নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

হানী

হানী › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের পাতায় পাবনা

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০০

ইতিহাসের বিভিন্ন নিদর্শনের সাক্ষী পাবনা । প্রাচীন কালে পাবনা ছিল গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত । আর জেলা হিসেবে প্রকাশ পায় ১৮২৮ সালে । প্রাচীন কাল থেকে বিভিন্ন সাম্রাজ্য আর জমিদারীর পরশ পেয়ে এখানে গড়ে ওঠে অনেক ঐতিহাসিক নিদর্শন । বিভিন্ন সময়ে গড়ে ওঠা এসব ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মসজিদ, মন্দির, জমিদারবাড়ি সহ বেশ কিছু স্থাপনা ।

১....



এটার নাম সমাজ শাহী মসজিদ । সমাজ নামের গ্রামটির অবস্থান ছিল চলনবিলের ধারে । কোন এক নবাবের ভাই এখানে এসে বসতি গাড়েন আর পরগনায় পরিণত করে এখানে রাজধানী করেন ।

ঐতিহাসিক এ স্থানে ১৫৫২ খ্রি: সুলতান শেরশাহ শুরের ছেলে সমিরের সময়ে মসজিদটি নির্মিত হয় ।

২...



এটা পাবনা সদরের দিলালপুর চৌধুরীবাড়ি মসজিদের গায়ে স্ট্যাকো অলঙ্করণ । উনবিংশ শতকের মাঝামাঝিতে আজিমউদ্দিন চৌধুরী মসজিদটি নির্মাণ করেন ।

৩...



পাবনার অন্যতম এক আকর্ষণ এটি । জোড়বাংলা মন্দির । মুর্শিদাবাদের নবাবের এক তহশীলদার ব্রজমোহন ক্রোড়ী আঠার শতকের মধ্যভাগে এ মন্দিরটি নির্মাণ করেন । মন্দিরটি বাহির থেকে দেখতে দুইটি জোড়া লাগানো দোচালা কুঁড়েঘরের মতন ।

মন্দিরের প্রবেশদ্বার :



প্রবেশ-দ্বারের স্থাপত্য-কর্ম :



৪...



সুজানগর উপজেলার তাতিবন্দের জমিদার বাড়ি । উপেন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন এ জমিদার বংশের প্রতিষ্ঠাতা । জমিদার বাড়িটি ছিল প্রায় পঁচিশ বিঘা জমির উপর । তাতিবন্দ ছিল পাবনার অন্যতম একটি সমৃদ্ধ জনপদ ।

৫...



দুলাই চৌধুরী জমিদার বাড়ির প্রবেশ পথ ।

উনিশ শতকের প্রথম দিকে এ জমিদার বাড়ির গোড়া পত্তন হয় । বাড়িটি চারদিকে পরিখা বেষ্টিত ।

৬...



এটা শীতলাই জমিদারদের কর্তৃক পাবনা শহরে নির্মিত শীতলাই হাউজ ।

৭...



নীলকুঠি। এটা উনিশ শতকে পাবনা সদরে নির্মিত ।

৮...

পয়দা জমিদার বাড়ি ও দোলমঞ্চ মন্দির :



৯...

তাড়াশ জমিদার ভবনের অলঙ্কৃত ক্যাপিটাল :



পাবনা শহরের সবচেয়ে নামকরা জমিদার পরিবার এটি ।বনমালী রায়বাহাদুরের এই বিল্ডিংটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে ।

১০...



পাবনা জুবিলি ট্যাংক । ইংরেজ শাসনামলে মহারাণী ভিক্টোরিয়ার রাজত্বকালের সিলভার জুবিলি স্মরণে ১৮৮৭ সালে এ ট্যাংকটি খনন করা হয় ।

১১...



পাবনার অন্যতম বড় আকর্ষণ এই হার্ডিঞ্জ ব্রীজ । শুরুতে এর নাম ছিল সাড়া ব্রীজ ।পদ্মা নদীর উপরে নির্মিত এই রেইল-ব্রীজটি ১৯১৫ সালে ভাইসরয় লর্ড ব্যারন হার্ডিঞ্জ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ।



এছাড়াও পাবনার আনাচে কানাচে রয়েছে আরো অনেক ঐতিহাসিক স্থাপনা যেগুলো অযত্নে অবহেলায় বিলুপ্ত-প্রায় । সরকার ও জনগণের সুনজরের অভাবে দিনে দিনে আমাদের মাঝ থেকে এ সব নিদর্শন হারিয়ে যাচ্ছে ।



---------------------------------------------------------------------------------

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১২

রাতুল রেজা বলেছেন: বাড়ির কথা মনে করায়ে দিলেন, পেলাচ

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৯

হানী বলেছেন: ধন্যবাদ :)
বাড়ি কি পাবনায় ?

২| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৩

ছোটমির্জা বলেছেন: রাতুল + দিলে আমারটা কি ভুতে খেল। :-B :-B :-B :-B :-P :-P =p~ !:#P
১ম +

পরে পড়ব।

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২১

হানী বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৬

একাকী বালক বলেছেন: রাতুল রেজা বাড়ী কই?

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৩

হানী বলেছেন: বাড়ি কি পাবনায় ? আমার বাড়ি পাবনায়......থাকি ঢাকায়....:)

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৮

একাকী বালক বলেছেন: রাতুল রেজা, ভাই কে রেডহ্যাটের ভক্ত নাকি?

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৯

একাকী বালক বলেছেন: হানী আফা আপনার বাড়ী কনে?

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৪

হানী বলেছেন: মোর বাড়ি ফাবনা.............................

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২২

গুরুজী বলেছেন: ++++++++++

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৫

হানী বলেছেন: ধন্যবাদ :)

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩০

একাকী বালক বলেছেন: কি মনে হয়। ;) আমিও ঢাকায়। কি করেন?

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪২

হানী বলেছেন: ল্যাখা পড়া করি আর খাই - দাই , ঘুরি......:)

তো পাবনার কোথায় বাড়ি ?

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৩

সার্থক বলেছেন: চলে আসছি পাবনার মানুষ(নানাবাড়ি এবং জন্মস্থান) :) আমাদের বাড়ি শহরেই, বেশ বিখ্যাত এবং পরিচিত বাড়িও বলা যায়। ইফা'র উলটা দিকে...

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫২

হানী বলেছেন: কাদেরীর বাড়ির কাছে নাকি ? আশ পাশ টা মোটামুটি চিনি......বললে চিনতে পারব :)

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১২

শওকত আহমেদ বলেছেন: হুমম । আনাচে কানাচে আরও আছে।

১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৩

হানী বলেছেন: হুম.......

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৪

শওকত আহমেদ বলেছেন: হুমম । আনাচে কানাচে আরও আছে। সারা দেশেই সরকার এইসব প্রাচীন নিদর্শন সংরক্ষন করার কোন উদ্যোগ নেয় নি কখনও।

১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৪

হানী বলেছেন: দেশের ঐতিহ্য ধরে রাখতে এসব সংরক্ষণের উদ্যোগ নেয়া দরকার ।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩৭

সার্থক বলেছেন: অ্যাডভোকেট আব্দুস সবুর সাহেবের বাড়ি।

১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৫

হানী বলেছেন: ও আচ্ছা....নাম শুনেছি :)

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৫১

জিসান শা ইকরাম বলেছেন:
মামু তোমার এই পোষ্ট দেখে তো - এখনই পাবনা যেতে ইচ্ছে করছে :)

১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৬

হানী বলেছেন: চলে আস মামা :) আমি ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবনাতেই আছি :)

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০০

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: এত্ত কিছু আছে...!! দারুণ পোষ্ট ..!

বিজয় দিবসের শুভেচ্ছা আপু :)

১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৭

হানী বলেছেন: :)

আপু আপনাকেও বিজয়ের শুভেচ্ছা :)

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০১

চতুষ্কোণ বলেছেন: nice post. +++

১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২১

হানী বলেছেন: ধন্যবাদ :)

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৩

নীল_পদ্ম বলেছেন: হায় হায় !!! এ দেখি আমার এলাকার কথা বলা হইছে !!! আমি এত্তকিছু চিনি না তো!!! সাঁথিয়ার নিদর্শনগুলো কি হাওয়ায় উড়ে গেল !!!

১৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:১৯

হানী বলেছেন: আপনিও শেয়ার করেন :) সাথিয়ায় অনেকদিন যাওয়া হয়না .....তাই নিদর্শনগুলোর তথ্য ও ছবি সংগ্রহ করতে পারিনি :(

অনেকগুলো পাবনার মানুষ পেলাম এখানে :) আমার অনেক ভাল লাগছে । নানারবাড়ি -দাদার বাড়ি দুটোই পাবনায় ....১মটা টাউনে আর দ্বিতীয়টা সুজানগরে ....আর সাথিয়ার কোনাবাড়িয়ায় নানার দেশের বাড়ি ।

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৫

একাকী বালক বলেছেন: ধন্যবাদ। আপনার মেইল অ্যাড মুছে দিতে পারেন। :)

১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৭

হানী বলেছেন: :)

১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩১

রাতুল রেজা বলেছেন: বাড়ি কি পাবনায় ?

হ্যা আপু, বাড়ি পাবনায় টাউন এই, থাকি ঢাকায়। আপনার বাড়ি ও পাবনায় যেনে ভাল লাগলো, ঘরের মানুষ পেলাম । কোন এলাকায় আপনার বাসা আপু?

একাকী বালক বলেছেন: রাতুল রেজা বাড়ী কই?

ভাই পাবনা টাউন এ, আর এম একাডেমি স্কুল এর পেছনেই, আপনার?

১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১০

হানী বলেছেন: রাধানগর..............................:)

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:১৯

মাহী ফ্লোরা বলেছেন: বাহ! অনেক ভাল লাগলো।পাবনায় এত কিছু আছে আর তেমন কিছুই জানতামনা....

১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২৮

হানী বলেছেন: ধন্যবাদ আপু....:) আরো অনেক কিছু আছে যেগুলোর তথ্য হাতে না থাকায় শেয়ার করতে পারিনি ।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৬

হার্ট লকার বলেছেন: প্রতিবেশিদের জন্য শুভকামনা রইল

১৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২০

হানী বলেছেন: বাড়ি কই ? সিরাজগঞ্জ নি ???

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৭

হার্ট লকার বলেছেন: প্রতিবেশীদের জন্য শুভকামনা রইল

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪২

অ্যানালগ বলেছেন: পাবনিজদের ভালো পাই :)
ডায়ালেক্টও শ্রুতিমধুর লাগে।
+

১৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২১

হানী বলেছেন: :)

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৮

হার্ট লকার বলেছেন: কুষ্টিয়া>কুমারখালী !:#P

১৮ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:২৪

হানী বলেছেন: :)

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩২

আর.এইচ.সুমন বলেছেন: আমার প্রতিবেশি দেখতাছি ......

আমি খুব শিঘ্রই আপনাদের এলাকার জামায় নির্বাচিত হতে যাচ্ছি ..... ;) ;)
শুনেছি আমার বেয়াইন এর দাদা বাড়িও এখানেই ।

যদিও আমার চাচাতো ভাই অনেক বছর আগেই ওখানে পার্মানেন্ট আসন গেড়েছেন ...।

ভাল থাকবেন আপু .....

আমি ঝিনাইদহের ছেলে....।

১৮ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৭

হানী বলেছেন: গুষ্টি ধইরা দেখি পাবনায় আইতাছেন ঝিনাইদহ ছাইড়া........

:)

২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪৯

শেখ আমিনুল ইসলাম বলেছেন: অনেক ভালো লাগল। আপনাদের এলাকার ভাষাটা আমার কাছে শুনতে বেশ লাগে :)

১৮ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৮

হানী বলেছেন: তাই নাকি ? ধন্যবাদ :)

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১০

আর.এইচ.সুমন বলেছেন: শেখ আমিনুল ইসলাম ভাই ,,,,,,,

আমাদের এলাকার মানুষের মুখে হানী মানে মধুর পরিমান একটু বেশি থাকে ন্যাচারাল ভাবে .... ;) ;)

এজন্যই কথাগুলো সব মিস্টি লাগে ...... :) :)

১৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৮

হানী বলেছেন: :)

২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:০১

ফাইরুজ বলেছেন: :) :) :) +

২৫ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৩

হানী বলেছেন: :) :) :)

২৭| ২২ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৪৭

ফাহরুখ খান বলেছেন: পাবনার সবকিছুই মোটামুটি ভাল কিন্তু পাবনার লোকজনের মাত্রাতিরিক্ত আক্রমনাত্তক মনোভাব আর বাজে ব্যবহারের কারনে পাবনা শহরটা কেন জানি আমার কাছে ভালই লাগে না।যাই হোক কিছু করার নাই আরো দুই বছর এখানেই থাকতে হবে। শেয়ার করার জন্য ধন্যবাদ। সময় করে দেখে আসা যাবে।

২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৫

হানী বলেছেন: আপনি পাবনায় থাকেন ?

ধন্যবাদ কমেন্ট করার জন্যে ।

২৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

উচ্ছল বলেছেন: আমার বাড়ি শালগাড়িয়া।

২৯| ২৫ শে মে, ২০১৫ সকাল ১১:২১

ফোনেটিক বলেছেন: পাবনা জেলার দর্শনীয় স্থান - http://www.deshiinfo.com/পাবনা-জেলায়-ভ্রমণ/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.