নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল খাম

আমি সবার মাঝে বাঁচতে চাই ।

তামিম হাশমী

পুরো নাম, এ বি এম তামিম, আমার পছন্দের রঙ সাদা এবং নীল। জানতে ও জানাতে ভালোবাসি, নীল এবং সাদার মাঝামাঝি আমি ।

তামিম হাশমী › বিস্তারিত পোস্টঃ

আমার কষ্ট "আমি"

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৮

পৃথিবীতে মানুষ আছে মানুষ নামের যন্ত্রটা,

সবাই শুধু খোলস পড়ে ঘুরে বেড়ায় চারদিকটা।



মনে থাকে নিজের স্বার্থ মুখে থাকে ভালোবাসা,

ভিতর ভিতর পুষছে সবাই অনেক বড় উচ্চাশা।



মনের ভিতর মানুষ আছে আছে টাকার মানুষটা,

টাকা আছে সম্পদ আছে তার যে হলো সম্মানটা ।



সবাই শুধু মুখোশ পরে করছে নানা বাহানা,

কি চায় কেন চায় ! নিজের কাছেও অজানা।



রং ঢং রং ঢং রং ঢং রং ঢং রং ঢং আর ছলনা,

কারে মারবো সম্পদ গড়বো নানা রকম জল্পনা।



আসবে যাবে থাকবে মরবে এইতো মানুষের নিয়তি,

মানুষ আসে মানুষ আসবে একটুখানি বিরতি ।



যন্ত্রটা এখন যন্ত্রণা হয়ে দেখা দিচ্ছে বার বার,

মায়া মমতা ভালোবাসা হয়ে গেলো ছার খার।



সবাই শুধু নিজের কাজে দেখায় অনেক ভদ্রতা,

একটু একটু বড় হচ্ছে মানুষ নামের যন্ত্রটা ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.