নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিহাদ ৭০০৭

যা হতে পারিনি তার নিরন্তর চেষ্টা............

জিহাদ ৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথ এবং আমার ‌'মা'

০৮ ই মে, ২০১১ বিকাল ৫:৩৪

আজ ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধ শত তম বর্ষ। রবীন্দ্রনাথ বিশ্ব কবি। আরো অনেক বিশেষণে বিশেষিত করে রবীন্দ্রনাথকে যথাযথ ভাবে প্রকাশ করা সম্ভব হয়তো হবে না। সাহিত্যে এমন মানবতাবাদীর দেখা আমার হয়ে উঠে নাই। আমার কাছে রবীন্দ্রনাথ এক বিস্ময়।



আজ বিশ্ব মা দিবস। এই এক অক্ষরের শব্দটিতে এত আবেগ, এত শান্তি আর এত আনন্দ পৃথিবীর আর কোন শব্দে মনে হয় নেই। যিনি এর অভাব কোনদিন অনুভব করেননি তিনি হয়তো বুঝবেন না কিন্ত যিনি এর অভাব অনুভব করেছেন তার কাছে 'মা' শব্দটি কাব্যের মত।



নিয়তির এক অব্যাখ্যাত জটিল কারণে মা এবং আমার পথ দুদিকে চলে গেছে। (আমি শুনেছি তিনি আমাকে ছেড়ে কিছুতেই যেতে চাননি, কিন্তু তাকে তার নাড়ী ছেড়া ধন রেখে চলে যেতে হয়েছে) তখন আমার বয়স ৫/৬ বছর। প্রিয় মা, প্রিয় জন্ম স্থান ছেড়ে চলে গেছি অনেক দূরে। ৫/৬ বছর পর আবার ফিরে আসি কিন্তু তখন মা ছিল না। দূরে চলে গেছেন। বেচে আছেন। আমাকে দেখতে চান। সবাইকে না জানিয়ে স্কুল পালিয়ে মায়ের সাথে দেখা করতে যেতাম। আবার ৬/৭ বছর থেকে দশম শ্রেণী পাশের আগের বছর চলে আসি। তা আবার চিরদিনের জন্য শত শত মাইল দূরে। এই যে প্রিয় মা, প্রিয় জন্মস্থান, প্রিয় খেলা মাঠ, প্রিয় ধানে ক্ষেত আবার তার মাঝে চৈত্রের দুপুরে মাঠে ঘুড়ি উড়ানো। এসব স্মৃতি আমাকে সবসময় তাড়া করে ফিরত। জানতাম এগুলোর কোনটিই আমার জীবনে আর ফিরে আসবে না।



রবীন্দ্রনাথের কথা শুনলে আমার বুকের ভেতরটা হুহু করে উঠে। অজানা এক কষ্ট আমার হৃদয় ছুয়ে যায়। আমার কষ্ট গুলো আগেও ছিল কিন্তু সে কষ্ট গুলোতে এত শৈল্পিকতা ছিল না। উচ্চ শ্রেণীতে পড়তে গিয়ে রবীন্দ্র সাহিত্যের সাথে গভীর ভাবে পরিচিত হই। আর সেই থেকে আমার কষ্ট গুলো এক ভিন্ন মাত্রা পায়। রবীন্দ্রনাথে ছোট গল্প গুলো অসাধারণ লাগে। কিছু কিছু রবীন্দ্র ছোট গল্প পড়ে মনের অজান্তে কেদেছি। মনে হয় তিনি ওগুলোতে আমার কষ্ট গুলো লিখেছেন। আবার ভাবতাম মানুষের মনে আবেগ এত সুনিপুন ভাবে কি করে লেখা যায়! ছুটি, পোস্ট মাস্টার, কাবুলিওয়ালা, খোকা বাবুর প্রত্যাবর্তন আরো অনেক। কখনও নিজেকে 'ছুটি' গল্পের ফটিকের মত মনে হয়েছে, কখনও পোষ্টমাস্টার গল্পের রতনের মত। রবীন্দ্র ছোট গল্পে প্রকৃতির নৈসর্গিক বর্ণনা যেন আমার শৈশবের জীবন্ত ছবি। তাই যখনই রবীন্দ্রনাথকে মনে পড়ে তখন মা'কেও মনে পড়ে।



আজ বিশ্ব মা দিবস আবার বরীন্দ্র জন্ম সার্ধ শত তম বর্ষ। তাই দুটোই আমার কাছে প্রিয় দিন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১১ বিকাল ৫:৫০

সন্তান দিবস (১৫ই নভেম্বর) বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি লেখার জন্য।

০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

জিহাদ ৭০০৭ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.