নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন ব্লগ

মাঝে মাঝে মনে হয়, সকালে উঠে ব্লগ খুলে দেখব আমি হিট ব্লগার হয়ে গেছি । সকালের স্বপ্ন পুরন না হওয়াই ভালো

আবু সায়েম

অনেক দিন থেকে শেভ করি নি । বাসায় এসে করছি প্রায় দুই পক্ষ পর :পি ফেসবুক www.facebook.com/abu.sayem2

আবু সায়েম › বিস্তারিত পোস্টঃ

লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে!

লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।।

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ-

ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত।

কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত,

এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।।

তিমির রাত্রি, মাতৃ-মন্ত্রী সান্ত্রীরাসাবধান-

যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।

ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,

ইহাদেরে পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।।

অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ-

কান্ডারী, আজি দেখিব তোমার মাতৃ-মুক্তি-পণ।

হিন্দু না ওরা মুসলিম-ওই জিজ্ঞাসে কোন্‌ জন,

কান্ডারী, বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা’র।।

গিরি-সংকট, ভীরু যাত্রীরা, গরজায় গুরু বাজ-

পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ।

কান্ডারী, তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ মাঝ?

করে হানাহানি, তবু চল টানি’-নিয়েছ যে মহাভার।।

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান-

আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান!

আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ,

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার।।



*আজকের এই নজরুল গীতির চাইতে আর কি উত্তম হতে পারে? প্রতিটি কথাই বর্তমানের কথা বলে। যাচ্ছি প্রজন্ম চত্বর।

http://go.music.com.bd/VBmpzi

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.