| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দেখেছি শাহবাগ বিজয় স্কয়ারে
কবি জামি জাহিদ
নতুন প্রজন্ম
আমি দেখেছি -শাহবাগ স্কয়ারে.
বাঁধভাংগা গণ বিস্ফোরণ -লাখো তরুন প্রজন্মের
রণহূংকার,মোমের আলোয় বজ্রকঠিন শপথ ,
স্বাধীনতার আকাশে আবার সেই চিন্হিত শকুন
রাজাকার আলবদর কাদের মোল্লার ফাঁসির দাবিতে
ভয়ংকর দাবানল যেন নতুন প্রজন্ম বাহুতে
পাশে দাঁড়িয়ে আছে ৭১'র শহীদ পরিবার বর্গ।
আমি দেখেছি –চির সবুজের দেশে
শরতের শিউলী ঝরা প্রভাত
ধানের শীষে জমে থাকা রূপালী শিশির বিন্দু
যেন নোলক পরিহিতা কোন এক গাঁয়ের বধু।
কচিপাতার খস্ খসে পিঠে আলতো
নরম বাতাসের ব্যকুলতা,
কাকডাকা ভোরে জেগে ওঠা বালিকার
কুড়ানো ঝরেপড়া শিউলী।
আমি দেখেছি- বহমান নদীর কল্ কল্ সুরলহরী
জেলের জালে আটকে পরা রূপালী ইলিশ
রোদের ঝিলিকে ঢেউয়ের স্নান,
হিমালয়ের মাথাছুঁয়ে অনন্ত ছুটে চলা
পদ্মা,মেঘনা-যমুনায় বাহারী পালতোলা নৌকা
জোয়ার-ভাঁটা, প্রকৃতির প্লাবনের উৎসবে মেতে ওঠা
কখনো সুখের ওঠানে বিষাদের আলিঙ্গন।
আমি দেখেছি- মহাসমুদ্রের বিশালতা
লবনাক্ত কাঁদায় পায়ের ছোঁয়ায় হঠাৎ আলোর ঝিলিক্
আঁচরেপড়া ঢেউয়ের বুকে একরাশ ভালবাসা,
গাংচিল ডানায় ভরকরে প্রতিনিয়ত শিকার খোঁজে
গভীর নোনা জলে,ঢেউয়ের ওপরে ভেসে আসা
ভাংগা নৌকারমাস্তুল,লাশের ওপর কাক-শকুনের মিছিল
অবশেষে ব্যবচ্ছেদ।
আমি দেখেছি- সীমাহীন নীলাকাশের মহান উদারতা
নীলে-নীলে আকাশ মিশেগেছে দিগন্ত ছুঁয়ে
সোনালী রোদের নরম উষ্ণতায়, অদুরে বটের ছাঁয়ায়
রাখালী বাঁশির সুর,ক্লান্ত পথিকের দেহমন,
মেঠোপথে একতারা হাতে উদাসী মনের বাউল।
আমি দেখেছি- বিরঙ্গনা হাজেরা,রাহেলা বুয়ার বিভৎসতা
প্রেয়সীর চোখে ঝর্নাধারা, লালটিপ্,মেহেদীর রংয়ে
লজ্জাবনত বধু যেন কল্পনায় আঁকা ফুলসজ্জা,
বিধবা মায়ের হাতে ছেলের চিঠি নিয়ে নিয়ে করুণ বিলাপ
নিঃশ্বাস,মুক্তো আকাশ যেন বাতাস ভারী হোয়ে যায় ।
আমি দেখেছি- পরাধীনতার কঠিন মূর্তিরূপ
মানবতা, হৃদয় ভালবাসা যেখানে
লৌহ-ইস্পাত কঠিন
নিঃশ্বাস ভারী হোয়ে ওঠে ভয়ংকর আর্তনাদে।
আমি দেখেছি- স্বাধীনতার স্বপ্ন মুক্তির প্রত্যয়ে
বিজয়ের বজ্রকঠিন শপথ, রনাঙ্গন থেকে ভেসে
আসা এক মুক্তিযোদ্ধা কিছু না বলা কথা,
উত্তোলিত পতাকার মাঝে লাল-সবুজের মানচিত্র
শুধু একমুঠো খাবারের জন্যে।
অথচ আজো আমি দেখিনি- স্বাধীনতার বাস্তবতা..
বীরশ্রেষ্ঠ মতিউরের সহধর্মিনী,ডাংগা ইউনিয়নের
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলি আকবরের মুখে হাসি,
আজো আশাহত মু্ক্তিযোদ্ধার প্রতিবাদ
কতগুলো হত্যা,ধর্ষণ,খুন,লুন্ঠন, বাড়িতে আগুন জ্বালালে
ফাঁসির আসামী হয় ? জাতির কাছে প্রশ্নবিদ্ধ।
স্বপ্নের শরীরে বাসা বেঁধেছে ঘুণোপকারা
অসাঢ় করছে গোটা জাতির অস্হি-মজ্জা,
ধুকে ধুকে পথ চলছে মরা জোস্নার আলোয়।
[email protected]
©somewhere in net ltd.