নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.এইচ পরাগ

আমি খুব সাধারন একজন মানুষ। ভাল লাগে গান শুনতে আর প্রিয়জনদের সাথে আড্ডা দিতে। মায়ের মত দেশকে অনেক ভালবাসি ।

এ.এইচ পরাগ › বিস্তারিত পোস্টঃ

লাভ-ক্ষতির হিসেব কষে আন্দোলন হয়না !!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

শাহবাগে রাজাকারদের ফাঁসির দাবিতে আন্দোলন করে কি হবে? আন্দোলন করে তোমার লাভ কি? আন্দোলন করে কোন লাভ নাই! সবাই ওখানে নিজের স্বা্র্থের জন্য গেছে! আমার হয়ে একটা স্লোগান দিও! বড় আহত হয়ে যাই আমি, যখন কিছু তরুনদের মুখে এসব কথা শুনি! আরে তোরা কি বায়ান্নর ভাষা আন্দোলনের কথা জানিস না? তো্রা কি উনসত্তরের গণঅভ্যুত্থান কথা জানিস না? তোরা কি একাত্তরের যুদ্ধের কথা বইতে পড়িশ নি? এই সময় গুলোতে কি হয়েছিল? আন্দোলনই তো হয়েছিল, যুদ্ধই তো হয়েছিল! কই আমরা তো তখন শক্তিশালী ছিলাম না! তারপরও কি আমরা বিজয় অর্জন করি নাই? আমরা কি আমাদের দাবি অর্জন করি নাই? আমাদের লাভ হয় নাই? তাহলে তো্রা কেন বলিস যে আন্দোলন করে কি হবে! সবাই যদি তোদের মত চিন্তা করতো তাহলে আমরা কখনও বাংলা ভাষা পেতাম না, স্বাধীণতা পেতাম না, শাহবাগে লাখ মানুষ যেত না! সবাই এখানে বিবেকের তারনা থেকেই এসেছে। লাভ ক্ষতির কথা আসে কেন এখানে? লাভ-ক্ষতির হিসেব কষে আন্দোলন হয়না কখনো! এটা কোন রাজনৈ্তিক আন্দোলন নয় এটা গণমা্নুষের আন্দোলন, রাজাকারদের ফাঁসির আন্দোলন। আমি ৫২,৬৯,৭১ দেখিনি কিন্তু ২০১৩ তো আমারই সামনে তাহলে আমি কেমন করে ঘরে বসে থাকি! এখন অনেকেই বলছে যে সাগর-রুনি,বিশ্বজিত হত্যার সময় তোমাদের আন্দোলন কোথায় ছিল? আরে তখন তোরা কোথায় ছিলি? তোরা কি বাঙ্গালী? তোরা তো এই আন্দোলেনেই নাই! তখন যদি কোন আন্দোলন হতো তাহলে তোরা তো তখনো আন্দোলনে থাকতি না! তখনও তো এখনকার মতই শুধু কথা বলতি! তো্দের তো আন্দোলন নিয়ে কথা বলারই অধিকার নাই! তোদের কথাতে আমাদের আন্দোলনে কিছু যায় আসে না শুধু ভাবতে খারাপ লাগে যে তোরাও আমাদেরই তরুণ প্রজন্ম!! এখন গণমানুষ জেগে উঠেছে,মাঠে নেমেছে। আন্দোলন হবেই। এই আন্দোলন চলছে,চলবেই দাবী একটায় রাজাকারদের ফাঁসি চাই। দাবী আদায় হলে তবেই কেবল রাজপথ ছারবো তাছারা নয়!!

জয় বাংলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.