নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

< স্বপ্নকরের স্বপ্নকথা >

যে জাদু দেখায় সে জাদুকর আর যে স্বপ্ন দেখায় সে . . .

স্বপ্নকর

আমি ভীড়ের মাঝে এক পলক তাকিয়ে চোখে না পড়াদের ভীড়ে তেমন-ই একজন।

স্বপ্নকর › বিস্তারিত পোস্টঃ

"অভ্র কিবোর্ড"-এর বিকল্প "গুগল"

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৩

ওয়েবে বাংলা লেখার জন্য অন্যতম জনপ্রিয় টুল "অভ্র কিবোর্ড". ইংরেজি কিবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লেখাকে অনেকটা সহজ করে দিয়েছে এই অভ্র. কিন্তু সম্প্রতি একে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলো গুগল. গুগল নিয়ে এসেছে তাদের নিজস্ব বাংলা ফোনেটিক কিবোর্ড যা গুগল অক্ষরীকরণ ব্যবস্থা বা Google Transliteration System নামেও পরিচিত. আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই-



সুবিধা:

১. এর কিবোর্ড ম্যাপিং আরো বেশি ব্যবহারবান্ধব. আপনি যেই শব্দ যেভাবে উচ্চারণ করেন ঠিক সেভাবেই লিখলে গুগল তাকে আপনার কাঙ্খিত শব্দে পরিণত করে দিবে. তাতে আপনার লেখার গতি বেড়ে যাবে কয়েক গুন.

উদাহরণ: s+w+a+v+a+b+i+k = স্বাভাবিক (অভ্র)

s+h+a+v+a+b+i+k = স্বাভাবিক (গুগল)



২. উন্নত সাজেশন ব্যবস্থা. আপনার প্রতিটি অক্ষর লিখার সাথে সাথে গুগল তাদের ডাটাবেস থেকে সম্ভাব্য শব্দে লিস্ট দিবে. এতে করে আপনার বানান ভুলের সম্ভাবনা একেবারে কমে যাবে.

উদাহরণ: u+d+a+h+o+r+o+N = উদাহর (অভ্র)

u+d+a+h+o+r+o+n = উদাহর (গুগল, এখানে 'উদাহর' => 'উদাহর' হয়ে গেছে)



৩. গুগল ঘন ঘন ব্যবহৃত শব্দগুলোকে বেশি প্রধান্য দেয়. এতে লেখা আরো সহজ হয়ে যায়.

উদাহরণ: আমি যদি একবার udarohon = উদাহর লিখি তাহলে সে পরবর্তীবার udarohon = উদাহর সাজেস্ট না করে 'উদাহর' সাজেস্ট করবে.





অসুবিধা:

১. এখানে বাক্যের শেষে দাড়ি(|) দেয়ার কোনো ব্যবস্থা নেই. আপাতত ফুলস্টপ(.) দিয়েই কাজ চালাতে হবে.



২. নিজের পছন্দ মতো শব্দের উপর চন্দ্রবিন্দু(ঁ) দেয়া যাচ্ছে না আপাতত. আপনারা কেউ পারলে জানাবেন.



টেস্ট:

নিচের লিঙ্ক থেকে বাংলা কিবোর্ডটি টেস্ট করে দেখতে পারেন. ভালো লাগলে নিচের ডাউনলোড সেকশন থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন.

Click This Link



ডাউনলোড:

এখান থেকে ডাউনলোড করুন



ইনস্টল:

ইনস্টলেশন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন .



আমি ইনস্টলেশন নিয়ে বিস্তারিত কিছু লিখলাম না কারণ ওই লিঙ্কে সব বিস্তারিত দেয়া আছে. তাও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে উত্তর দেয়ার সর্বোত্তম চেষ্টা করবো(যদি পারি :P)

মন্তব্য ৭০ টি রেটিং +৩১/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৮

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ, সুন্দর পোস্টের জন্য।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫০

স্বপ্নকর বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯

মোঃমোজাম হক বলেছেন: জয়তু আমরি বাংলা ভাষা

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৯

স্বপ্নকর বলেছেন: বাংলা ভাষা জয় হোক

৩| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯

রাজসোহান বলেছেন: বড় ভালো পোস্ট...........................কিন্তু বলি কি অভ্রই ভালো..................গুগল টা টেস্ট করছি............ভালো লাগে নাই.....................।।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৭

স্বপ্নকর বলেছেন: অভ্র ভালো সন্দেহ নাই. কিন্তু গুগলের টা কেন খারাপ লেগেছে বললে ভালো লাগতো.

ধন্যবাদ

৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪০

পলাশমিঞা বলেছেন: অনেক ধন্যবাদ।

ওটা কি অফলাইনে কাজ করবে?

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৪

স্বপ্নকর বলেছেন: করবে

৫| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪২

ম্যাভেরিক বলেছেন: বেশ শক্তিশালীই মনে হচ্ছে।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৫

স্বপ্নকর বলেছেন: শক্তিশালী সন্দেহ নেই. গুগল বলে কথা... :)

৬| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫১

সুপ্রকাশ বলেছেন: তথ্যটি জানানোর জন্য অনেক ধন্যবাদ...

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২২

স্বপ্নকর বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৭| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫২

স্বাধীনতার বার্তা বলেছেন: ভালো লাগল।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৩

স্বপ্নকর বলেছেন: ধন্যবাদ

৮| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৪

পারভেজ রবিন বলেছেন: এইসব ফালতু জিনিসের মধ্যে আমি নাই। ফিক্সড লেআউটের মজা ফোনেটিকে পাওয়া যায় না।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৬

স্বপ্নকর বলেছেন: এইসব ফালতু জিনিসের মধ্যে আমি আছি.

৯| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৮

অমিত প্রয়াস বলেছেন: ধন্যবাদ এই পোষট টা দিবার জন্য.......... তবে আপাতত অভ্র টাই ব্যবহার করছি.. :#) :)

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৭

স্বপ্নকর বলেছেন: আপাতত অভ্র ব্যবহার করুন আর সময় পেলে এটাও একটু টেস্ট করে দেখবেন, ধন্যবাদ

১০| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৮

'লেনিন' বলেছেন: @পারভেজ আপনার আমার কাছে ফালতু মনে হলেও সিংহভাগ লোক ফিক্সড লেআউটে লিখতে পারেনা। তাছাড়া অভ্র যেমন সবাই পছন্দ করে বানান করে বাংলা লিখতে পারবে বলে, তেমনি গুগলের নতুন সমাধানটি বাংলা লেখাকে আরো ছড়িয়ে দিবে।

এটা নিয়ে আমিও একটি পোস্ট দিয়েছিলাম মাসদু'য়েক আগে বোধকরি।

লেখক একটি বিশেষ দিক উল্লেখ করেননি দর্শনীয়ভাবে। অভ্র বা অন্যকোনো কীবোর্ড সিস্টেম অটোসাজেস্ট দেখায় না। গুগলের ট্রান্সলিটারেশনে একই বানানে বিভিন্ন শব্দ যদি ambiguity'র কারণে অনেক শব্দকে প্রতিনিধিত্ব করে তবে গুগল সবগুলোকে সাজেশন দেখাবে। আর বহুল ব্যবহৃতগুলোকে প্রাধাণ্য দেবে। বছর ৪/৫ আগেই গুগল হিন্দীর জন্য এই সিস্টেম দিয়েছিলো এবছর দিলো বাংলার জন্য।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫১

স্বপ্নকর বলেছেন: লেনিন ভাইকে ধন্যবাদ। আমিও মনে করি "গুগলের নতুন সমাধানটি বাংলা লেখাকে আরো ছড়িয়ে দিবে"

"উন্নত সাজেশন ব্যবস্থা" বলার মাধ্যমে আমি আসলে সেই বিশেষ দিকটির কথাই উল্লেখ করেছিলাম, যদিও দর্শনীয়ভাবে হয়নি। ধন্যবাদ ব্যাপারটা উল্লেখ করার জন্য।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২১

রাজসোহান বলেছেন: আপনি আমার কথায় রাগ করিয়েন না...............আপনি যে অসুবিধার কথার বললেন তা তো আছেই............এছাড়াও কিছু সমস্যা আছে যেটা এই মুহুর্তে এক্সপ্লেইন করতে পারছি না.................সপ্তাহ দুয়েক আগে ইউজ করেছিলাম............পোস্টটা সুন্দর হয়েছে............

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৯

স্বপ্নকর বলেছেন: আমি ভাই রাগ-টাগ করি না. পরে সময় করে অসুবিধাগুলো এক্সপ্লেইন করিয়েন. ধন্যবাদ

১২| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২২

সিউল রায়হান বলেছেন: ফায়ারবাগ শিখতে যেয়ে ইংরেজী হরফে ফোনেটিকের সাহায্য ছাড়াই বাংলা লিখে ফেলা যায় এমন একটা কিবোর্ড বানিয়েছিলাম বাসায় বসে...... ওটা মনে হচ্ছে রিলিজ করা দরকার... গুগলের সাথে কোয়ালিটি নিয়ে ফাইট দেয়া যাবে.......

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৪

স্বপ্নকর বলেছেন: সাবাস ভাই, আশা করি ভবিষ্যতে আপনি আপনার বানানো ফোন এবং ও.এস. নিয়েও গুগলের সাথে কোয়ালিটি নিয়ে ফাইট দিবেন

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩২

অনেক ভেবে চিন্তে একজন বলেছেন: সিউল রায়হান গুগলের সাথে ফাইট দিতে আগায়া যাইবো! হাহাপগে

বুয়েটে এইসব গরুছাগল কেমতে যে চান্স পায় এইডাই বুজি না

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪০

গানার বলেছেন: ফাইট হোক, দেখি কে জিতে ;)

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৭

সিউল রায়হান বলেছেন: /:) আমার থিসিস ছিল বাংলা কিবোর্ডের অপটিমাল পজিশনিং বের করার ব্যাপারে..... ওখান থেকেই ফোনেটিকের আর আমার থিসিসের রেজাল্টের উপর বেস করে যে কোডটা লিখেছিলাম সেটাতে ভুল অনেক কম হয়......

মামা বুয়েটে আমরা যারা পড়ি আমরা কোন কিছুর বেজ ছাড়া কথা বলি না..... কিবোর্ডের ভাল/মন্দ বিচার করার কয়টা ক্রাইটেরিয়া জানো তুমি ?? উইকি থেকে জ্ঞান ঝাইড়ো না, কয়টা জার্নাল পড়ছো এটা বলো আগে....... কোন দেশে কিভাবে তাদের ন্যাশনাল কিবোর্ড সেট করা হয়েছে এটা আগে বলো....

গুগলের কোডটাতে কি কি সমস্যা আছে এটা একজন বাংলাভাষী হিসেবে আমি নিশ্চয়ই ভাল জানি....... তারপরেও তর্কে যাওয়ার আগে কিছু প্রশ্ন করি:
দুইটা অ্যালগরিদমের মাঝে তুলনা করার ক্রাইটেরিয়া কি ??? প্রতিষ্ঠানের নাম নাকি আরো কিছু আছে???
থাকলে কি কি ?? সেগুলোর রেসপেক্টে যদি প্রমাণ করতে পারি আমারটা ভাল কাজ করছে কিংবা অলমোস্ট সমান পারফর্ম করছে তাহলে কি ???


২ লাইন ভিবি কোড লিখা মানুষ হইলে রিপ্লাই পাব না নিশ্চিত /:)

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫০

অনেক ভেবে চিন্তে একজন বলেছেন: "বুয়েটে আমরা যারা পড়ি" বইলা কি বুঝাইলা? তুমি কেমনে সিওর হইলা আমি বুয়েটে পড়ি নাই বা অন্য কিছু?

ভোদাই যে গাছে ধরে না সেইটা তোমার আগের মন্তব্যেই বুঝা গেছে। তুমি নতুন ভোদাই না, তয় আগের চাইতে উন্নতি হয় নাই। আফসুস

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৬

সিউল রায়হান বলেছেন: আইচ্ছা /:) বুঝা গেছে মহাশয়ের দৌড়...... বুয়েটের সি.এস.ই'র সিনিয়র হয়ে থাকলে কিই আর বলব... সি.এস.ই. তে পড়েও যদি কেউ বিশ্বাস করে গুগল ছাড়া পৃথিবীর আর কোথাও ভাল কোডিং করা সম্ভব না তাহলে আর কিই বলা যাবে...... অন্য ডিপার্টমেন্ট হইলে আরো কিছু বলার নাই, এমনটা ভাবাই স্বাভাবিক

প্রশ্ন করলাম কিছু, উত্তর পাইলাম না...... সুতরাং আমি আর নাই.... এইসব আজাইরা পাবলিকের সাথে কথা বলতে আমি নাই

গুড নাইট

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৪

ইচ্ছে ঘুড়ী বলেছেন: জটিল জিনিস ভাই ।
ফোনেটিক কিবোর্ড আর অভ্র আমার কিছু সমস্যা হচ্ছিল
যা এটাতে হচ্ছে না ।
ধন্যবাদ ভাই আপনাকে উপকার করার জন্য
সেই সাথে ভালো একটা পোস্ট দেবার জন্য ।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১২

স্বপ্নকর বলেছেন: ধন্যবাদ আপনাকেও ... :)

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৪

অনেক ভেবে চিন্তে একজন বলেছেন: সিউল, তোমার এই মন্তব্যগুলি প্রিন্ট কইরা বিলি করো। তুমি যে কত বড় গিয়ানী হইছো এইটা সবাইরে বুঝান দরকার। কি বলো?

২০| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৮

রাজসোহান বলেছেন: কি রে ভাই মাঝ রাতে চাদ না উঠে ঝগড়া উঠল?????????????

২১| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩০

আরি০০৯ বলেছেন: ধন্যবাদ ..................ডাউন লোড দিলাম ............।
আবার ও থ্যাংকু...

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩০

স্বপ্নকর বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২২| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩২

তাসবির বলেছেন: অভ্রতে ইউজড টু হয়ে গেলে জিটিএস এ শিফ্ট করা একটু ঝামেলা । তবে জিটিএস ইউজ করতে পারলে কাজ করা অনেক সহজ এবং এফিসিয়েন্ট (স্পিড আর একুরেসি ইস্যুতে )। এজন্য হঠাত অল্প সময়ের জন্য জি টি এস ইউজ করলে অভ্রকেই সহজ মনে হবে ।

"গুগলের নতুন সমাধানটি বাংলা লেখাকে আরো ছড়িয়ে দিবে"

লেনিন ভাইয়ের সাথে একমত ।

স্বপ্নকর কে ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য ।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩১

স্বপ্নকর বলেছেন: সহমত ও ধন্যবাদ (শেষ লাইনের জন্য :p )

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৪

আরি০০৯ বলেছেন: আরে ভাই আপনার ঝগড়া থামান . আমি ডাসা ব্লগ লিখতাছি. হুররে হুয়া কিয়া মজা বনের রাজা কুপকাত . আমি দাম্বুশ খাইতাম চাই . বদ্দা কি রাগ হইলেন নি ? আঐ আইজ্জ আর ঢাহা ন যাই . মামু জম্পেশ হইছে . বুল্লেইত আবার বুল্বেহেনি যে আবার বুলছি.................হাহাহাহাহ ..............
ট্রাই করলাম এই কি বোর্ড . মাত্র হাফ মিনিটে লিখা ফালাইছি.

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪

স্বপ্নকর বলেছেন: হাচানি মামু, মাত্র হাফ মিনিটে!!! আপনে তো মামু ম্যাগি নুডুলস থেকেও ফাস্ট ... :)

হেফি বোলোগিং

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৫৭

তাসবির বলেছেন: সত্যিই হাফ মিনিট এ লিখছেন ? :S

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১১

পলাশমিঞা বলেছেন: আমি এখন লেখলাম, F12 ছাপলেতো ইউনিজয়ের মত কাজ করে।

আমিতো মন্তব্য ঁ ব্যবহার করতে পারিনা ৎ।


ঁ ৎ ঃ । ওখানে লেখে আনলাম।

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৩১

কাগজ বলেছেন: @সিউল রায়হান খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না... কথাটা আপনার জন্য প্রযোজ্য ।আপনার কথা মতো যারা BUET এ পড়ে শুধু তারাই সব জান্তা ।

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৩৮

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: সুন্দর পোস্ট

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬

স্বপ্নকর বলেছেন: ধন্যবাদ

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:১৫

নীড় ~ বলেছেন: প্রফেশনাল লেভেলে বাংলা লিখতে চাইলে ফিক্সড লেআউটের কোনো বিকল্প নাই।
ফোনেটিক টাইপিং একটা সাময়িক সমাধান।

২৯| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:২২

কানা-বাবা বলেছেন: এই টপিক এ ঢুকছিলাম বাংলা নিয়ে কথা বলার জন্য এখানে দেখি বাংলা কম বুয়েট নন-বুয়েট প্যাচাল বেশি। হায়রে মোর পোড়া কপাল।

৩০| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৩

অক্টোপাস বলেছেন: @অনেক ভেবে চিন্তে একজন: বুয়েটে পড়ে যেমন অনেকে অনেক কিছু করে তেমন অনেকে খুব সাধারণ হয়েও জীবন কাটায়!

আপনি বুয়েটে পড়ুন আর নাই পড়ুন: "স্বপ্ন দেখা" কাকে বলে এটা না জানলে জীবনেও অনেক ভেবে চিন্তে একজন হতে পারবেন না তাদের মতো, সেই স্বাপ্নিকদের মতো!!

৩১| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৪

অক্টোপাস বলেছেন: অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য!

+++++++++++++

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫

স্বপ্নকর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৩২| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩২

শয়তান বলেছেন: কামের পোষ্ট

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৯

স্বপ্নকর বলেছেন: ধন্যবাদ

৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩

ডেরেক জিটার বলেছেন: গুগলের ফোনেটিক সিস্টেমের চেয়ে মাইক্রোসফটেরটা অনেক ভালো। ডেস্কটপ এবং ওয়েব ভার্সন দুইটাই এখানে পাবেন:
http://specials.msn.co.in/ilit/Bengali.aspx

গুগলের চেয়ে মাইক্রোসফট অনেক ভালো কোম্পানি। গুগলের জিনিস যতটা সম্ভব এড়িয়ে চলি।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪

স্বপ্নকর বলেছেন: গুগল ও মাইক্রোসফট দুটি ভিন্ন চিন্তাধারার কোম্পানি. দুটি কোম্পানির-ই ভালো ও খারাপ দিক আছে। তবে আমি কিছুটা গুগলের পক্ষে.

মাইক্রোসফটের ফোনেটিক সিস্টেমটা দেখলাম. আমার কাছে গুগলেরটাই ভালো লেগেছে
ধন্যবাদ

৩৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

পাহাড়ের কান্না বলেছেন: ভাল জিনিস। গুগলকে ধন্যবাদ দিয়ে খাট করতে চাই না। তবে আপনাকে অনেক ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১০

স্বপ্নকর বলেছেন: আমাকে খাটো করে দিলেন? হাহাহাহা ... :p

ধন্যবাদ

৩৫| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬

কাঙাল মামা বলেছেন: বাহ বাহ!! গুগল ফোনেটিক কি সামুর ফোনেটিকের মত?

৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪

স্বপ্নকর বলেছেন: অবশ্যই না। সামু-র ফোনেটিকে কিছু জিনিস মনে রাখা লাগে। যেমন- T = ত, t = ট। কিন্তু গুগল-এর ফোনেটিকে এসব মনে রাখা লাগে না। গুগল অটোমেটিকালি বুঝে নেয়।

৩৬| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

পারভেজ রবিন বলেছেন: @'লেনিন'
আর এভাবেইতো ফোনেটিক মহামারীর মত ছড়িয়ে যাচ্ছে। বিজয়ে ফোনেটিক নেই, তাই বলে কি আমজনতা গত প্রায় দেড় দশক ধরে ফিক্সড লেআউট শিখতে পারে নি? একজন বাঙ্গালী হিসেবে বিলেত ঘুরে মক্কায় যাওয়ার মত ইংরেজী ঘুরে বাংলায় লেখা আমারকাছে অপমানজনক লাগে। তাছাড়া ফোনেটিক কীবোর্ডে কেউ কখনে ফিক্সড লেআউটের গতি অর্জন করতে পারবে না। এই সব হাতুড়ে চিকিৎসা বাদ দিয়ে সবাই কে ফিক্সড লেআউট শিখতে উৎসাহিত করা উচিৎ।
ফোনেটিক সঠিক সমাধান নয়। এটা বলা যায় শিশুকে হাটতে শেখানোর যন্ত্র। কিন্তু সেই শিশুকে দৌড় প্রতিযোগীতায় নামাতে চাইলে, ভাষাকে এগিয়ে নিতে চাইলে ফোনেটিক নয় কোন স্ট্যান্ডার্ড কিবোর্ড নিয়েই কাজ করতে হবে।
ফোনেটিক ইংরেজী হরফে বাংলা লিখাকে উৎসাহিত করে। এভাবে বাংলা ভাষা কোনদিনই লেখালেখিতে স্বাতন্ত্র অর্জন করতে পারবে না। তাছাড়া ফোনেটিকের আর একটি সমস্যা হল এটি ইংরেজী বর্ণের উচ্চারণ নির্ভর। যেখানে ইংরেজী ভাষা নিজেই বর্ণদারিদ্রে ভুগছে সেখানে ইংরেজী বর্ণের উচ্চারণ নির্ভর 'ফোনেটিক' একটি সমৃদ্ধ ভাষার অবলম্বন হতে পারে না।

৩৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:০৬

'লেনিন' বলেছেন: @পারভেজ:
কয়েকটি সমস্যা বিদ্যমান...
১. বিজয় কীবোর্ড ফ্রি না পেটেন্ট করা। কোথাও তার লেআউট ব্যবহার করলে তার অনুমতি এবং রয়্যাল্টি ইত্যাদির ব্যাপার থাকে। জব্বর কাগু তার এই ব্যাবসা কোনোদিন ছাড়বেনা।
২. বিজয়ের অনুকরণে ইউনিজয়/ইউনিবিজয় লেআউট দুটোতে সামান্য ফারাক রাখা হয়েছে বিজয় কীবোর্ড লেআউটের সাথে। তবে, তা নৈতিক কিনা তা প্রশ্নসাপেক্ষ। আমি নিজে অবশ্য বিজয় আর ইউনিজয়/ইউনিবিজয়েই টাচ টাইপিস্ট।
৩. আম জনতা, কষ্ট করে লিখতে হবে ভেবে ফিক্সড লেআউট ব্যবহার করেনা। এইসব ব্লগ ফোরাম না এলে কয়জন যে লিখতে পারতো তার ইয়ত্তা নেই।
৪. অনেক সুপার স্টার প্রোগ্রামারগণ যারা নানান ফোনেটিক লেআউট ডেভেলপ করেছেন তারা তাদের প্রভাব বলয়ে তাদের লেআউটকে জনপ্রিয় করেছেন। সেইসব অভ্যস্তগণ বাংলার জন্য আলাদা কোনো লেআউট শিখতে নারাজ।
৫. কিছুদিন আগেও প্রভাত ফোনেটিক লেআউটটি লিনাক্সে বিল্টইন থাকতো তাই লিনাক্স হার্ডকোর ব্যবহারকারিগণ সবাইকে সেটিতে অভ্যস্ত হবার পরামর্শ দিতো।

আপনার আবেগটি আমার মধ্যেও কাজ করে। আমি ইংরেজি বানানে বাংলা লিখতে পছন্দ করিনা। বাংলা যদি লিখবো তাহলে বাংলার অক্ষরবিণ্যাস শিখে নিয়মমতোই লিখবো। তবে আমি যে যুগে অভ্যস্ত হয়েছিলাম সে যুগে ফোনেটিকের অস্তিত্বও ছিলোনা বলা চলে। থাকলেও আমার প্রফেশনাল অ্যাটাচমেন্টের কারণেই ফিক্সড লেআউট শেখা হয়ে যায়।

কিন্তু কেউ যদি মাতৃভাষায় শিখে লিখতে না চায় তবে জোর করে কি হবে?

এদের মধ্যে আরেক প্রজাতি আছেন যারা ফেসবুক/গুগল ইত্যাদি বাংলায় দেখতে পছন্দই করেন না। গুগলের কথা বাদই দিলাম, ওরা নাহয় বেতনভূক ইন্ডিয়ানদের দিয়ে কাঠখোট্টা বা গাঁজাখাওয়া বাংলা করেছে(যেমন: বন্ধুদের ভরা হচ্ছে। অথবা উধ:ভরণ=upload অধ:ভরণ=download)। কিন্তু ফেসবুক অনুবাদের জন্য সবার নিকট উন্মুক্ত করে দেয়া হয়েছে।

৩৮| ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮

পারভেজ রবিন বলেছেন: @'লেনিন' এসব নিয়ে অাপনার গ্রুপে অালোচনা করা যেতে পারে। অামি বাংলা লেখা কিভাবে শিখেছি জানেন? বছর তিনেক অাগে লগ লিখতাম (ঠিক ডায়রী না), অাজ কোথায় গেলাম, কি খাতে টাকা খরচ করলাম, কার কাছ থেকে টাকা পেলাম। এসব, প্রতিদিন মাত্র দুলাইন বা চারলাইন। এভাবে বছর খানেক পর দেখলাম অামি বাংলা লেখা বেশ ভাল ভাবেই শিখে গেছি, এবং না দেখে, গতিও ভাল। এখন অামার নতুন কীবোর্ডে বাংলা অক্ষর নেই। অতএব সবাই পারবে। এখন অামি তিনটি স্টাইলে সাবলীল, বিজয়, অভ্রের ওল্ড স্টাইল ইউনিজয়, ইউনিজয়। অামরা কম্পিউটারে এর চেয়ে অনেক কঠিন বিষয় শিখি না? কত মূর্খ লোককে দেখলাম ফটোশপে অসাধারন দক্ষ, অার বাংলা কীবোর্ড নিশ্চই ফটোশপ থেকে কঠিন না? অামি এখনো ফটোশপের কিছুই পারি না।
অামি বেশ কয়েকজনের হাতে অভ্র ধরিয়ে দিয়েছি, এবং প্রত্যেকেই ফিক্সড লেঅাউট শিখছে। অামরা ভাষার মাসে ভাষা নিয়ে কত চিল্লা ফাল্লা করি, অার মাত্র ৫০টা ফুলের মত বর্ণ কোথায় অাছে তা শিখতে গেলে অামাদের দেশপ্রেমের লেজ বেরিয়ে যায়। কম্বোডিয়ার খেমার ভাষার কথা চিন্তা করুন তাদের ৭২টা বর্ণ, চীনা ভাষায় পাচ হাজার, জাপানী ভাষায়ও কম না, তারা পারছে কিভাবে??
ফোনেটিকে লেখার সুযোগ সৃষ্টি করে দিয়ে সবাইকে অলসতার সুযোগ করে দেয়া হচ্ছে। এই ফোনেটিকও অাছে বেশ কয়েক মেথডে, প্রভাত, অভ্র, সামু ইত্যাদী। গুগল শুধু বাংলার গলায় চেপে বসা অাঙ্গুলের সংখ্যা একটা বাড়িয়ে দিতে পেরেছে, এর বেশি না।
দেশে ফিক্সড লেঅাউট ব্যবহারকারীদের সংখ্যা ফোনেটিকের অন্তত পনের গুন। দেশে খুব কম সংখ্যকই ফোনেটিকের কথা জানে, অনলাই কম্যুনিটি দিয়ে পুরো দেশের চিত্র কল্পনা করা ঠিক না। অার ফিক্সড লেঅাউট ব্যবহারকারীদের বড় একটা অংশ এসএসসি পাশের বেশি না। তারা পারছে কিভাবে? ডেভলপারদের উচিত্ গ্রমাঞ্চল ঘুরে দেখা।
অামার দৃষ্টিতে এযাবত কালের সেরা লেঅাউট বর্ণনা। তারপরও অামাদের ইউনিবিজয়কে গ্রহণ করতে হবে কারন বিশাল সংখ্যক লোক বিজয় শিখে ফেলেছে। অামি দেখছি অনেকেই ৫০ টাকায় পাওয়াতে বিজয় কিনতে উত্সাহী হচ্ছে।

৩৯| ০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৮

'লেনিন' বলেছেন: @রবিন, আপনি গ্রুপে পোস্ট করলেই তো হতো। গ্রুপে আরো ব্যাখ্যা করুন বর্ণনা কি করে সেরা লেআউট? আমি বিজয় শিখেছি নব্বই দশকের শুরুতে তাই অন্যগুলো ধরার প্রয়োজন হয়নি। পরে ইউনিজয় এবং ইউনিবিজয়। এখন চাইলে যেকোনো লেআউটে মুহূর্তে শিখে নিতে পারবো।

৪০| ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৫

দিগন্ত বলেছেন: আপনার লেখাটা আমি আরো কয়েক জায়গায় দিলাম.

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৮

স্বপ্নকর বলেছেন: অসুবিধা নাই

৪১| ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৬

মিনহাজ উদ্দিন বলেছেন: এ সব ছুট খাটো পুস(পোস্ট) সবাই জানে!!!!

৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:০৭

অনিমেষ রায় বর্ধমান বলেছেন: আমার গুগল বাংলা ভালো লাগছে | আগে আমি অভ্র ব্যবহার করতাম, কিন্তু স্নার্ট না থাকায় বারবার বারবার কি বোর্ড (on desktop) দেখতে হতো | অনান্য ফিকসড কি বোর্ড বাবহার শিখি নাই , হয়তো তার জন্য ভালো লাগে না | আমার সবচে ভালো লাগছে স্মার্ট চয়েস ব্যপার টা |

৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৪

কাঠের খাঁচা বলেছেন: + + +

৪৪| ০১ লা মে, ২০১০ রাত ২:২৮

রংধনু বলেছেন: আমি চাই গুগল এতে ইউনিকোড আর বিজয় কি-বোর্ড লে-আউট যোগ করুক।

১৫ ই মে, ২০১০ সকাল ১০:১৫

স্বপ্নকর বলেছেন: এইবার গুগলের বিরুদ্ধেও জব্বার কাকু মামলা করে দিবে ... :)

৪৫| ১০ ই মে, ২০১০ সকাল ৭:১১

'লেনিন' বলেছেন: @রংধনু: গুগলে বিজয় কিবোর্ড? হা হা হা হা হা

৪৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৫

কৌশিক বলেছেন: ফুলস্টপ আর চন্দবিন্দু ছাড়া আসলে চলবে না। পুরাটা ঠিক হলে আমাদের মত সাধারণ ইউজাররা হয়তো ব্যবহারে আগ্রহী হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.