নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদাসীন মেঘের দেশ

উদাসীন মেঘ

উদাসীন মেঘ হয়ে উড়ি তোমার আকাশে

উদাসীন মেঘ › বিস্তারিত পোস্টঃ

একটি অত্যন্ত ’পূত-পবিত্র’ ’স্বাস্থ্য সম্মত’ ‘পরিবেশ বান্ধব’ এবং ’শান্তিপূর্ণ’, হরতাল

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

একটি অত্যন্ত ’পূত-পবিত্র’ ’স্বাস্থ্য সম্মত’ ‘পরিবেশ বান্ধব’ ’শান্তিপূর্ণ’, হরতাল বা অবরোধ জাতিকে উপহার দেয়ার জন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বি টিম, সি টিম, ডি টিম তথা ২৮টি লেজুড় সংগঠন কে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।



সে সঙ্গে ‘জনকল্যাণ ধর্মী’ এই ‘অহিংস’ ’সুশীল’ হরতালকে সর্বাত্মক ভাবে সফল করে তোলার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী এবং ছাত্রলীগ , যুবলীগকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।



যে সব ‘স্বাধীন’ ’নিরপেক্ষ’ মিডিয়া এই হরতালের ’গুরুত্ব’ ‘তাৎপর্য’ এবং ‘প্রয়োজনীয়তা’ তুলে ধরে দুই দিন যাবত জাতিকে জ্ঞান দান করেছেন, ‘নজিরবিহীন’ ‘স্বতঃস্ফূর্ত’ এই হরতাল-অবরোধের গুনগান গেয়েছেন, সেই সব ’দেশপ্রেমিক’ মিডিয়াকেও সাধুবাদ জানাচ্ছি।



সরকারের ’শান্তিপূর্ণ’ ‘অহিংশ’ হরতাল দীর্ঘজীবী হোক।

বিরোধীদলের ‘সহিংস’ এবং ‘ধ্বংসাত্মক’ হরতাল নিপাত যাক। :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.