযানী রা.-এর কবর নেহাওয়ান্দে।
৮. হযরত আবু রাফে রা.-এর কবর খোরাসানে।
৯. হযরত আবদুর রহমান ইবনে সামুরা রাহ.-এর কবর খোরাসানে।
১০. হযরত আবু আইউব আনসারী রা.-এর কবর ইস্তাম্বুলে।
১১. হযরত আবু তালহা আনসারী রা.-এর কবর বোহায়রা রোমে।
১২. হযরত ফযল ইবনে আব্বাস রা.-এর কবর সিরিয়ায়
১৩. হযরত খালিদ ইবনে ওয়ালিদ রা.-এর কবর হিমসে।
১৪. হযরত বিলাল হাবশী রা.-এর কবর দামেশকে।
১৫. হযরত আবুদ্দারদা রা.-এর কবর জর্ডানে।
১৬. হযরত জাফর ইবনে আবী তালিব রা.-এর কবর মোতায়।
১৭. হযরত আবদুল্লাহ ইবনে রওয়াহা রা.-এর কবর জর্ডান নদীর পাশে।
১৮. হযরত মুআয ইবনে জাবাল রা.-এর কবর জর্ডানের এক পাহাড়ে।
১৯. হযরত যিরার ইবনুল আযওয়ার রা.-এর কবর জর্ডানের এক পাহাড়ে।
২০. হযরত উবাদা ইবনুছ ছামেত রা.-এর কবর জর্ডানের এক পাহাড়ে।
২১. হযরত আবু যামআহ রা.-এর কবর তিউনিসে।
২২. হযরত কুছাম ইবনে আব্বাস রা.-এর কবর সমরকন্দে।
২৩. হযরত আমর ইবনে মাদিকরিব রা.-এর কবর নেহাওয়ান্দে।
৫০ হিজরীতে হযরত মুহাম্মাদ ইবনে আবী ছগরা রা. কাবুলের রাস্তা হয়ে পেশাওয়ার এবং পেশাওয়ার থেকে লাহোর হয়ে কেলাত পর্যন্ত পৌঁছেছিলেন। কেলাতের পাহাড়ে আজও সাতজন সাহাবী-তাবেয়ীর কবর আছে।
এ তালিকা থেকে বোঝা যায়, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মানিত সাহাবীগণ দ্বীনের ডাকে আপন ভূমি থেকে দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়েছিলেন। দাওয়াত ও জিহাদের পথে ঘরবাড়ি ছেড়ে নিজেদের উৎসর্গ করেছিলেন। রাদিয়াল্লাহু আনহুম।
২|
০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪২
ঢাকাবাসী বলেছেন: জীবনেও নাম শুনিনি। এসব পান কোথায়?
৩|
০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৪৯
েশখসাদী বলেছেন: ধন্যবাদ , ভালো লাগলো ।
যারা যারা বিজ্ঞান বিজ্ঞান করে ...তাদের নিকট জিজ্ঞাসা - বিজ্ঞান তো মানুষকে বানরের বংশধর বানিয়েছে , পারমাণবিক বোমার প্রতিযোগিতা শিখিয়েছে আর কাপড় খোলার প্রতিযোগিতায় নামিয়েছে ।
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০০
তারেক০০০ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪|
০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৫৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: খুবই স্বাভাবিক। ইসলামতো মক্কা-মদীনার ধর্ম নয়। ধর্ম প্রচার ও প্রসারে ঐ ধর্ম সম্পর্কে যারা জানেন তারাতো চারদিকে ছড়িয়েই পরবেন। এটাই স্বাভাবিক।
৫|
০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৪:০২
নুভান বলেছেন: চায়নাতেও যেন কোন সাহাবীর কবর আছে। চিন্তা করেন, ইসলামের প্রাথমিক যুগ থেকেই সাহাবীরা কতটা গ্লোবালাইজড ছিলেন আর আজকালের কূপমন্ডুক কিছু হুজুর ধর্মকে বিজ্ঞান বিমূখ করে কূয়োর মধ্যে রাখতে চায়।
৬|
০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৫:০২
শিপু ভাই বলেছেন:
++++++++++++
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০১
তারেক০০০ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭|
০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৫:১৭
েমা আশরাফুল আলম বলেছেন: ভালো, ++++++++++++++++++
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০১
তারেক০০০ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮|
০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৩৮
চিন্তায় আছি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল তথ্য শেয়ার করার জন্য +++
===============================================
সম্রাট হুমায়ুন বলেছেন: বিজ্ঞান পড়ে দেশের উন্নয়ন করেন। কাজে আসবে। এসব জুজুর পিছে সময় নষ্ট করবেননা
-- -------- ---------
@ সম্রাট হুমায়ুন! নৈতিকতা বিবর্জিত যে কোন শিক্ষাই ভয়ংকর আর ধর্ম ছাড়া নৈতিকতা একরকম অসম্ভব
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০১
তারেক০০০ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৯|
০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৭
কুয়াশা বলেছেন: সুন্দর পোষ্ট।
১০|
০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৪
সানসাইনকোস্ট বলেছেন: ++++++++++++++
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৩
তারেক০০০ বলেছেন: ধন্যবাদ আপনাকে
১১|
০৯ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
আবু ইউসূফ হেজাযী বলেছেন:
খুবই ভাল লাগল। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৩
তারেক০০০ বলেছেন: ধন্যবাদ আপনাকে
১২|
১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৫৫
েমাহাম্মদ কামরুল হাসান বলেছেন: সম্রাট হুমায়ুন সাহেবের কি মাথা নষ্ট? নিজে যেমন রাজ্যা ছাড়াই সম্রাট তেমনী কমনসেন্স ছাড়াই ভদ্রলোক। সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০১
তারেক০০০ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৩:২২
সম্রাট হুমায়ুন বলেছেন: বিজ্ঞান পড়ে দেশের উন্নয়ন করেন। কাজে আসবে। এসব জুজুর পিছে সময় নষ্ট করবেননা।