| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তীর্থ ৫২
আমি স্বপ্নকে ছুঁয়ে দেই কল্পনায়,বারবার ফিরে আসি বাস্তবে।আমার মাঝে খুঁজে পাই কোন বেদনার্ত মানুষ।তবু নিজে নিজে লিখে যাই নিজের কথায় অন্যদের গান!
একটা নীল দেয়াল ছিল,
তোমার-আমার মাঝে!
আমি বারবার সেই দেয়াল ছুঁয়ে দেখেছি,
দেখেছি চুনের প্রলেপ,
অবচেতন ছিল সেই দেয়ালের মন!
হঠাৎ সে তোমায় ভালবাসলো,
আমার কাছ থেকে সরে যেতে লাগলো দূরে!
এক ইঞ্চি,এক ইঞ্চি করে,
সেই দেয়াল প্রায় মাইলদশেক পেরিয়ে গেল!
আমি পেলাম বিস্তীর্ণ মাঠ,
দুটো ডানাভাঙা গাঙচিল,একরাশ কাশফুল,
তবু আমার আরও পাওনা ছিল!
আমি তা ভুলে মেতে রইলাম মাছরাঙার ঠোঁট নিয়ে।
আমি সেই পাওনা বুঝে নিতে,
কয়েক শতাব্দী হাঁটার পর পেলাম দেয়ালের দেখা!
কিন্তু সেই দেয়ালের গায়ে তুমি মিশে আছো,
নীল হয়ে...
বিপ্লবের উত্তর প্রতিবিপ্লবে দেয়া যেত হয়ত!
কিন্তু আমি দিতে চাইনি একেবারেই,
আমার কাছে তোমার না থাকাটাই বিপ্লব!
যদি কবিতা লিখতে জানতাম তাহলে একটা সনেটে,
দুটো অনুকাব্যে লিখে দিয়ে যেতাম তোমার নাম!
তারপর থেকে আমি,
এবং আমার শরীর দাঁড়িয়ে আছি নাম না জানা নদীর তীরে!
একরাশ শিউলি হাতে নিয়ে,
আমি জানি তোমার মৃতদেহে আমি ছাড়া,
আমি ছাড়া আর কেউ নেই ফুল দেবার!
এসো তবে দ্রুত,
শিউলি বড্ড অভিমানী ফুল!
তাড়াতাড়ি মরে যাবে সবগুলো কুড়ি!
©somewhere in net ltd.