নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল লাগা থেকে ভালবাসার শুরু.....।

আবির খান আবির

আবির খান আবির › বিস্তারিত পোস্টঃ

আমি প্যসেঞ্জার ¿¿¿

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

আমি প্যসেঞ্জার ¿¿¿
এখন পর্যন্ত বাংলাদেশে শিশু শ্রম নিয়ে লেখালখি কম হয়নি, কম যায়নি ইলেক্ট্রনিক্স মিডিয়াগুলোও। সাধারন মানুষের মাঝে এ নিয়ে ক্ষোভ বা সচেতনতার কোন কমতি নেই। কিন্তু এখন পর্যন্ত তেমন কোন সমাধন তো দূরের কথা কোন উপায় পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আর সরকারি পদক্ষেপ তা গ্রহণ করার আগেই হারিয়ে যায়।
এখন কথা হলো আমি এই নিয়ে কথা বলছি কেন? কারণ ‘আমি প্যাসেঞ্জার’!!
রুটটা ছিল মিরপুর-১০ থেকে মোহাম্মাদপুর। আমরা যেগুলোকে লেগুনা বলে জানি সেই গাড়িতে মিরিপুর-১০ থেকে মো:পুর যাচ্ছিলাম। গাড়ির ড্রাইভার এর বয়স স্বাভাবিক থাকলেও স্টাফ বা হেলপার এর বয়স যদি আমার দেখা খুব ভুলও হয় তবুও তার সর্বোচ্চ বয়স ছিল নয় বছর । যার কিনা স্বাভাবিক বিবেচনা †বাধটুকোও পুরোপুরি তৈরি হয়নি।
যায় হোক যাত্রীদের ভাড়া নেওয়ার সময় গাড়ীর স্টাফ আর যাত্রীর মাঝে কথা কাটাকাটি হয় । বিষয়টি ছিল হচ্ছে দুই টাকা কম অথবা শি। এক পর্যায়ে যাত্রীকে স্টাফ(শিশু) এমন কিছু কথা বলে যা তার বয়স আর বুদ্ধির সীমার বাইরে। এটাই শেষ নয় , সেই গাড়িতে গাড়ির মালিক সমিতির স্থানীয় নেতা ছিলেন। তিনি সেই বাচ্চাটিকে দু-একটা চড় বসিয়ে দিলেন বিষয়টি সংগত ছিল কিনা তা বিবেচ্য। এর পরের মুহূরতের দৃশ্য ছিল একটু অন্যরকম। যেই যাত্রীর সাথে কথা কাটাকাটি হয় তার সাথে তার মেয়ে ছিল (বলা সংগত যে মেয়েটি নবম বা দশম শ্রেণীতে পড়ে)। আর সে তার মায়ের সাথে ছিল। যখন তারা গাড়ি থেকে নেমে যাচ্ছিল তখন স্টাফ(শিশু) গাড়ি থামানোর জন্য সংকেত দিলে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় ড্রাইভার। আর বিপত্তিটা ?ঠিক তখনি হয়। মা নেমে গেলেও মেয়েটি তখনো নামেনি। যখন মেয়েটি নামছিল তখন গাড়ি ছেড়ে দেয়ার ফলে নামতে গিয়ে মেযেটি রাস্তার মাঝে পড়ে যায়। তখন গাড়ি থামিয়ে একজন যাত্রী ড্রাইভার কে কিছু বলতে গেলে ড্রাইভার তাকে যা নয় তাই বলছিল যেন ভুলটা সেই যাত্রী করেছিল। আর সেই মালিক সমিতির নেতার কথা মনে আছে!!! সে অনেকক্ষন নিজের ঢোল পেটালেও দ্রুত গাড়ি নিয়ে চলে যেতে বলছিল ড্রাইভারকে।
এখন বিষয় হচ্ছে এ সকল শিশুরা যে কাজগুলোতে নিয়জিত তা যেমন ঝুকিপূর্ণ তেমনি রয়েছে দক্ষতার অভাব। কার কাছে গিয়ে বলবেন এই সকল সমস্যার কথা, যে নেতা একই স্থানে বসে দুই ধরনের ভূমিকা নিয়েছিলেন তার কাছে??? আর সেই শিশুগুলোই বা কার কাছে তাদের অধিকার চইবে????????????
যারা দেশ পরিচালনা করেন তাদের কাছে এর সমাধান পাওয়া যায়না, সেটা সাধারন জনগনের সমন্বয়ে হোক আর সরকারি তত্বাবধায়নে হোক।
আর আমরা !!!! আমাদের অবস্থা হচ্ছে ‘আমি প্যাসেঞ্জার’¿¿¿¿

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.