নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুসাফির

মুহাম্মদ ওমর ফয়সাল

মুহাম্মদ ওমর ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

আগে পড়ুন তারপর মতামত দিন

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

হেফাজতে ইসলামের ১৩ দফা:



১.সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল।



২.কথিত শাহবাগি আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয়নবী (সা.)-এর শানে জঘন্য কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা।



৩.আল্লাহ, রাসূল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস।



৪.রাসূলপ্রেমিক প্রতিবাদী আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও তৌহিদী জনতার ওপর হামলা, দমন-পীড়ন, নির্বিচার গুলিবর্ষণ এবং গণহত্যা বন্ধ করা।



৫.সারা দেশের কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতিবকে হুমকি-ধমকি, ভয়ভীতি দানসহ তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা।



৬.জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসলিমদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করা।



৭.ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা।



৮.সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা।



৯.মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা।



১০.ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।



১১.অবিলম্বে গ্রেফতারকৃত সব আলেম-ওলামা, মাদ্রাসা ছাত্র ও তৌহিদী জনতাকে মুক্তিদান, দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।



১২.রেডিও-টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি-টুপি ও ইসলামী কৃষ্টি-কালচার নিয়ে হাসিঠাট্টা এবং নাটক-সিনেমায় নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস-পোশাক পরিচয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করা।



১৩.পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলামবিরোধী কর্মকান্ডে জড়িত এনজিও এবং খৃস্টান মিশনারিগুলোর ধর্মান্তরকরণসহ সব অপতৎপরতা বন্ধ করা।

................................................................সূত্র: দৈনিক ইনকিলাব



১০০% সহমত

১০০% সহমত

১০০% সহমত

১০০% সহমত

১০০% সহমত

১০০% সহমত

১০০% সহমত

১০০% সহমত

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮

নাওেয়দ বলেছেন: আমার মতামত

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

মুদ্‌দাকির বলেছেন: I agree with all

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

এম এম হোসাইন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

রমনা টেক বলেছেন: আমার দাবী খালেদা জিয়াকে বিধবা শাড়ী এবং বোরকা পড়ানো হোক।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

সঞ্জয় নিপু বলেছেন: আমার মনে হয় আরো কিছু দফা দেয়া দরকার ছিল যেমন -

১। সকল সিনেমা হল বন্ধ করতে হবে ।
২। নারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ।
৩। বিধর্মীদের কে ও বোরকা পড়তে হবে ।
ইত্যাদি ইত্যাদি :)

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

বিশ্বাস০০৭ বলেছেন: উনাদের সাথে আমি আরও কিছু দাবিদাওয়া যুক্ত করতে চাই
১) মোবাইল ফোন যেহেতু বিধর্মীরা আবিষ্কার করেছেন( যারা কিনা আমার প্রভুর সাথে শিরক করেছে ) ,তাই দেশে সকল প্রকার মোবাইল ফোন বন্ধ করে দিতে হবে । কারন শিরককারিদের আবিষ্কৃত জিনিস ব্যবহার করাও পাপ
২) সকল প্রকার বাস, ট্রাক, বিমান চলাচল বন্ধ করে দিতে হবে (কারন ১ এ দেখুন )
৩) হাসপাতালে যে উন্নত ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে যার কিনা সবই বিধর্মীদের দারা উৎপাদিত সেই সব যন্ত্রের ব্যবহার আইন করে বন্ধ করতে হবে ।
৪) টেলিভিশনের সকল যন্ত্রপাতিও তো বিধর্মীদের আবিষ্কার । সতরাং দিগন্ত ও ইসলামিক টিভি সহ সকল টিভি চ্যানেল বন্ধ করে দিতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.