নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার পাতা

তৌফিকুল_ইসলাম

আমি কবিতা, গান, নাটক ও গল্পের মানুষ

তৌফিকুল_ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমাদের বাবারা

১৯ শে জুন, ২০২৩ সকাল ৭:২৬

বাবারা এমই হয়।
-তৌফিকুল ইসলাম।

বাবারা এমই হয়।
তাদের গাঁয়ের জামাটা বেশি সুন্দর হয় না।
হয়তো বা ছেঁড়া, নতুবা পুরনো।
তবে তাদের গাঁয়ের গন্ধটা হয় বেহেশতী।

বাবারা এমনই হয়।
তাদের দেখলে মনে হয় কেমন যেন রেগে থাকেন সবসময়।
কি যেন এক অদৃশ্য ভাবনা ঘিরে থাকে সারাক্ষন।
তবে, মমতার দিক থেকে কখনো পিছ পা হন না তারা।

বাবারা এমনই হয়।
দিনের পর দিন খাটতে ঠাকতে ক্লান্ত হয়ে গেলেও-
কখনো সন্তানকে বুঝতে দেননা।

বাবারা এমনই হয়।
নিজে অসুস্থ হলে বলেন, আরে না তেমন কিছু হয়নি।
কিন্তু সন্তানের একটু মলিন চেহারা দেখলেই অস্থির হয়ে যান।
কিরে আমাকে বলবি না ‍তোর অসুখ করেছে।

বাবারা এমনই হয়।
খালি পকেটেও হাসি মুখে বলেন, কিরে তোর কি লাগবে?
চিন্তা করিস না। এইবার ঈদে তোকে সব কিনে দেব।

বাবারা এ্মনই হয়।
তাদের কাছে কোন সন্তান কখনো বোঝা হয় না।
হোক সে ল্যাংড়া, বোবা, কানা।
কিন্তু, বৃদ্ধ বাবা-মা অনেক সন্তানের কাছে হয়ে যায় অতি বোঝা।

বাবারা ভলোবাসতে জানে।
সন্তানেরা জানেনা,
জানলেও বাবাদের মতো হয় না।
বাবারা এমনই হয়।
তাঁদেরকে এমনই হতে হয়।

ভালো থাককু পৃথিবীর সকল বাবারা।
বাবাদেরকে কেউ ভালোবাসা শিখিয়ে দিতে হয় না।
আমরা সন্তানেরা কবে তাদের মতো ভালোবাসতে শিখবো জানিনা।

১৯/০৬/২০২৩ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.