| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃতীয়মাত্রা
এক নতুন ব্লগ যেখানে আপনি পাবেন রাজনৈতিক ও অরাজনৈতিক সব ধরনের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা।
লক্ষ কোটি সত্যিকারের মাতৃভাষাপ্রেমী মানুষের টানে গর্জে উঠেছিল এই বাংলাদেশের মাটি। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেতে হাজার হাজার বাঙালী প্রাণ দিয়েছেন। যাদেরকে আজও আমরা শ্রদ্ধাভরে স্নরণ করি।
কিন্তু, বাঙালী হিসেবে আমাদের মনে এখন প্রশ্ন জাগে, আসলেই কি আমরা বাংলাকে রাষ্ট্রভাষারূপে পেয়েছি? আমাদের মাতৃভাষা বাংলা, এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আমাদের রাষ্ট্রভাষা কি সম্পূর্ণ বাংলায়?
রাষ্ট্রভাষা মানে কি? এখনকার তথ্য প্রযুক্তির যুগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও (মানুষের চাপে) প্রতি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট তৈরী করেছে। কিন্তু, এখন জেগেছে আরেক প্রশ্ন, সেই সমস্ত সরকারী ওয়েবসাইটগুলোর কি ইংরেজীর পাশাপাশি বাংলায়ও একটি সংস্করণ রাখা জরুরী ছিলনা?
এই লিংকটি দেখুন (http://www.cao.gov.bd/feedback/comments.php)। এতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর সাধারণ নাগরিকের অভিযোগ, মতামত, পরামর্শ ইত্যাদি প্রেরণের সুবর্ণ সুযোগ রাখা হয়েছে। নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে বাংলাদেশের প্রতিটি নাগরিকই কি ইংরেজীতে দক্ষ? সরকারের বোঝা উচিৎ ছিল যে, বাংলা ভাষায় এমন কিছু শব্দ অন্তর্ভুক্ত আছে যে সমস্ত শব্দ এমন কিছু ভাব প্রকাশ করে যা অন্য কোন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এ বিষয়টি প্রমাণ করে দিয়েছে নকিয়া। বিজ্ঞাপণের স্বার্থে হলেও নকিয়া দেখিয়েছে বাংলা ভাষার অতুলণীয়তা। যেমন, ভালো আছি ভালো থেকো ইত্যাদি ইত্যাদি কথাকে অন্য কোন ভাষায় এত নিখুঁতভাবে বলা বা বোঝানো সম্ভব নয়।
যাই হোক, বাঙালী বাংলাতেই তার চাওয়া কে প্রকাশ করতে সবচাইতে ভালো পারবে। আর তাই সরকারের সকল কার্যক্রম ইংরেজীর পাশাপাশি বাংলাতেও হওয়া প্রয়োজন। ইংরেজীর পাশাপাশি বলছি কারণ, ইংরেজী আন্তর্জাতিক ভাষা। আমাদের দেশ সম্পর্কে কোন তথ্য অন্য কোন দেশকে জানাতে হলে ইংরেজী ব্যবহার ছাড়া তা কোনভাবেই সম্ভব নয়। তবে সে ব্যবস্থা তো করতে হবে এমনভাবে, যাতে আমাদের দেশের মানুষ আমাদের দেশ সম্বন্ধে তথ্য আগে জানতে পারে, বুঝতে পারে। তাই নয় কি?
অতএব, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন। এই সব ওয়েবগুলোর বাংলা সংস্করণ যেন অচিরেই প্রকাশিত হয় যাতে বাঙ্গালীরা সবার আগে নিজের দেশকে জানতে পারে।
©somewhere in net ltd.