নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কথা

আমিও বলতে চাই

জািম জািহদ

আমি ও বলতে চাই

জািম জািহদ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ ষ্কয়ার-শহীদের আত্মারা জেগে ওঠছে...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

কবি: জামি জাহিদ



শাহবাগ প্রজন্ম ষ্কয়ার -শহীদের আত্মারা জেগে ওঠছে



শাহবাগ প্রজন্ম ষ্কয়ার-বরিশালের আমতলা,

খুলনা,সিলেট,ময়মনসিংহ,চট্টগ্রাম প্রেসক্লাবে

ভয়াল উত্তাল জনসমুদ্রে

সমেবেত এই প্রজন্মের-সোচ্চার প্রতিবাদ

মিছিল,প্লাকার্ড ফেস্টুনে ।



মিছিলে-মিছিলে-নতুন প্রজন্মের পাশে

শহীদের আত্মারা জেগে ওঠে কচিপাতার মত,

এই প্রজন্মের মুষ্ঠিবদ্ধ হাত-আজ

ছেলেহারা মা,মুক্তিযোদ্ধার অসমাপ্ত কাজ

নতুন প্রজন্মের সাথে মুক্তিযোদ্ধারা

বিপ্লবী রনহুংকার ঘাতক রাজাকারের

একমাত্র ফাঁসির দাবীতে।



কত গুলো মানুষ হত্যা করলে

সে ফাঁসীর আসামী হয়?

কত নারী ধর্ষণ করলে ক্যাপিটাল দোষী হয়?

কতগুলো বাড়ি আগুনে পুড়ে ছার্-খার

করলে বেঁচেথাকে একটানা বিয়াল্লিশ বছর ?

আজ ফিরিয়ে দাও আজ সঠিক রায়

রাজাকারের ফাঁসীতে ঝুলিয়ে।



ফিরিয়ে নাও লাল কষ্ট-নীলকষ্টের ভীড়,

ফিরিয়ে দাও লাখো শহীদের গণতন্ত্রের মংগল প্রদীপ,

ফিরিয়ে নাও হাজার বাবা-মায়ের বোবা কান্না,

ফিরিয়ে দাও ধর্ষিতা নববধুর ফুলবাসর ।



শাহবাগ ষ্কয়ার-আমতলা-ময়মনসিংহ-

চট্টগ্রাম,খুলনা,সিলেটের বিভিন্ন জনপদে

লাখোশহীদের আত্মারা জেগে ওঠছে

নতুন প্রজন্মের ডাকে।



উৎসর্গীত এই কবিতা যাঁরা আজ শাহবাগ প্রজন্ম চত্ত্বর (ষ্কয়ারে) নতুন প্রজন্ম তথা তাদের পাশে থাকা মুক্তিযোদ্ধা সহ সকল ভাই-বোনদের জন্য।

৭ফেব্রুয়ারী,২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.