নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Tushar71 s Bengali Blog

https://www.facebook.com/George.A.Ghosh

Tushar71

Tushar71 › বিস্তারিত পোস্টঃ

পোস্ট #৫ঃ স্কলারশিপ

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

গতকাল নাকি এস এস সি বোর্ড পরীক্ষার মেরিট লিস্টের স্কলারশিপ দিয়েছে। যারা স্কলারশিপ পেয়েছো তাদের জন্য শুভ কামনা। যারা পাও নাই তাদেরও হতাশ হবার কিছু নেই কারণ গোল্ডেন এ প্লাসের স্কলারশিপ আমিও পাইছিলাম টাকা উঠাইতে উঠাইতে আমার জুতার তলি ক্ষয় হয়ে গেছে।

একটা কথা সকলে মনে রাখবা, সরকারি টাকা হজম করা অতো সোজা নাহ, এইবার সরকার পদ্মা সেতু বানাইতে যাইয়া পকেট খালি করে ফেলেছে, ৪ বছর আগে আমরা পাইছিলাম ১০৮০০৳ টাকা। এইবার দেখি টাকা কমাইয়া কুমাইয়া ৯৬০০৳ তে গিয়া ঠেকছে। আমাদের সময় দিয়েছিল ৪০০ জনকে আর এইবার দেখি ২০০ জন। যে হারে নকল চলতেছে এই হারে মেধাবীদের ঝুড়ি শূন্য আর নকলবাজরা সার্টফিকেট হাতে নিয়ে যতই সাবাসী পাক না কেন ওদের আসল চেহারা চিনতে পারা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেমিস্টার ফাইনালের আগের দিন রাতের বেলা, বিলিভ মি পিচ্চি পুলাপানেরা তোমরা যারা স্কলারশিপ পেয়ে আনন্দিত, নকলবাজদের সেই দুর্দশাগ্রস্ত চেহারা দেখে আমাদের তার চেয়েও বেশি আনন্দ লাগে।

তোমরা যারা মেধাবী তোমরা নকলবাজদের আসল চেহারা এখনো দেখো নি, আমার মত যখন বড় হবে সেমিস্টার ফাইনাল এর আগের দিন ওদের অন্ত:সার শূন্য বুকের ধুকপুক শুনে দেখো, তোমরাও আনন্দিত হবে। কারণ, তোমরা মেধাবী তোমাদের জয় হবেই।

আসুন, নিজে নকল না করি এবং নকল মুক্ত বাংলাদেশ গড়ি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.