নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠিকানাহীইইন

Porasona khub akta kori na tai keu atel dakle valoi lage..

ঠিকানাহীইইন › বিস্তারিত পোস্টঃ

তরুণদের প্রজন্ম চত্বর

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১

তরুণ রাই একটি জাতির ভবিষ্যত নির্ধারণ করে। একটি জাতি মাথা উচু করে দাঁড়াবে নাকি সারা জীবন মাথা হেঁট করে চলবে সেটা সেই জাতীর তরুণ সম্প্রদায়ের শিক্ষা সংস্কৃতির উপর নির্ভর করে। বাংলাদেশের তরুণ সম্প্রদায় এতদিন এক রকম ঘুমিয়েই দিনাতিপাত করছিল। সাধুবাদ জানাই আজ তারা জেগে উঠেছে। তাদের এই জাগরণ সঠিক না ভুল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তা বড় কথা নয়। এতদিন যারা মায়ের আচলের আশ্রয়ে ছিল তারা আজ রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেছে , অবশ্যই এর একটা ভাল দিক আছে।

বাংলার তরুণদের এই জাগরণকে একটি শিশুর সাথে তুলনা করা যায়। একটি শিশু জন্মের পর সে কোনদিকে তাকায় সে নিজেই সেটা জানে না। সে সবদিকেই তাকায় কিন্তু সে বুঝতে পারে না যে সে কি দেখছে। বাংলার তরুণ সমাজ এই ধাপ টি পার হয়ে এসেছে। শিশু যখন একটু বড় হয় তখন সে দেখার ব্যাপারে অন্যের উপর নির্ভর করে। তখন তাকে কেউ যেদিকে তাকাতে বলবে সে সেইদিকেই তাকিয়ে থাকবে। সে জিনিস টি যদি পৃথিবীর সবচেয়ে অপ্রিয় জিনিস ও হয় তাও সে অপলক তাকিয়ে থাকবে। ঠিক এই ধাপটিতেই রয়েছি আমরা।সুযোগ সন্ধানী একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করার জন্যে আমাদের দৃষ্টি কে ভুল দিকে ঘুরিয়ে দিয়ে আমাদের দিকভ্রান্ত করার চেষ্টায় নিমজ্জিত। কিন্তু তারা কি জানে না আর কিছুদিন পরেই শিশুটি আরো বড় হবে, পরিপক্কতা লাভ করবে। তখন সে কি দেখছে, কি করছে সব আপন জ্ঞান দিয়ে বিচার করবে, এবং কেউ তাকে দিকভ্রান্ত করার চেষ্টা করলে তাকে তার সমুচিত জবাব দিবে। যদি সেই স্বার্থান্বেষী গোষ্ঠী এই ব্যাপার টা সম্পর্কে অজ্ঞ থেকে থাকেন তবে সেইদিন বেশি দূরে নয় যেদিন এই জাগ্রত তরুণদের হাত ধরেই তাদের পতনের সুর বেজে উঠবে। তবে আমি মনে করি তারা বিষয়টি সম্পর্কে অজ্ঞাত নয়। যদি তা না হয়ে থাকে তাহলে আমি তরুণ প্রজন্মের সামনে বড় ধরণের বিপদের আশঙ্কা করছি। কারণ এই স্বার্থন্বেশী মহল্ টি চাইবে না তরুণদের এই আন্দোলন পরিপক্কপ্তা লাভ করুক। তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলেই তারা এই তরুণদের উপর নির্মম হয়ে ওঠা টা অশ্বাভাবিক কিছু হবে না। তাই আজকে তরুণ ভাইদের প্রতি আহ্বান নিজের চোখের উপর নিয়ন্ত্রন নিন। সম্পূর্ণ জাগ্রত অবস্থায় চারিপাশে কি ঘটছে যাচাই করে নিন। অন্যের প্রদর্শিত পথে হেটে বেশিদুর এগুনো সম্ভব নয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

Palol বলেছেন: শাহবাগের তরুণ প্রজন্মের
সমর্থনে এগিয়ে আসুন

শাহবাগের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের আকাঙ্খার বাস্তবায়ন চায়। তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবির সহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, ধর্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের চেতনার বিপরীতে দাড় করানোর অপচেষ্টা রুখে দাড়াতে চায়। নি:সন্দেহে এই আকাঙ্খা ন্যয় সঙ্গত। তাই তরুণদের এই আন্দোলনকে সমর্থন ও সুরক্ষা করা জরুরি। তাই দলীয়করণ ও ক্ষমতা দখলের ক্রিড়ানক হওয়ার পরিনতি থেকে শাহবাগের আন্দোলনকে রক্ষা করতে এগিয়ে আসুন।

শাহবাগের আন্দোলন যতই দলীয়করণ হচ্ছে ততই এর তেজ ও উজ্জ্বলতা ম্লান হয়ে যাচ্ছে। এই আন্দোলনকে ফের গণজাগরণে পরিণত করতে আওয়ামীকরণের হাত থেকে রক্ষা করা জরুরি। কারণ আওয়ামী লীগ এখন আর স্বাধীনতার মৌল চেতনা ধারণ করার জন্য মোটেই নির্ভরযোগ্য দল নয়। এসময়ে এদের কাছে স্বাধীনতার চেতনা হল ক্ষমতায় গিয়ে লুটপাট করা ও শোষণ ভিত্তিক ব্যবস্থা জারি রাখা।

শাহবাগের আন্দোলনের প্রশ্নে বিএনপির মুক্তিযুদ্ধ বিরোধী, গণবিরোধী ও প্রশ্নবিদ্ধ অবস্থানকে প্রত্যাখ্যান করুন। স্বাধীনতার ঘোষকের দল বলে জাহির করা এই দলটির মুখোশ খুলে ফেলুন।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের মৌল চেতনাকে সমুন্নত রাখতে আওয়ামী লীগ ও বিএনপি থেকে মোহমুক্ত হোন এবং জনগণের ওপর আস্থাশীল হোন।

আমাদের মতে, বহুজাতিক কোম্পানির কাছে দেশের তেল-গ্যাস-খনিজ সম্পদ ইজারা দেয়া মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের মৌল চেতনা নয়। দেশকে হত্যা গুম নির্যাতন দুর্নীতি, শোষণ লুটতরাজ, শেয়ার কেলেঙ্কারী, হলমার্ক কেলেঙ্কারী ও পদ্মা সেতু কেলেঙ্কারীর মাধ্যমে জনগণের সম্পদ আত্মসাতের ভাগারে পরিণত করাও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের চেতনা নয়।

আমাদের মতে শোষণমুক্তিই হল মুক্তিয্দ্ধু ও স্বাধীনতা যুদ্ধের মৌল চেতনা। একটি সুখী সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠাই এই চেতনার মর্মকথা। আরো সুনিদ্দিষ্টভাবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের অগ্রসর চেতনা হল ’স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ’ প্রতিষ্ঠা।

আসুন, মুক্তিয্দ্ধু ও স্বাধীনতা যুদ্ধের মৌল চেতনা প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে শাহবাগের তরুণদের পাশে গিয়ে দাঁড়াই। একটি শোষণমুক্ত ও সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করি।

সমাজতান্ত্রিক মঞ্চ
০৫.০৩.১৩

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.