নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

কর্মক্ষেত্রে নারী এবং আমাদের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি

২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:১৩

এই আলোচনায় দৃষ্টিভঙ্গি বলার চাইতে দুষ্টুভঙ্গি বললেই প্রথমত যুক্তিযুক্ত হয়।

কর্মক্ষেত্রে কেউ প্রোমোশন পেলে বা শাইন করলে আমরা পার্টি করলেও একদল সে পার্টিতে এমনও থাকে, যাদের বুকের ভেতর চাপা অভিমান আর অভিযোগ থাকে যে, এই লোক তোষামোদি করে প্রোমোশন পেয়েছে, আমি কি কম যোগ্য ছিলাম?

কোন প্রতিষ্ঠান তার এমপ্লয়িকে কীভাবে মূল্যায়ন করে বা কীসের ভিত্তিতে মূল্যায়ন করে তা সততই ওই প্রতিষ্ঠানের ব্যাপার, তা নিয়ে এখানে বসে বলার কিছু নেই, কিন্তু যোগ্য কেউ প্রমোশন পেলেও তার পেছনে কমপক্ষে দশজন নিন্দুক কানাঘুষা করেই যে, এই লোক পা চেটে প্রোমোশন পেয়েছে!

নারীর ক্ষেত্রে এই নিন্দাটা আরো গুরুতর হয়, এটা আমরা সবাই জানি।
এখানে এটাও সত্য যে, সুন্দর মুখের কদর সবখানেই থাকে, সুন্দর মুখ কখনো কখনো এমন সব ক্ষেত্রে সাতখুন মাফ পায়, উন্নতিও পায়। এটা নারীপুরুষ নির্বিশেষে এবং চিরাচরিত ব্যাপার।

সে তো গেল কোম্পানির পলিসি। কিছু পেশাই আছে এমন, যেখানে নারীকে কুৎসিত ইঙ্গিত দিয়ে দেখে এদেশের অধিকাংশ পুরুষ। আমি প্রফেশনগুলোর নাম সরাসরি উল্লেখ করতে চাই, কারণ, এই ট্যাবু ভাঙা দরকার। এর আগে একটু ঘুরিয়ে পেচিয়ে বলি, ধরুন, আপনি পুরুষ এবং আপনি আর আপনার নারী কলিগ একটা লিফটে আটকা পড়েছেন এক ঘণ্টার জন্য। আপনাদেরকে ইন্টারকমে বলা হয়েছে এক ঘণ্টা ধৈর্য ধরে ভেতরে অপেক্ষা করতে। এই এক ঘণ্টা আপনারা কী করবেন? সেক্স???

কোন পার্ভার্টের মাথায় এই চিন্তা আসে বলেন তো?

ওকে, এবার স্পেসটা আরেকটু বড় করে দেই, একদম বিছানা বালিশ সমেত!

ধরুন, আপনারা একটা নির্জন বাড়িতে আটকা পড়েছেন, ইয়েস, আপনি আর আপনার নারী কলিগ। সকাল ছাড়া বের হবার উপায় নাই, কোন টেনশনও নাই এই ঘরে। তো সারারাত আপনারা কী করবেন? সেক্স???

হাসি পাচ্ছে?

ওকে, আপনি একজন পুরুষ, আপনার সামনে যেকোন নারী এলেই যদি আপনি সেক্স করতে আগ্রহী হয়ে যান, তাহলে আপনি এখনও জৈবিক পর্যায়ে আছেন। নারী আর পুরুষের সম্পর্ক কেবল যৌনতাই হয়— এই কনসেপ্ট আমার মনে হয় এখনকার সময়ে সবাই পেছনে ফেলে চলে এসেছে। আমি গার্মেন্টসে দেখেছি, অসংখ্য নারী পুরুষ একত্রে সারাদিন কাজ করে, তাদের কি সবার সাথে সবার প্রেম হয়ে যায়??? সবার সাথেই সবার? হয় না, তাই না? ভাই, মনের সাথে মন তো মিলতে হবে, তবেই না প্রেম। সেটা তাহলে যেকোনো কর্মক্ষেত্রেেই হতে পারে! কিন্তু রাত জেগে একজন নার্স আর একজন ওয়ার্ড ইনচার্জ ডিউটি করতে গেলেই তাদের মধ্যে প্রেম হবে বা সেক্স হবে এমন চিন্তা আপনারা ঠিক কেন করেন আমার বুঝে আসে না।

কলিগে কলিগে প্রেম হয় কালেভদ্রে, সিরিয়াসলি, কালেভদ্রে। কারণ কী জানেন? কারণ কলিগেরা সাধারণত পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়। এখানে মানুষ প্রেম করতে আসে না, আসে পরিবারের জন্য উপার্জন করতে, এখানে কে কত টাকা কামাই করে নিতে পারল সেটার টার্গেট থাকে। এবং অমুক তমুক কলিগ আমার চেয়ে বেশি টাকা পেয়ে গেল কেন— এই নিয়ে বিশাল দুঃখবোধ থাকে! এখানে প্রতিনিয়ত কাকে কে টপকাবে তার প্রতিযোগিতা চলে, এই সহজ বিষয়টা আপনারা নিজেরা জব করা সত্ত্বেও কেন জানি বুঝতে চান না!

সব পেশার মধ্যে এক নার্সিং পেশা নিয়েই পুরুষদের মধ্যে বাজে ইঙ্গিত দেখা যায়! ভাই, একসাথে কাজ করলেই কেউ কারো প্রতি আকর্ষণ বোধ করে না, বরং মতের অমিল, দায়িত্ব নিয়ে দরকষাকষিই বেশি হয়। যেকোনো ওয়ার্ক প্লেসেই নিরাপত্তা অত্যন্ত বড় একটা কনসার্ন থাকে, সুনামের একটা ব্যাপার থাকে। আপনারা যাঁরা এই ধারনা নিয়ে থাকেন, এটা নেহাতই অমূলক এবং সস্তা একটি ধারণা। যেকেউ যেকাউকে নিজের কাছে এলাউ করে না, আপনি নিজেও যতই কামুক বা পার্ভার্ট কেউ হন না কেন, আপনিও নিশ্চিতভাবেই যাকে তাকে আপনার শরীরের কাছে এলাউ করেন না, ভেবে দেখেন, করেন না। আপনি ফ্যান্টাসি করতে পারেন, বাট বাস্তবে এই এটাচমেন্টে যাবার সাহস আপনি নিজেই করেন না কয়েকটি দিক বিবেচনা করে— প্রথমত, আপনার মাথায় এই প্রশ্ন আসবে জানাজানি হয়ে গেলে বা কেউ দেখে ফেললে তখন কী হবে? একে কি তখন বিয়ে করা সম্ভব? সাধারণত এই দীর্ঘমেয়াদি প্রশ্নেই আপনি থেমে যাবেন, কেননা সাময়িক মোহে আপনি এমন কাউকে সারাজীবনের জন্য গ্রহন করতে রাজি হবেন না, তাই না?
বেশ নিজেকে দিয়েই বুঝুন তাহলে।

আমি নার্সিং প্রফেশনের কথা উল্লেখ করলাম কারণ এটা নিয়ে আপনাদের নোংরা চিন্তা সবচাইতে বেশি, অথচ আপনি নিজে হাসপাতালে কয়েকদিন থেকে দেখেন, এসব নোংরা চিন্তা আপনার মাথা থেকে আপনাআপনিই চলে যাবে।

কেউ প্রেম করলে কিংবা পরকীয়া করলে তা ভিন্ন ব্যাপার, কিন্তু রাত জেগে হসপিটালে ডিউটি করে মানেই সেক্স করার জন্য এভেইলেবল এরকম লেইম চিন্তা আপনারা কীভাবে করেন আমি সত্যিই ভেবে পাই না।

দ্বিতীয়ত, চেইন অব কমান্ড— অনেকে নোংরা ইঙ্গিত করে বলে যে ডাক্তাররা নার্সদের কাছ থেকে সুবিধা নেয়! ভাই, একজন ডাক্তারের স্ট্যাটাস বোঝেন? ওদিকে একজন নার্সের সঙ্গে ডাক্তারের আচরণ থাকে কড়াকড়ি, ভুল ধরা আর একিউরেসির পার্সপেক্টিভে। এখানে খাতিরের জায়গা থাকে না। এমনিতেও, কর্পোরেট প্রতিষ্ঠানেও এই অলিখিত প্রবাদটা আছে যে তোমার জুনিয়রকে তুমি যদি কাজের চাপ দেবার চাইতে শরীরে চাপ দেবার লালসায় থাকো, তুমি অচিরেই তোমার পজিশন হারাবা, কারণ তোমার মন কাজের মধ্যে থাকবেই না, ভুল হবে, ধরা খাবা, এবং চরম বেইজ্জতি হবা ফর শিওর। অনেক বসই ঝাঁঝালো আচরণ করেন উঠতে বসতে এই চেইন অব কমান্ড যাতে কোনভাবে লুজ না হয় এজন্যই, এবং এটা নিজের জব টিকিয়ে রাখতেই। দুনিয়াতে নারী পুরুষের সেক্সটাই এখন আর একমাত্র টপিক নয়। দুনিয়া অনেক এগিয়ে যাচ্ছে।

এই স্ট্যাটাস আর ডমিন্যান্স নিয়ে আরেকটা দৃষ্টান্ত বলব।
একটা বিশেষ প্রফেশন আছে, যেখানে অর্ডার ইজ অর্ডার। সিনিয়র যা কমান্ড করবে তা বিনাবাক্যে বিনাপ্রশ্নে পালন করতে হয়! এমন প্রফেশনে থাকা আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে একদিন এই বিষয়ে জিজ্ঞেস করলাম, ও খুব যৌক্তিক একটা উত্তর দিল। বলল, সব চাকরিরই একটা নীতিমালা থাকে, তুমি সিনিয়র বলেই কমান্ড করে কারো শ্লীলতাহানি করবা আর সেই মেয়ে যদি ডিপার্টমেন্টে অভিযোগ করে বসে তাহলে তোমাকে এটার কত রকমভাবে খেসারত দিতে হবে অনুমান করতে পার??

আমি এই এক কথাতেই বুঝলাম, দূর থেকে দেখে দুষ্টু ইঙ্গিত করা যতটা সোজা, ভেতরের বাস্তবতা এতটা সস্তা না। এটা সত্য যে সিনিয়র বসের সাথে খাতির করে বা খাতির বজায় রেখে অনেক জুনিয়রই কাজের বিবিধ সুবিধা নিতে মিউচুয়াল কনসেন্টে যায়। কিন্তু সবাই চায় না, স্লেভারি জিনিসটা সবার রক্তে থাকে না, গুটিকয়েকের থাকে। একজন জব করা নারীর স্ট্রাগল ভেবে দেখার চাইতে কুৎসিত চিন্তা করে মাস্টারবেট করা অধিক সহজ আপনাদের লেভেলে, তাই হয়ত এসব ভাবতে পারেন। কোন নারী কারো কাছে এমনি এমনিই রাজি হয়ে যায় বা বললেই রাজি হয়ে যায় এমন চিন্তা কেবল আপনার চটিগল্পেই থাকে, বাস্তবে কোথাও না! জব করা নারীরা আরো বেশি সেলফ প্রোটেক্টিভ থাকে কারণ তারা জানে যে পরিবার চালানোর জন্য ঘর ছেড়ে বাইরে এসেছে মানেই হাজার হাজার হায়েনা তার দিকে ওঁৎ পেতে আছে! একজন স্কুলপড়ুয়া কিশোরী আপনার কাছে যতটা সহজে ধরা দেবে, একজন ওয়ার্কিং ওমেন তা কিছুতেই নয়! একজন ওয়ার্কিং ওমেনকে এচিভ করা অনেক বড় হ্যাডমের বিষয়, ব্রো! কারণ এই নারী আপনার টসটসে চেহারা, চোখের ইশারা, কথার জাদু এমনকি তার পেছনে আপনার রোজ খরচ করা দেখেও পটবে না, সে দেখবে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ক্যারিয়ার, আপনার এবিলিটি, সাসটেইনেবিলিটি, আপনার ফিউচার! এবং এই রেইসে আপনি একাই ক্যান্ডিডেট না ব্রো, আপনার চাইতেও হ্যাডামঅলা অনেকেই থাকবে, আছে। এত ইজি না!

যুগ এগিয়েছে, নাসায় মঙ্গলগ্রহ আস্ত সেঁধে যাচ্ছে আপনারা এখনও পড়ে আছেন মান্ধাতা আমলের কিছু কনসেপ্ট আর ফতোয়া নিয়া! অথচ প্রকৃত ফতোয়া ছিল, ইয়া নাফসি ইয়া নাফসি! অন্যকে নিয়ে কেবল অনুমানের ভিত্তিতে কুৎসিত ধারনা করলেও আমল কাটা যায়, রিজিক নষ্ট হয়।

শুভরাত্রি।

পুনশ্চ— ১
মোল্লাদের পক্ষে যখন লিখেছিলাম, তখন সেই পোস্টে মোল্লারাই এসে যারপরনাই হুমকি ধামকি গালাগালি করেছিল। আজ আমি নার্সদের পক্ষে লিখলাম, তাদের প্রফেশন নিয়ে কেন আলাপ তুললাম এ নিয়ে এখন তারা আমার গুষ্টি উদ্ধার করতে আসে যদি, অবাক হব না।

পুনশ্চ—২
এই প্রসঙ্গটি বা নার্সিং পেশা নিয়েই লিখতে বসেছিলাম কারণ সামনে একটি ফেইসবুক পোস্ট এসেছিল, যেখানে এই পেশার নারীদের নিয়ে নোংরা ইঙ্গিত করা হচ্ছিল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেখানে এই পেশার নারীদের নিয়ে নোংরা ইঙ্গিত করা হচ্ছিল।
.........................................................................................
আমাদের দেশে আরও কিছু পেশায় এইসব চল এখনো আছে ।
মূলকথা হলো নারী যদি ছোট চাকুরী করে ,
বিদ্যা কম থাকে আর ভীতু হয় তাহলে উপরস্হ বসেরা একেবারে ছাড় দেয়না ।
আর নারী নার্সদের সর্ম্পকে অনেক গল্প কথা চলে তবে জামানা বদলেছে
তাই রাড়াবাড়ীটাও কমেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.