| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি জামি জাহিদ
শাহবাগ প্রজন্ম ষ্কয়ারে -শহীদের আত্মারা জেগে ওঠছে
শাহবাগ প্রজন্ম ষ্কয়ার-যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত
বরিশালের আমতলা, খুলনা,সিলেট,
ময়মনসিংহ,চট্টলা প্রেসক্লাবে বাঁধভাঙা জোয়ার,
ভয়াল উত্তাল জনসমুদ্রে ফুলে ফেঁপে ওঠছে
সমেবেত এ প্রজন্মের-সোচ্চার প্রতিবাদী কন্ঠ
হিমালয় সমুন্নত মিছিল,প্লাকার্ড ফেস্টুনে আবৃত।
মিছিল-মিছিলে-নতুন প্রজন্মের পাশে
শহীদের আত্মারা জেগে ওঠছে অংকুরিত বীজের মত,
এই প্রজন্মের মুষ্ঠিবদ্ধ হাত-আজ অগ্নিশপথ
ছেলেহারা মা,মুক্তিযোদ্ধার অসম্পূর্ণ কাজ,
নতুন প্রজন্মের সাথে মুক্তিযোদ্ধারা কন্ঠ মেলালো
বিপ্লবী রনহুংকার ঐ ঘাতক রাজাকারের
একমাত্র ফাঁসির দাবীতে।
কত গুলো মানুষ হত্যা করলে
তারজন্য ফাঁসীর আসামী হয়?
কত নারী ধর্ষণ করলে ক্যাপিটাল দোষে দোষী হয়?
কতগুলো বাড়ি আগুনে পুড়ে ছার্-খার করলে
বেঁচেথাকে একটানা বিয়াল্লিশ বছর ?
আজ ফিরিয়ে দাও ন্যায্য বিচারের রায়
পাপ মোচন করো রাজাকারদের ফাঁসীতে ঝুলিয়ে।
ফিরিয়ে নাও লাল কষ্ট-নীলকষ্টের ভীড়,
ফিরিয়ে দাও লাখো শহীদের গণতন্ত্রের মংগল প্রদীপ,
ফিরিয়ে নাও লাখো বীরসন্তান-মায়ের বোবা কান্না,
ফিরিয়ে দাও ধর্ষিতা নববধুর ফুলের বাসর ।
শাহবাগ প্রজন্ম ষ্কয়ার-আমতলা-ময়মনসিংহ-
চট্টলা,খুলনা,সিলেটের বিভিন্ন জনপদে
জ্বলে ওঠা দাবানলে ছার্ খার্ করেদাও
অশুভ শক্তির কাল থাবা।
লাখোশহীদের আত্মারা জেগে ওঠেছে
নতুন প্রজন্মের সবুজ সাইরেনে ......
©somewhere in net ltd.