| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তীর্থ ৫২
আমি স্বপ্নকে ছুঁয়ে দেই কল্পনায়,বারবার ফিরে আসি বাস্তবে।আমার মাঝে খুঁজে পাই কোন বেদনার্ত মানুষ।তবু নিজে নিজে লিখে যাই নিজের কথায় অন্যদের গান!
আজ বিকেলটা অনেক বিলাসী,একটু অপেক্ষারও।বহুদিন পর ছয় বছরের পরিচিত একটা নম্বর থেকে একটা ফোন,একটু আবেগ ছিল;হয়ত আমার ভুল!তাই আমায় যেতে হবে...
এক মনে কলমটা নাড়ছে ও,আমি ওকে দেখছি।সেই আগের মতই আছে;একদম ছেলেমানুষ।ঠিক সেই চুলের স্টাইল,ঠোঁটের ভাজ,কপালের দাগ;স্বপ্নলোকের মানবী....চোখ ফেরালাম আমি....
"সেভ করোনি কতদিন?"....আমি ফিরে তাকাই
"তুমিই বলো"
"ঢং করো না!!!"
আমি হেসে ফেলি,আমার দেখাদেখি ও হেসে ফেলে....
"কি খাবে?"....মুখটা মলিন হয়ে গেল ওর।
"কিছু না"
"তাহলে বলো কেন ডেকেছো?"
"এমনি...."
পুরোনো দিনের কথা মনে পড়লো;একরাশ স্বপ্ন নিয়ে দুজনার পথচলা।নাহ,সে শুধু আমার পথচলা....
"একটা কবিতা লিখে দেবে?"
"হঠাৎ কবিতা?"
"দাও না...."
লিখলাম,
বিনিসুতোয় গাঁথা মালা
দিলাম অগোচরে;
ভুলে যেও আমার কথা
নীলনদের পাড়ে!
"Thanx"
সময় বয়ে যায়,সাথে নিয়ে যায় অনেক কিছু।আজ ওকে নিয়ে যাবে;
"একটা কথা বলি?"
"বলো...."
"তুমি আমায় ভালোবাসতে?"
"এ কেমন প্রশ্ন?"
"উত্তর দাও!!!!"
"হ্যা"
হাঠৎই ওর দু'চোখে পানি,আমি কি করবো বুঝলাম না।
"তোমাকে এত অসাধারণ লাগছে কেন?"
"সময় অনেক কিছু বদলে দেয়..."
"হয়তবা..."
"হয়তবা কেন?Confused?"
"as you!!",বলেই ফিক করে হেসে দেয়।
আমি অবাক হয়ে ভাবি হাসিটুকু ঠিক তেমনি আছে;
"তুমি ঠিক তেমনি আছো!!!"
"কেন তুমিও তো বদলাওনি;শুধু দাড়ি ছাড়া"
ও চলে যাবে,আমিও;দুটি আলাদা পথে!
"আমায় নিয়ে কবিতা লেখো এখনও?"
"হুম্"
"Thanx.....take care.....bye"
"take care.....bye"
আজ প্রথম ও ফিরে তাকালো...আমার পিঠে ওর চোখ পড়ছে।
আমি ফিরে তাকাই না।আমার চোখে যে জল.....
এখনও ওর কপালে চুমু দেই,সবার অগোচরে.....এমনকি ওর ও.....আমার কল্পনায়!!!
জীবনট আসলেই একটা Recycle Bin.....
ভালো থেকো ভালোবাসা.....
©somewhere in net ltd.