| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকাতে যখন প্রথম আসি ....সেই ২০০৮ এর ১৪ ই ফেব্রুয়ারী....পরের দিন আমার ঢাবিতে এডমিশন টেস্ট ছিল । তখন ব্ইমেলা চলছিল ....তা ছাড়াও আরেকটা বিশেষ দিন ....ক্যাম্পাসে প্রচুর ভীড়......উঠেছিলাম বুয়েট আবাসিক এলাকায় একটা আপুর বাসায় । এরপর পরীক্ষা দিয়ে চলে গেলাম ....রেজাল্ট হল ...আবার এলাম ভর্তি হতে....আবার গেলাম । এরপর যখন এলাম এপ্রিলের ১ তারিখে..একবারে বাড়ি ছেড়ে চলে এলাম ....উঠলাম ফার্মগেটের এক হোস্টেলে । আর ক্যাম্পাসটা ? তখন তো চলছে রঙের মেলা । লাল....হলুদ.....বেগুণির ছড়াছড়ি চারদিকে । রোজ সকালে বাস ধরে আসতাম , যেতাম । দিনের অর্ধেকই ক্যাম্পাসে থাকতাম । মনটা তখন উড়ু উড়ু হয়ে যেত । সেই তখন থেকেই ঢাবির প্রেমে পড়ে গেছি ...একেবারেই মজে গেছি । কি নাই তার ! যেখানে সারা ঢাকা শহর জ্যামে ছেয়ে আছে সেখানে একটুখানি মনের শান্তি , একটু খানি নিরিবিলি আর তৃপ্ত আত্মার নিশ্বাস ফেলার জায়গা জানযট হীন শোভাময়ী মায়াময়ী এই প্রিয় ক্যাম্পাস ।
হলে উঠলাম তিনমাস পরেই......প্রকৃতির একেবারে নিবিড় সান্নিধ্যে । তখন অবশ্য রঙের খেলা ফিকে হয়ে এসেছে । একটা বছর... আবার ঘুরে এল সেই সময় । উদাস হয়ে যেতাম পথ চলতে গিয়ে ...আনমনে চেয়ে থাকতাম নিরব প্রকৃতির পানে । রঙে রঙে রাঙাত আকাশ, বাতাস, রাজপথ-ক্যাম্পাসের পীচঢালা পথ ।রঙের সাগরকে ফ্রেমে বন্দী করতে ইচ্ছে করত খুব । তখনও ক্যামেরা হয়নি আমার । রুমে ছিলাম দুই বান্ধবী (এখনো আছি ) । ওকে নিয়ে ভোরে বের হতাম মোবাইলে ছবি তুলতে ( ডিজিটাল ক্যামেরা নাই তো কি হয়েছে, মোবাইল ক্যামেরা তো আছে !)
আবার ফিকে হল রঙ...আবার ঘুরে এল এক বছর পর......আবার রাঙালো আকাশ-বাতাস, আবার রাঙালো আমাকে । এবার আমার হাতে জিঞ্জির আছে ......আর ছুটে যেতে দেবো না হাত থেকে.....বেঁধে রাখবো জিঞ্জির দিয়ে ....আজ ভোরে তাই আমার সেই জিঞ্জির নিয়ে ক্যাম্পাস অভিযানে বের হয়েছিলাম তাকে বাঁধতে ![]()
বাঁধনে বাঁধা পড়েছে যেগুলো তার কিছু :
১.হল থেকে বেরিয়েই জারুলের আবাহন :
২..কলাভবনের সামনে আবার জারুল:
৩..কৃষ্ণচূড়ায় ছাওয়া... কলাভবনে পথ চলা :
৪.লেকচার থিয়েটারে কৃষ্ণচূড়া (কয়েকদিন আগের):
৫.ফুলার রোডে..
৮.রাজপথ রাঙালো লালে:
৭..কনকচূড়ায় ছাওয়া প্রিয় ক্যাম্পাস :
৮..প্রোভিসি স্যারের বাসার সোনালু ( নাকি বানর-লাঠি
):
৯..চিরচেনা বিলাসিনী (বাগান বিলাস) :
১০.গাছে গাছে ছাওয়া মহীরুহী ক্যাম্পাস :
১৭ ই মে, ২০১১ সকাল ১০:৫৯
হানী বলেছেন:
বের হয়েছেন কবে?
২|
১৭ ই মে, ২০১১ সকাল ১১:১১
হিমালয় পুত্র বলেছেন: ২০০৮ এ .এখনো যখন ক্যাম্পাস দিয়ে রিকশা নিয়ে যাই বুকটা হু হু করে... ![]()
১৭ ই মে, ২০১১ সকাল ১১:৩৪
হানী বলেছেন: ![]()
৩|
১৭ ই মে, ২০১১ সকাল ১১:১২
চিলেকোঠার_সেপাই বলেছেন: আপনি অন্য ভার্সিটির ক্যাম্পাস কিংবা অন্তত ৭/৮ বছর আগের ক্যাম্পাস দেখেনি। ক্যাম্পাস ছেড়ে গিসি প্রায় ৩ বছর, সত্যি বলতে ইচ্ছা থাকলে ও ক্যাম্পাসে যেতে এখন আর রুচি হয় না। গিয়ে দাড়ানোর পর্যন্ত জায়গা পাইনা। মধুর পাসে বিশাল একটা বিল্ডিং, লাইব্রেরীর সামনে দাড়ানোর যায়গা নেই। ল্যংগুগেজ ইন্সটিটিউট ঘেরা দিয়ে রাখা। আগের ক্যাম্পাসের সাথে তুলনা করলে বস্তির মত লাগে। আর এত পরিমান যান-বাহন এর মধ্যে দিয়ে চলে কোন শিক্ষা-প্রতিষ্ঠান বলে মনে হয় না। রাবি/ চবির মত ক্যাম্পাস শহর থেকে একটু দূরে রাখা উচিত ছিল।
আর যে পরিমান বিজ্ঞাপন তাতে মনে হয় দুই দিন পর গাছ-পালাও আর কিছু দেখা যাবে না।
১৭ ই মে, ২০১১ সকাল ১১:৪২
হানী বলেছেন: হুম....সেটা ঠিক । দিনে দিনে শোভা হারাচ্ছে । কতৃপক্ষের উচিত ছিল এ দিকে নজর দেয়া ।
আমি আরো তিনটা ইউনিতে গেছি । রাবি অনেক ভাল লেগেছে (আমার ভাল লাগার কাতারে রাবি আর রাজশাহী এখনো এক নাম্বারে। এমন নিরিবিলি ছিমছাম শহর আর কোথাও দেখিনি)। ইবি মরুভূমির মত মনে হয়েছে ...তবে এখন কেমন হয়েছে জানি না । আর জাবির কিছু কিছু ভাল লেগেছে ..তবে বাড়ি যাওয়ার সময় যখন জাবির পাশ দিয়ে যাই তখন বাস থেকে তাকে দেখলে জঙ্গলের মত লাগে ।
৪|
১৭ ই মে, ২০১১ সকাল ১১:১৫
হিমালয় পুত্র বলেছেন: ২০০৮ এ .এখনো যখন ক্যাম্পাস দিয়ে রিকশা নিয়ে যাই বুকটা হু হু করে... ![]()
১৭ ই মে, ২০১১ সকাল ১১:৪২
হানী বলেছেন: ![]()
৫|
১৭ ই মে, ২০১১ সকাল ১১:৩৭
ফাইরুজ বলেছেন: ছবিগুলোতে এত রং
১৭ ই মে, ২০১১ সকাল ১১:৪৩
হানী বলেছেন: ![]()
৬|
১৭ ই মে, ২০১১ সকাল ১১:৪০
কাকচক্ষু বলেছেন: এই ক্যাম্পাস আসলেই সুন্দর। কাক সময় পেলেই এসব গাছের ডালে ঘুরে আসে।
বড্ড ভালো লাগল পুরোনো স্মৃতি মনে করে দেবার জন্য।
১৭ ই মে, ২০১১ সকাল ১১:৪৫
হানী বলেছেন: এখনো আমার চারপাশে কাক কা কা করছে
আর রাস্তা দিয়ে যাওয়ার সময় তো কথাই নাই ( তবে এখনো ভাগ্য ভাল আমার
)
৭|
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:০৭
qazi1414 বলেছেন: অসাধারণ !! খুবই ভালবাসি প্রকৃতি !! এবং আপনাদের ক্যাম্পাস
কাজী
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:০৯
হানী বলেছেন: ধন্যবাদ ।
৮|
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:১১
তিতাস একটি নদীর নাম বলেছেন: কনকচুড়া নাকি রাধাচুড়া।
সোনালু/বানর-লাঠি ২টাই ঠিক
বাগান বিলাস নাকি কান্চন।
তবে যাই হৌক সব সুন্দরের মেলা।
খুব কাছের একটা বিশ্ব: Sher-e-Bangla Agricultural University ঘুরে আসুন। ভাল লাগবেই।
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:২০
হানী বলেছেন: আজ প্রথম আলোতেও ফুলটা দিয়েছে...কনকচূড়া ।
আর বাগানবিলাস বলেই জানি ...চারটা রঙ এ পর্যন্ত দেখেছি...লাল,মেজেন্টা, হলুদ আর সাদা । কাঞ্চন দেখেছিলাম জাবিতে । এমন না...একটু অন্যরকম ।
সময় পেলে যাব । যাওয়ার ইচ্ছা আছে
৯|
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:২৩
কালীদাস বলেছেন: পয়লা পয়লা এরকম রং আমার মনেও ছিল
, সেকেন্ড ইয়ারের পর থেকে ভাবভালবাসা কই যে গায়েব হয়ে গেছে.....এখনো যাই মাঝে মাঝে কাজে, নাড়িছেড়া ফিলিংস এখনো কাজ করছে না।
ছবিগুলো ভাল লেগেছে অবশ্য![]()
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:৩১
হানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া
যান্ত্রিকতার চাপে পড়লে আমারও এমন হবে কিনা কে জানে
তবে মনে পড়বে খুব.....এই সব রঙ ,তবে বেশি মিস করব মনে হয় হলের বিশাল মাঠটায় শুয়ে শুয়ে জোস্নাস্নাত আকাশ দেখা ![]()
১০|
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:৩০
জাগ্রত চৌরঙ্গী বলেছেন: স্মৃতিকাতরতায় পেয়ে বসলো । তবে ভর্তি পরীক্ষার সময়কার বিরাজমান সৌন্দর্য এখন আর খুঁজে পাইনা । এখনও ক্যাম্পাসে যাই তবে কেন্দ্রীয় লাইব্রেরি পর্যন্তই । একটা কথা তখন প্রায়ই মনে হয় যে এই ক্যাম্পাসের একজন সদস্য ছিলাম কোন একটা সময় । সত্যিই আমার জীবনের সেরা সময় কাটানো দারুন একটা জায়গা ।
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:৩৩
হানী বলেছেন: হুমমম......আর স্মৃতিই মনে হয় মানুষকে বেশি পীড়া দেয় ।
১১|
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:৩১
ফেরারী... বলেছেন: রঙে রঙে রাঙা ক্যাম্পাস ভালো লাগলো । আর ফুলার রোড সবসময়ই অসাধারন । +
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:৩৫
হানী বলেছেন: ধন্যবাদ
ফুলার রোড সত্যিই অসাধারণ ।
১২|
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:৩২
তাসু বলেছেন: সময় পেলেই ক্যাম্পাসে যাই। বন্ধুদের সাথে গেট টুগেদারের জায়গা ঐ একটাই। আমার প্রিয় ক্যাম্পাস।
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:৩৬
হানী বলেছেন: ![]()
১৩|
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:৩৬
সায়েম মুন বলেছেন: তোমার ক্যাম্পাসের ছবি খুব সোন্দর লাগলো। সোনালু, জারুল আর বাগানবিলাসীকে চিনলাম আর কৃষ্ণচূড়াকে দেখলাম
১৭ ই মে, ২০১১ দুপুর ১২:৩৮
হানী বলেছেন: ক্যাম্পাস................আপনার না?
১৪|
১৭ ই মে, ২০১১ দুপুর ১:১৫
সায়েম মুন বলেছেন: ক্যাম্পাস তো সবারই হওয়ার কথা। তাহলে আমাদের বলতে হবে
১৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:০৬
হানী বলেছেন: হুমমমমমমমম...................
১৫|
১৭ ই মে, ২০১১ দুপুর ১:১৫
ছোটমির্জা বলেছেন:
রাবি অনেক ভাল লেগেছে (আমার ভাল লাগার কাতারে রাবি আর রাজশাহী এখনো এক নাম্বারে। এমন নিরিবিলি ছিমছাম শহর আর কোথাও দেখিনি)। ইবি মরুভূমির মত মনে হয়েছে ...তবে এখন কেমন হয়েছে জানি না । আর জাবির কিছু কিছু ভাল লেগেছে ..তবে বাড়ি যাওয়ার সময় যখন জাবির পাশ দিয়ে যাই তখন বাস থেকে তাকে দেখলে জঙ্গলের মত লাগে ।
হুম কথা সইত্য।
ছবি ভাল হয়েছে।
১৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:০৬
হানী বলেছেন: হুমমম....
ধন্যবাদ ![]()
১৬|
১৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:১৭
জিসান শা ইকরাম বলেছেন: চমত্কার একটা পোস্ট।ভাল লাগলো খুব।
১৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:০৭
হানী বলেছেন: ধন্যবাদ মামা ![]()
১৭|
১৭ ই মে, ২০১১ রাত ৮:০৯
ছাইরাছ হেলাল বলেছেন:
ছবি দেখে ভাল লাগল ।
১৭ ই মে, ২০১১ রাত ৮:১১
হানী বলেছেন: ধন্যবাদ মামা ![]()
১৮|
১৮ ই মে, ২০১১ রাত ১২:৩৬
বাল্যবন্ধু বলেছেন: চমেতকার হইছে। আফনে তো ভালো ফুটাগ্রাফার হইয়া গেছেন।
১৮ ই মে, ২০১১ সকাল ৮:২৪
হানী বলেছেন: ধন্যুবাদ ![]()
১৯|
২৮ শে মে, ২০১১ বিকাল ৪:৫৬
তানজিল রিমন বলেছেন: এ মনু এইয়্যা কও কী.... ভালাবাসার দিনে আইয়্যা পড়ছ ঢাক্কায়...... তয় ভালাবাসার মানুষটার খবর কী......
ছবি গুলা তো ভালাই হইছে.......... মোর ভালাই লাগছে......
তয় একটা কতা.....ঢাকা ভার্সির্টির পুলাপাইন বাড়তাছে কিন্তুক মাগার জায়গা বাড়তাছে না.......
কী ঠিক কইছি না.....
৩০ শে মে, ২০১১ রাত ১০:৫১
হানী বলেছেন: হা হা হা........খবর তো খবরই জানে ................
আর জায়গার কতা আর কমু কি......আমাগো হলের নতুন প্রভোস্ট সেইদিন কইল, শামসুন্নাহারের সামনে নাকি মাইয়াগো আরেকটা হল হইব.....তো আমি তো শামসুন্নাহারের সামনে জগন্নাথ ছাড়া আর কিছু দেখবার পাইনা ......তো হল জগন্নাথের মাঠে হইবে কিনা বুঝবার পারছি না
২০|
৩০ শে মে, ২০১১ রাত ১১:১৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ওয়াও আমার প্রিয় ফুল । দারুন পোষ্ট।
৩০ শে মে, ২০১১ রাত ১১:২৩
হানী বলেছেন: থ্যাংকু ![]()
২১|
০১ লা জুন, ২০১১ সকাল ১০:৪৮
শ।মসীর বলেছেন: কার্জন হলের সামনের মাঠটা সবসময় মিস করি.........যদি ও আমি ঢাবির না........। অবশ্য বউ এর কারনে বিবিএ ফ্যাকাল্টির আশেপাশে প্রায়ই ঘোরাঘুরি হয় ![]()
০২ রা জুন, ২০১১ সকাল ৮:১২
হানী বলেছেন: ![]()
২২|
০৫ ই জুন, ২০১১ সকাল ১০:১৬
নীল-দর্পণ বলেছেন: হাহাকার করে ওঠে মনের মাঝে, ভার্সিটি এলাকায় গেলে(পারত পক্ষে যেতে চাইনা) চোখের পানি আটকানো কঠিন হয়ে পড়ে রাস্তায় ভার্সিটির বাস দেখলে....না পাওয়ার বেদনায়....
হলুদ গুলোকে ত মনে রাধাচূরাও বলে...জারুল-কনকচূড়া আরো নানা ফুলে সেজেছে আমার ক্যাম্পাসও
০৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩০
হানী বলেছেন: রাধাচূড়ায় হলুদের মধ্যে কমলা থাকে ....................
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/Ummehanydu_1307280366_1-DSC01485__640x480_.JPG![]()
২৩|
০৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
মাহী ফ্লোরা বলেছেন: সুন্দর!
০৬ ই জুন, ২০১১ সকাল ৮:২৬
হানী বলেছেন: ![]()
২৪|
১১ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৯
খালি ব্যান খাই বলেছেন: ফাইন লাইগলো ![]()
১১ ই জুন, ২০১১ রাত ৯:৩৭
হানী বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১১ সকাল ১০:৫৭
হিমালয় পুত্র বলেছেন: অনেক মিস করি ক্যাম্পাস... :'(