নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ................................।

সুই ও সুতা

নিজের সম্পর্কে কিছু বলার নাই ........ চিন্তাশক্তিকে প্রখর করতে চাই , ইতিহাস সম্পর্কে গভীর ধারনা এবং জ্ঞান রাখতে চাই , নিজের জ্ঞানকে সর্বোচ্চ উপরে নিতে চাই ...........এতটুকুই

সুই ও সুতা › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু , জীবন দর্শনের প্রিয় উক্তি ...................।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

=>বেঁচে থাকি আশা করি কষ্ট পাই কাঁদি, লড়ি আর সবশেষে ভুলে যাওয়া.. যেন কোনদিন ছিলামই না ।

=>সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না ।

=>ভাল চিন্তা করুন, কারন আমাদের চিন্তা এক সময় প্রতিজ্ঞায় পরিণত হয় ।

=>অতি ভয়ঙ্কর যে গরল তাহাতেও অমৃত মিশ্রিত থাকে। অতি পবিত্র অমৃতে থাকে প্রাণসংহারক গরল। খাদ ছাড়া সোনা হয় না। গরল ছাড়া অমৃতও হয় না।

=>জীবিতদের কেউ মানুষ, আবার কেউ অমানুষ! আর মৃতরা শুধুই লাশ! সেখানে কোনো মনুষ্যত্ব নেই!

=>বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে ।

=> মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে, ‘আমি সব পারি’। তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে।

=>মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে। সবচেয়ে বড় মিল হলো, গাছের মত মানুষেরও শিকড় আছে। শিকড় উপড়ে ফেললে গাছের মৃত্যু হয়, মানুষেরও এক ধরনের মৃত্যু হয়। মানুষের নিয়তি হচ্ছে তাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর ভেতর দিয়ে অগ্রসর হতে হয় চুড়ান্ত মৃত্যুর দিকে।

=>জীবন খুবই মূল্যবান : জীবনবাদীরা যতোটা মূল্যবান মনে করে, তার চেয়ে অনেক বেশি মূল্যবান। আর শিল্পকলা জীবনের থেকেও মূল্যবান।

=>প্রতিটি মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক রয়েছে, কিন্ত সেদিক সে কাউকে দেখাতে চায় না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.