নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহ!

সাদা ময়লা রঙ্গীলা পালে

তারিফএজাজ

আমি তারিফ এজাজ। অনেক কষ্টে খুঁজে পাওয়া ঠিকানা হারিয়ে তা আবার ফিরে পেতে চলেছি। হালকা-পাতলা গড়নের হলেও খেতে খুব ভালোবাসি, তবে মার খেতে চাই না। কিছু একটা করার চেষ্টা সবসময় চালিয়ে যাই। ফুটবল খেলতে আর ক্রিকেট খেলা দেখতে ভালবাসি। এমন কোন কাজ নেই যা করি না। কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে উঁকিঝুকি মারছি।

তারিফএজাজ › বিস্তারিত পোস্টঃ

উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড করার পদ্ধতি

১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩২

(প্রথম ছবিটি বন্ধু আলরাজি সনেটের নরসিংদী থেকে তোলা মেঘনা নদীর ছবি, দ্বিতীয়টি মনের কথার পাঠানো শিলিগুড়ির ছবি)



উইকিপিডিয়ার জন্য মুক্ত কণ্টেণ্টের সাথে আর যে জিনিষটি অপরিহার্য তা হল মুক্ত ছবি। বাংলাদেশের অনেক দৃষ্টিনন্দন স্থাপত্য এবং সংস্কৃতির অনেক উপকরণের ছবিই এতে যুক্ত করে দেয়া যায়, কিন্তু সত্যি কথা হল আমাদের জিএফডিএল লাইসেন্সের আওয়ায় ছবির সংখ্যা বা মুক্ত ছবি আসলেই নগণ্য। অথচ আমাদের অনেকের কাছেই আছে ক্যামেরাযুক্ত মোবাইল ফোন কিংবা ডিজিটাল ক্যামেরা। আবার আমরা অনেকেই হয়ত দেশের অনেক দর্শনীয় স্থানে বেড়াতে যান ক্যামেরা নিয়ে চলে যান, আমরা কিন্তু চাইলেই এ ছবি যুক্ত করে দিতে পারি। এতে সারাবিশ্বের মানুষ যেমন আমাদের দেশকে দেখতে পারবে তেমনি আমরা নিজেরাই নিজেদেরকে ভাল করে দেখে নিতে পারব।



জিএফডিএল লাইসেন্সের অধীনে আপনি ছবি আপলোড করতে চাইলে সরাসরি চলে যান উইকিমিডিয়া কমন্সে। ঠিকানা: http://commons.wikimedia.org/wiki/Main_Page । আচ্ছা, এবার আপনার নিজের নামে (বা ইউজার নেমে) একটি একাউণ্ট খুলুন। তারপর দেখুন প্রধান পাতার বামপাশে লোগোর নিচে navigation অংশের ঠিক নিচেই participate অংশে শুরুতেই আছে আপলোড ফাইল। এখানে ক্লিক করুন, তাহলে http://commons.wikimedia.org/wiki/Commons:Upload পেজ আসবে। এখানে ছবি যোগের সব নিয়মাবলী পাবেন। বেশি ঝামেলায় না গিয়ে “Go directly to the upload form” এ গিয়ে ক্লিক করলে http://commons.wikimedia.org/wiki/Special:Upload পেজটি আসবে। এখানে ছবি নামানোর সামান্য কিছু নিয়মকানুনের পাশাপাশি ছবি নামানোর টুলস আছে। এখান থেকে ব্রাউজ করে আপনার কাঙ্খিত ছবিটির টার্গেট যান। আর {{Information

|Description=

|Source=

|Date=

|Author=

|Permission=

|other_versions=

}} ট্যাগটির সোর্সে লিখুন Self-taken for Wikipedia, ডেটে ছবি তোলার তারিখ জানা থাকলে লিখুন এবং অথারএ ছবি তোলার ব্যক্তির নাম জানা থাকলে লিখুন, পারমিশন {{self|GFDL|cc-by-2.5}} পেস্ট করে দিন। যেমন Click This Link ছবিটির বেলায়:

{{Information

|Description=Local markets of Siliguri

|Source=self-taken for Wikipedia

|Date=

|Author=Moner Kotha

|Permission={{self|GFDL|cc-by-2.5}}

|other_versions=

}}



নিচে বাংলাদেশের ছবি হলে লিখুন [[Category:Bangladesh]]



ব্যাস হয়ে গেল। আর ঝামেলা বেশি হলে ছবি পাঠিয়ে দিন [email protected], [email protected] বা [email protected] এ। আপনার নামে আমরা ছবি তুলে দেব।



অনেকেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে ছবি পাঠিয়েছেন বা পাঠাচ্ছেন, আমরা সেই ছবি গুলো লাগিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি সারা পৃথিবীতে, আপনিও বেড়িয়ে পড়ুন।



চলুন তবে।



বিজয়ের শুভেচ্ছা



আরো দেখুন:

কমন্সে বাংলাদেশের ছবি



কমন্সে পশ্চিমবঙ্গের ছবি



মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৯

মুকুল বলেছেন: *****

২| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৯

মদনবাবু বলেছেন: আমরা কী ৭১ এর গনহত্যা র ভিডিও ফুটেজ গুলো রাখতে পারি উইকিপিডিয়াতে ? @ তারিফএজাজ

৩| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪

তারিফএজাজ বলেছেন: মদনবাবু, প্রশ্নের জন্য ধন্যবাদ, একাত্তরের অনেক ছবি আছে মুক্তিযুদ্ধ জাদুঘরে, তারা অনুমতি দিলে অবশ্যই রাখতে পারি। এ বিষয়ে তাদের সাথে যোগাযোগও করা হয়েছে এবং তাদের আন্তরিকতারও অভাব নেই শুনেছি, তবে এখনো অনুমতি মেলেনি, আর অন্যান্য ভিডিও ফুটেজ এখনো পাবলিক ডোমেইনে আসেনি বলে জানি, তাই এখনো সেগুলো রাখা সম্ভব হবে না, আরো ক'বছর অপেক্ষা করতে হতে পারে। সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ।[

৪| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২৩

মদনবাবু বলেছেন: একাত্তরের ছবি ত মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্পত্তি নয়।ধরুন আমার নিজের সংগ্রহে অনেক ছবি আছে ।আর যুদ্ধের ছবির কপিরাইট কী ? আমি মনে করি ৭১ এর সমস্ত কপিরাইট মুক্তিযোদ্ধাদের । আর সেই হিসেবে এই রাইট আমার আছে ।

ইউটিউব কী পাবলিক ডোমেইন নয় ? বুঝতে পারলাম না ।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৪

বেলায়েত বলেছেন: @মদনবাবু
আসলে ছবিগুলো আপনার সংগ্রহের হলেও ছবিগুলো আপনার নিজের তোলা নয়। নিজের তোলা ছবির কপইরাইট আপনি ইচ্ছে করলে ছেড়ে দিয়ে উইকিপিডিয়ায় দিতে পারেন। যদি ছবি যিনি তুলেছেন তার সাথে পরিচয় থাকে তাহলে তার কাছ থেকে ছবি কপিরাইট ফ্রি করার অনুমতি (অনুমতি পত্র বা সম্মতি ইমেইল) নিয়ে নিন, উইকিপিডিয়ায় ব্যবহার করা যাবে। আর বর্তমানে বাংলাদেশের কপিরাইট আইন অনুযায়ী বাংলাদেশে কোন ক্রিয়েটিভ ওয়ার্কস পাবলিক ডোমেইনে আসে ৬০ বছরে, পাকিস্তানে ৪০ এবং ভারতে ২৫। তাই মুক্তিযুদ্ধের ছবিগুলো এখনো পাবলিক ডোমেইনে আসে নি।

ইউটিউব দাবি করে তারা কপিরাইট ফ্রি মিডিয়া হোস্ট করে কিন্তু, তাদের যাচাই প্রক্রিয়া ভাল নয়। এর জন্য যে কেউ যে কোন মিডিয়া ওইখানে পাবলিশ করতে পারে।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৭

তারিফএজাজ বলেছেন: আপনার কাছে যে সকল ছবি আছে সেগুলো কি আপনার নিজের তোলা? কিংবা আপনার কোন আত্মীয়ের? যদি তাই হয়, তবে আপনি বা আপনার কোন আত্মীয় সেই ছবি থেকে নিজের কপিরাইট উঠিয়ে নিতে পারেন। আর স্বত্ত্বের ব্যাপারটা কিছুটা জটিল, যেমন:বাংলাদেশের কপিরাইট আইন খুব সম্ভবত ৬০ বছরের, অর্থাত্‌ ছবি তোলার পর যদি কেউ স্বত্ত্ব উঠিয়ে না নেয় তবে আমাদের ৬০ বছর অপেক্ষা করতে হবে, এছাড়া উপায় নেই। আইন যদি সমর্থন না করে তবে এখানে কিছু করার নেই। এখানে একটা উদাহরণ দেই। বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস লেখার সময় আমার কাছে ভাষা আন্দোলনের ছবি ছিল, কিন্তু সেগুলো বাংলাদেশের কপিরাইট আইনের অধীনে নেয়া যায় নি, কিন্তু পাকিস্তানের কপিরাইট আবার পঞ্চাশ বছর। তাই ছবিগুলো নেয়া হয়েছে পাকিস্তানের কপিরাইটের আওতায়। ব্যাপারটা তাই কিছুটা জটিল। আমি শুনেছি আক্কু চৌধুরী বলেছেন, কিসের কপিরাইট, আপনারা সব ছবি ব্যবহার করেন, কিন্তু আইনের ব্যাপারটা আসলে শুধু মুখেই হবে না, এজন্য লিখিত দরকার, কেননা ছবিগুলোর কপিরাইট আছে। তবে আপনি চাইলেই কিন্তু মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচিহ্নের ছবি বা এজাতীয় তথ্য উইকিতে যোগ করতে পারেন। দমে গেলে চলবে না
বেলায়েত ভাইয়ের কথাগুলোই, লিখেছিলাম বলে পোস্ট দিলাম।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯

মদনবাবু বলেছেন: আমার সংগ্রহ বুঝাতে আমাদের পারিবারিক মানে নিজেদের তোলা ছবিকে বুঝিয়েছি । সবই স্থিরআলোকচিএ। আফসোস আমাদের তখন কোনো মুভি ক্যামেরা ছিলো না ।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৪

মদনবাবু বলেছেন: উল্লেখ্য প্রায় সমস্ত আলোকচিএর স্থান চট্রগ্রাম ভিত্তিক। এখানেও আবারো আফসোস ।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৮

বেলায়েত বলেছেন: @মদনবাবু
নিজেদের তোলা ছবি, তাহলেতো আপনার বা যিনি ছবির প্রকৃত মালিক তার সম্মতিতে ছবিগুলো পাবলিক ডোমেইনে ছেড়ে দিতে পারেন।

মুক্তিযুদ্ধের ছবি হোক না তা চট্টগ্রাম ভিত্তিক।

আপনার ছবিগুলো যদি ডিজিটাল সংস্করণ মানে স্ক্যান করা থাকে তাহলে ছবিগুলো ছবিগুলোর বর্ণনা, ছবির মালিকের নাম, তোলার সময়, এবং কপিরাইট ত্যাগ করলেন এমন তথ্য জানিয়ে আমাদের কাছে ইমেইল করতে পারেন।
অথবা
উপরে উল্লেখিত পদ্ধতিতে আপনি নিজেই ছবিগুলো আপলোড করতে পারেন।
ইমেইল ঠিকানাঃ[email protected]

১০| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৬

ফারহান দাউদ বলেছেন: বুকমার্ক করা হলো,ধন্যবাদ।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৬

তারিফএজাজ বলেছেন: প্প্ব্বপ্প্বজ্জপ্প্ব্য প্প্বঙ্প্প্বক্কপ্প্বজ্জপ্প্বক্ক প্প্বষপ্প্বম প্প্বন্প্প্ব্লপ্প্ব্ত্র প্প্ব্মপ্প্বজ্জপ্প্বঙ্প্প্বক্ষ্মপ্প্ম েপ্প্ব্রপ্প্বজ্জপ্প্ব প্প্ব্ত্রপ্প্ম্বপ্প্ম েপ্প্ব্বপ্প্ব্ত্রপ্প্ব্য
রিশরঢ়যড়ঃড়ং@নফড়ংহ.ড়ৎম

প্প্ব প্প্ব্লপ্প্বূ প্প্বপ্প্বেষপ্প্মপ্প্বেপ্প্বেক্ষ্মপ্প্ম েপ্প্বক্ষ্মপ্প্ব্ত্রপ্প্বুপ্প্ম প্প্ব্য

ও ৎবষবধংব ঃযব ঢ়যড়ঃড়ং ঁহফবৎ এঘট ঋৎবব উড়পঁসবহঃধঃরড়হ খরপবহংব

১২| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০০

তারিফএজাজ বলেছেন: ধুর ছাই, ইংরেজি লিখতে গিয়ে হযবরল পাকাচ্ছে। কারো কাছে দান করার ছবি থাকলে তা ডব্লিউআইকেআইপিএইচওটিওএস@বিডিওসন.ওআরজি (ঠিকানা অবশ্যই ইংরেজিতে হবে) পাঠিয়ে দিন আর ইংরেজি লিখুন "আই রিলিজ দি ফটোস আণ্ডার জিএনইউ ফ্রি ডকুমেণ্টেশন লাইসেন্স। আপনার নামেই ছবি আপলোড করে দেব। ধন্যবাদ।

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৮

বেলায়েত বলেছেন: তারিফের দেওয়া ইমেইল ঠিকানাটি হবেঃ
[email protected]

ইমেইলের ছবির সাথে নিচের লাইনটি কপি পেষ্ট করে দিতে হবেঃ
"I release the photos under GNU Free Documentation License"

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৮

রাগিব বলেছেন: জনসার্থে/নজরে আনতে কমেন্ট দিলাম। :)

১৫| ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫২

তারিফএজাজ বলেছেন: সামহোয়্যারইনে বেলায়েত ভাইয়ের সীতাকুণ্ডের জন্য ছবি আহ্বান ব্লগটি পড়ে মোহাম্মদ নোমান ভাই সীতাকুণ্ডের বেশকিছু ছবি পাঠান। এরপর তিনি মাধবকুণ্ড, লালবাগ কেল্লাসহ আরো অনেকগুলো ছবির একটি লিঙ্ক পাঠিয়ে সেগুলো থেকে প্রয়োজনীয় ছবি সংগ্রহ করার অনুমতি দেন, তার এই অবদান সকলের জন্য শিক্ষণীয় হয়ে থাকল।

১৬| ০১ লা জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৫

কুঙ্গ থাঙ বলেছেন:

দরকারি জিনিষ। +

১৭| ০৩ রা জানুয়ারি, ২০০৮ ভোর ৪:২৯

তারিফএজাজ বলেছেন: ধন্যবাদ কুঙ্গ থাঙ

১৮| ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৫

ঝড়ো হাওয়া বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট।

১১ ই মার্চ, ২০০৮ রাত ১:২৩

তারিফএজাজ বলেছেন: ধন্যবাদ, ঝড়ো হাওয়া।

১৯| ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৯

তাকা বলেছেন: চলুক

১১ ই মার্চ, ২০০৮ রাত ১:২৪

তারিফএজাজ বলেছেন: ধন্যবাদ তাকা। ভবিষ্যতে এমন আরো কিছু পোস্ট লিখতে চাই।

২০| ০৩ রা জুলাই, ২০০৮ ভোর ৪:৪৪

স্বাধীন বাংলা বলেছেন: আপলোড করলাম

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.