নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মানুষ হয়ে ওঠা

ওয়ািহদ উদ্দিন

বাড়ি পাবনা জেলায়। বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কর্মরত। মানুষের মানুষ থাকা ও মানুষ হয়ে ওঠার জন্য পড়াটাই বোধ করি সবচেয়ে বেশী প্রয়োজন। তাই আমি বই পড়া ভালোবাসি।

ওয়ািহদ উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য সুতার টানে

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩



সূর্য পালিয়েছে অনেকক্ষণ

সন্ধ্যা পেরিয়ে নেমেছে রজনী

চারটি পথের সঙ্গম স্থলে এলাম

আমি এক তৃষ্ণার্ত পথিক।



যে পথে তৃষ্ণা মিটিবার হাতছানি

নিয়তির টানে পা বাড়াই সেই পথে।



অকস্মাৎ হেরিলাম

আবছা অন্ধকার ভেদ করে

ঘুরতে আসছে সে।



মনোরম চলার ছন্দে তাহার

শিশিরবিন্দু ঝরে যায়

হৃদয় হয় কম্পমান

মম তৃষ্ণা যায় বেড়ে।



ফিরে যায় সে

নয়নে লেগে রয় ছন্দ

আমিও চলি নীড়ে।



সে শুধু এক মানবী নয়

যেন পালানো সূর্যের ফিরে আসা আলো।



রাত অতিক্রান্ত হয়

দিবস পেরিয়ে আবার আসে রাতের তিমির

পূর্বের ক্ষণ হয় উপস্থিত

টের পাই দেহে-মনে অদৃশ্য সুতার টান

সেথায় আমায় নিয়ে যায়।



রাতের আবছা অন্ধকার ভেদ করে

নব এক হৃদয় কাঁপানো ছন্দে

সেও ঘুরতে আসে পুণরায়।



আজিকার চলার ছন্দ যেন সমুদ্রের ঢেউ

শূন্যে, বাতাসেও যেন তরঙ্গ তোলে

হৃদয়ের খাঁচায় ধরায় কাঁপন

ইচ্ছা হয় আমি তাহার চলার পথ হই।



বিস্মিত আমি, খুশিতে উদ্দাম

পূর্বের সেই ক্ষণে আজও তাহার দর্শন

অন্য আভাস দিয়ে যায়

জেনে গেছে সে

এই পথিক তৃষ্ণার্ত তাহারই তরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

মাসুম বাদল বলেছেন: খুব ভালো লেগেছে...

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

ওয়ািহদ উদ্দিন বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

ওয়ািহদ উদ্দিন বলেছেন: ভাল লাগা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.