| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের প্রথম আলোতে 'বসকে চাই বন্ধুর মতো' শিরোনামে তারুণ্য বিভাগে মো. সাইফুল্লাহ খুব গুরুত্বপূর্ণ ও সুন্দর একটি প্রবন্ধ লিখেছেন। লেখকের উপস্থাপিত বিষয়টি সমর্থনযোগ্য ও মান্য। কিন্তু তিনি তাঁর লেখার এক পর্যায়ে লিখেছেন,
"অফিসে এসে ‘প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের মতো’ রাগী বসের সঙ্গে দেখা হওয়া খুব একটা পছন্দ নয় তরুণদের।"
এখানে তিনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের প্রতি অসম্মানজনক উক্তি করেছেন। তাঁর কোন কারণে প্রাইমারি স্কুলের কোন প্রধান শিক্ষকের ওপর ক্ষোভ থাকতে পারে বা তিনি যে প্রধান শিক্ষকের কাছে পড়েছেন, তিনি হয়তো রাগী ছিলেন। কিন্তু এ বাক্যে তিনি সকল প্রাইমারির প্রধান শিক্ষকদের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। এটা মোটেই কাম্য নয়। আমি মনে করি, লেখক নিজে বা 'প্রথম আলো' বিষয়টির জন্যে দুঃখ প্রকাশ করা উচিত। শিক্ষক আমাদের মাথার মুকুট। তারা জাতির কর্ণধার। তাদেরকে ঢালাওভাবে অসম্মান করে কথা বলার অধিকার লেখকের আছে বলে আমি মনে করি না। আমি লেখকের এই বাক্যটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি ও এর নিন্দা জানাচ্ছি।
©somewhere in net ltd.