| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তীর্থ ৫২
আমি স্বপ্নকে ছুঁয়ে দেই কল্পনায়,বারবার ফিরে আসি বাস্তবে।আমার মাঝে খুঁজে পাই কোন বেদনার্ত মানুষ।তবু নিজে নিজে লিখে যাই নিজের কথায় অন্যদের গান!
স্বপ্নের দেশে,
পতাকায় মিশে,
আজ একসুরে গাই গান!
চারটি দশকে,
একুশ শতকে,
বাঁধি ষোল কোটি প্রাণ!
দোসর কিছু,
টানছে পিছু,
চাইছে দিতে হারিয়ে!
মাগো আমার;
ছেলেরা তোমার,
মানবে না হার লড়াইয়ে!
বেশিদিন নয়,
হবেই যে ক্ষয়,
আছে শত্রুদুর্গ যত!
আমাদের হাতে,
কলম তো বটে,
নেই যে মৃতের মত!
ব্যথা দিল যা,
হিসেবেই তা,
ফিরিয়ে দেবো দশগুণ!
জ্বলবে জেনো,
দেরি কেন?
প্রতিশোধের হিম আগুন!
স্বাধীনতা দিয়ে,
সবটুকু নিয়ে,
ব্যর্থ আমরা সবাই!
গান সুরহীন,
পথটা কঠিন,
ফেরার উপায় নাই!
তাই তো আজ,
না হতে সাঁঝ,
শপথ নিলাম একসাথে,
মাগো শোনো,
থাকবে কেন?
রাজাকার আর এই মাটিতে?
©somewhere in net ltd.