| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা মাকে ছেড়ে ঢাকা আছি অনেক দিন হল, কিন্তু কখনো এতটা খারাপ লাগেনি। আজ নিজেকে বড় বেশি একা একা লাগছে। মনে হচ্ছে সব কিছু পাল্টে যাচ্ছে ,সব কিছু আমাকে ফেলে রেখে সামনের দিকে চলে যেতে চাইছে। আমিও যেতে চাইছি কিন্তু পারছি না । পারব কিনা জানিও না । তবে এটুকু জানি চেষ্টা করে যাবো আমি।
২০১১ সালের কথা।
রাজউক উত্তরা মডেল কলেজের ছাত্র আমি।
পড়ালেখায় খুব একটা ভালো করছিলাম না ।
প্রথম পরীক্ষাটা খারাপ হবার কারণ হিসেবে নতুন কলেজ , নতুন এলাকা এসব বলে পার পেয়ে গেলেও
তার পরেরটা আর পারলাম না । ![]()
তাই সকাল ১০টায় আমাকে দেখা করতে বলেছে আমার ফর্ম মাস্টার ।
কেন যেন আমাকে পছন্দ করতে পারত না উনি কিছুই বুঝলাম না ।
পরে অবশ্য জানতে পেরেছি উনার প্রথম স্ত্রী আমাদের এলাকার মেয়ে।
এক জনের জন্নে উনি সবাইকে ভোগাবের এটা কেমন কথা !!!![]()
নাস্তা না করেই বেরিয়ে গেলাম। প্রতিদিন হোটেলের খাবার কার ই বা ভালো লাগবে !!! ![]()
কলেজে গিয়ে আমার প্রান প্রিয় শিক্ষককে কল দেয়া মাত্র উনি আমাকে জানিয়ে দিলেন ১ ঘণ্টা অপেক্ষা করতে। ![]()
ভালোই হল, নাস্তাটা সেরে ফেলা যাক। কলেজের ক্যান্টিনে গেলাম। একটু পর মর্নিং শিফট এর ব্রেক !!!তাই ভালোই নাস্তাটা সেরে ফেলা গেল। ![]()
কিন্তু একটু পরেই ঝামেলা শুরু
আশেপাশের চেয়ারগুলোতে অপরিচিত অনেক মেয়ে ছেলে এসে বসতে শুরু করলো
সবাই কলেজ ড্রেস আর আমি একমাত্র সিভিল ড্রেস , অনেকটা চিড়িয়াখানার জন্তু আর দর্শনার্থী যেমন ![]()
কিছুখন পর দর্শনার্থীদের চাপাচাপি কমে গেল
সেভেন আপ খাচ্ছি আর সামনের গ্রউন্ডে বাস্কেট বল খেলা দেখছি।
হঠাৎ খেয়াল করলাম আমার থেকে একটু দূরে একটা মেয়ে বসে আছে । বেল বাজার সময় হয়ে এসেছে তাই সে তার হিজাব ঠিক করছে।
জীবনে হয়তো এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি, না হয় আপনারা বলতে পারেন আমি আমার জীবনে কি ই বা দেখেছি।
নারীর সৌন্দয্য যে তার চুলে ব্যাপারটা এর আগে শুনেছি কিন্তু সেদিন প্রথম বিশ্বাস হল । ![]()
সময়টা অনেক তাড়াতাড়ি চলে গেল। প্রায় ২ বছর !
সে এখন কোন এক University র ছাত্রী ।
আমি আজও তার ফেসবুক আইডি ঘাটাঘাটি করি। যদিও এখনো ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই নি । পাঠাতে পারবো বলেও মনে হয় না।
২ বছর আগে তার মোবাইল নাম্বার জোগাড় করেছি কিন্তু আজও এক্লটা কল দিতে পারনি আমি।
মাঝে মাঝে তার বাসার সামনে দিয়ে হেঁটে যাই যদি একবার দেখতে পাই।
কিছু দিন আগে আগে জানতে পারলাম তার নাকি বয় ফ্রেন্ড হয়ছে ।নাম আবরার, পার্থক শুধু আমার নামের শেষে ফাহিম।
ব্যাপারটা জানার পরও আমার কেন যেন খারাপ লাগেনি । তবে কয়েকদিন ধরে খুব খারাপ লাগছে ।
কেন লাগছে জানি না ।
শুধু এটাই জানি ভালবাসি.................. অনেক অনেক বেশি !!!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৫
আহসানের ব্লগ বলেছেন:


এই লেখা লেখির একটি অনবদ্য জগতে আপনাকে স্বাগতম,
ভালো থাকবেন,
লিখবেন,
পড়বেন
এবং মন্তব্য করে অন্য লেখক দের উৎসাহিত করবেন।