নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারণ থেকে ফলাফল

Francis Bacon, the famous philosopher said, "A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God."

আবদুল্লাহ সাঈদ খান

আমি বোকা! জানি কম, বুঝি কম! পড়াশুনা করে নাস্তিক হতে চাই। কিন্তু কেন জানি যতই পড়ি উল্টা হয়! অবাক ব্যাপার! নাস্তিকদের সাহায্য দরকার....!

আবদুল্লাহ সাঈদ খান › বিস্তারিত পোস্টঃ

মেধাবী নই

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

বইছে জ্ঞানের ঝড়।

উড়ে গেল আমাদের মস্তিষ্ক,

শুষ্ক প্রাণ ভেসে গেল আলোর বন্যায়,

অনন্য আকাঙ্খার নোঙ্গর ফেলে

অজানার সাগরে,

অতৃপ্ত পরিসরে,

অপেক্ষায় আছি।



উথাল পাতাল জ্ঞানের ঢেউয়ে

প্রবল মেধার বাতাসে,

হারিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি

অজ্ঞতার অতল গহ্বরে।

সংকিত প্রাণ পুড়ে হল ছাই

দাউ দাউ করে জ্বলা তথ্যের প্রলয় শিখায়।



আমার অনুর্বর মস্তিষ্ক জ্ঞানের দৌড়ে পরাজিত,

সে সামনে থাকা গর্বিত একজন হতে চায় না।

কারণ, সে পিছনে পড়ে যাওয়া নিরানব্বই মস্তিষ্কের

দু:খ দুর্দশায় অংশীদার হতে চায়,

চায়, ছোট ছোট বিচ্যূত অভিজ্ঞতার সমন্বয়ে,

রচনা করতে-

জ্ঞানের মহাবিশ্ব।



আবদুল্লাহ সাঈদ খান

১৪/০১/১৩;



নিবেদনা: সে সকল অসংখ্য ব্যর্থ বিজ্ঞানীর তরে যাদের ব্যর্থতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সফলতার ইতিহাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.