নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লান্ত তীর্থ

অজঃ নিত্য শাশ্বতোহয়ং পুরাণা; ন হন্যতে হন্যমানে শরীরে!

তীর্থ ৫২

আমি স্বপ্নকে ছুঁয়ে দেই কল্পনায়,বারবার ফিরে আসি বাস্তবে।আমার মাঝে খুঁজে পাই কোন বেদনার্ত মানুষ।তবু নিজে নিজে লিখে যাই নিজের কথায় অন্যদের গান!

তীর্থ ৫২ › বিস্তারিত পোস্টঃ

আমার অস্তিত্ব

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

আমার অস্তিত্ব সংকট,

বাম হাত বয়ে চিটচিটে রক্ত,আমার ভ্যাপসা ঘামের গন্ধ!

পানি খাইনি আজ দুইদিন,গোসল নেই একদম......

নোংরা হয়ে গেছে এই সরু জায়গা,খুব গন্ধ;

আমার নিজের মল মূত্রে!

কাঁধের উপর একটা পেল্লাই বিম,

সরু ছিদ্র এখন আর অক্সিজেন দিতে অপারগ,

কেবল এই জন্য আমার অস্তিত্ব সংকটে নয়!



মাসের বাজার করা বাকি,

পাঁচ মাসের বাড়িভাড়া শোধ করেছি গতমাসে!

একটা রঙ্গিন টিভি কেনা যেত এই মাসে কিন্তু

আমার “উনি”র শরীর খারাপ,এই খারাপে মিশে আছে সুসংবাদ!

কিন্তু আর চার মাস পরে যে আসছে সে এতিম হবে!

তার থাকবে অন্ধ দাদা,অবিবাহিত ফুপু!

সাথে বিধবা মা!

এই কারণগুলোর জন্য আমার অস্তিত্ব সংকটে নয়!



আমার স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে,

চোখ বুজে আসে ঘুমে,

এই বিশ্রী গন্ধ আর আলোহীন জগতেও!

আমার অস্তিত্ব অবশ্য এই কারণেও সংকটে নয়!



আমি জানি না আমার লাশ কোথায় থাকবে,

কেউ আমার নিথর দেহে কেঁদে আছড়ে পড়বে কিনা;

শেষমেশ এইখানেই হয়ত কবর হবে!

কিন্তু জায়গা হিসেবে এটি খুব খারাপ,

আমার কবরের চিন্তা আমাকে ছেকে ধরেছে,

এই কারণেই আমার অস্তিত্ব মনে হয় সংকটে!

আমি আসলে নিজেই জানি না;

কেন আমার অস্তিত্ব সংকটে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪০

সায়েদা সোহেলী বলেছেন: ।অস্তিত্ব সংকট! ! :(


খুব সহজ ভাষায় অনেক কঠিন কথা বলে ফেলেছেন

ব্লগিং শুভ হোক

২| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

তীর্থ ৫২ বলেছেন: thanx :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.