| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে আজ একটি নতুন নাটক মঞ্চস্থ হলো। মন্ত্রীরা লাইন ধরে হাসিমুখে পদত্যাগ পত্র জমা দিলেন অথচ যার পদত্যাগ করার কথা, তিনি হাসিমুখে সেটা গ্রহণ করলেন। পদত্যাগ করে আবার কেউ কেউ প্রধানমন্ত্রীকে কদমবুসিও করলেন।
এমন ঘটনা পৃথিবীর সবচে বড় সংসদীয় গণতন্ত্রের দেশ ভারত কিংবা গণতন্ত্রের সূতিকাগার বলে পরিচিত ব্রিটেনেও কখনো ঘটেছে বলে আমার জানা নেই। রাষ্ট্রবিজ্ঞানীরা ভালো বলতে পারবেন।
আমি যেটা জানি, সংসদীয় গণতন্ত্রে মেয়াদ শেষে শুধু সরকার প্রধানকেই পদত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রী তার পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে পেশ করলেই মন্ত্রীসভা বিলুপ্ত হয়ে যায়। মন্ত্রীদের আর আলাদা ভাবে পদত্যাগ করতে হয় না।
আমাদের সংবিধানে যদি ক্ষমতার মেয়াদ শেষে এভাবে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীদের পদত্যাগের নিয়ম থেকে থাকে এবং মেয়াদান্তেও যদি প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রয়োজন না হয়, তবে বলতে হবে, এই সংবিধান পৃথিবীর একটি নজিরবিহীন এবং বিরল সংবিধান।
।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২
উদাসীন মেঘ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাখালছেলে। দুই নেত্রীর পর্যায়ক্রমিক শাসনের অবসান চাই তবে উর্দি পরা কাউকে চাই না।
২|
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
তিক্তভাষী বলেছেন: সংবিধানের ৫৮।(১)(ক) ধারার বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র দেয়ার সাথে সাথে সংশ্লিষ্ট মন্ত্রীর পদ শূন্য হয়ে গেছে। ওরা হয়তো পদত্যাগপত্রে তারিখ দেয়নি। কিন্তু তাতে কিছু আসে যায় না, কারণ দেশবাসী দেখেছে যে আজ পদত্যাগপত্রগুলো দেয়া হয়েছে।
শুনেছি পদত্যাগপত্র দেয়ার পরও মন্ত্রীরা অফিস করেছে। রাষ্ট্রীয় পর্যায়ের দলিলপত্রে "তারিখ দেইনি" এসব বলে শঠতার আশ্রয় নেয়া যায় না। এটা রাষ্ট্রীয় কর্মকান্ডের গাম্ভীর্য, সংবিধানের মর্যাদাকে ক্ষুন্ন করে।
অবশ্য এটা আওয়ামীদের বোধে আসার কথা নয়।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০০
উদাসীন মেঘ বলেছেন: তিক্তভাষী বলেছেনধ:......শুনেছি পদত্যাগপত্র দেয়ার পরও মন্ত্রীরা অফিস করেছে। রাষ্ট্রীয় পর্যায়ের দলিলপত্রে "তারিখ দেইনি" এসব বলে শঠতার আশ্রয় নেয়া যায় না। এটা রাষ্ট্রীয় কর্মকান্ডের গাম্ভীর্য, সংবিধানের মর্যাদাকে ক্ষুন্ন করে.....।
১০০% সহমত। ![]()
৩|
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২
মুহামমদ মিনহাজ বলেছেন: কী সুখের হাঁসি সবার মুখে, বাহ !
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭
উদাসীন মেঘ বলেছেন: অথচ মন্ত্রীত্বের চেয়ার পশ্চাদ্দেশ চ্যুত হওয়ার দুঃখে তাহাদের মুখ বেজার থাকারই কথা। অবশ্য বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে আবার তারা সেই চেয়ারে গদিনসীন হওয়ার খোয়াব দেখতে শুরু করেছেন হয়তো। সেই ’আত্মবিশ্বাসেই’ হয়তো এই হাসি। ধন্যবাদ মুহামমদ মিনহাজ।
৪|
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩
নূর আদনান বলেছেন: সেই ’আত্মবিশ্বাসেই’ হয়তো এই হাসি।
আমারো তাই মনে হয়
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩
উদাসীন মেঘ বলেছেন: অনেক ধন্যবাদ নুর আদনান, সহমত প্রকাশের জন্য। শুভ কামনা রইল। ![]()
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯
রাখালছেলে বলেছেন: নতুনত্ব আছে বৈকি ...দেখা যাক সামনে আর্মিরে ভােটাধিকার প্রয়োগ করা ইচ্ছা পোষন করি । তাও ২০ বছরের জন্য । দুই কাউয়ার থেকে কোকিলই ভাল । দেশ ভাগ করে নিলেই হয় । গ্যানজাম করার কি দরকার